Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে রিয়েলমি কোন ফোনের দাম কত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 June 2020
দেশের বাজারে রিয়েলমি কোন ফোনের দাম কত?
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে বেশ কিছু জনপ্রিয় ফোন । টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশের বাজারে ফোন গুলো উন্মুক্ত করেছে রিয়েলমি।

দেশের বাজারে এই পর্যন্ত মোট ৪ টি ফোন এনেছে রিয়েলমি যার মডেলগুলো হল রিয়েলমি সি২, রিয়েলমি সি৩, রিয়েলমি ৫আই, রিয়েলমি ৫আই ।

চলুন জেনেনেনি দেশের বাজারে রিয়েলমি কোন ফোনের দাম কত?

রিয়েলমি সি২
দৈনন্দিন সব কাজ নিমেষেই সম্পন্ন করার পাশাপাশি পছন্দের টিভি সিরিজ দেখতে এবং গেমিং অভিজ্ঞতায় অবিস্মরণীয় চমক দিতে ফোনটিতে রয়েছে ১৯.৫:৯ অনুপাতের এইচডি+ ডিসপ্লে এবং ২.০ গিগাহার্টজ ক্ষমতাসপন্ন অক্টাকোর প্রসেসর। ডিউড্রপ ও ডায়মন্ড-কাট নকশার ফোনটিতে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর নজরকাড়া ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং সেইসাথে আছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ যার ফলে হেভি ইউজের ক্ষেত্রেও একদিন পার করে দেওয়া যাবে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৮,৯৯০ টাকা।

রিয়েলমি সি৩
রিয়েলমি সি৩ ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি বিশাল আইপিএস ডিসপ্লে। রিয়েলমি এর তরফ থেকে এই ডিসপ্লেকে বলা হচ্ছে মিনি ড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে।রিয়েলমি সি৩ তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর, যা একটি গেমিং ফোকাসড চিপসেট । রিয়েলমি সি৩ এর ব্যাকে থাকছে ১২ মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা। এর পাশাপাশি থাকছে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও রিয়েলমি সি৩ এর ফ্রন্টে থাকছে ৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা, যা ফোনের দাম বিবেচনায় ঠিকঠাক ই বলা চলে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ টাকা।

রিয়েলমি ৫আই
সারাদিনের ব্যবহার ও ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধার জন্য ৫আই স্মার্টফোনে সংযোজন করা হয়েছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বিশেষ এক অগ্নিনির্বাপক পর্দার ব্যবহারে ব্যাটারি এখন আরো অনেক বেশি নিরাপদ। পাশাপাশি, ১১ ন্যনোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর দিবে চমৎকার গেমিং অভিজ্ঞতা। চারটি অসাধারণ ক্যামেরার সমন্বয়ে আরো সব চমৎকার ছবি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ১১৯° আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের পোর্টেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯০ টাকা।

রিয়েলমি ৬আই
৬.৫ ইঞ্চির নচযুক্ত ফুলস্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে রিয়েলমি ৬আই স্মার্টফোনে। রিয়েলমি এই নচ এর নাম দিয়েছে মিনি-ড্রপ নচ। ফোনটির ডিসপ্লের রেজ্যুলেশন এইচডি+।মিডিয়াটেক এর হিলিও জি৮০ প্রসেসরযুক্ত সর্বপ্রথম ফোন, রিয়েলমি ৬আই। এই চিপসেটটি শক্তিশালী হওয়ায় ভিডিও দেখার মত হালকা টাস্ক থেকে গেমিং এর মত ভারি টাস্কগুলোও সহজেই চলবে এই ফোনে। বাংলাদেশে রিয়েলমি ৬আই ফোনটির একটি মাত্র ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। ৪ জিবি র‍্যাম এর অফিসিয়াল রিয়েলমি ৬আই এ রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। রিয়েলমি ৬আই এর পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটাপ। ৪৮ মেগাপিক্সেল মেইন শুটার এর পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়াও রয়েছে ২মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির সামনে মিনি-ড্রপ নচ এর মধ্যে থাকছে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে১৬,৯৯০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের ‘ছোট’ ফোন
প্রযুক্তি বাজার

চতুর্থ প্রান্তিকে স্যামসাংকে হটিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে বার্ড এআই প্রযুক্তি

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন
নির্বাচিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন

আপডেট পাচ্ছে রিয়েলমির যেসব মডেল
নির্বাচিত

আপডেট পাচ্ছে রিয়েলমির যেসব মডেল

বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%
নির্বাচিত

বৈশ্বিক পিসি বাজারে সরবরাহ বেড়েছে ১.৫%

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2020

দেশের বাজারে রিয়েলমি কোন ফোনের দাম কত?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix