Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ আগস্ট ২০২০
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

শুধু আইপিও আবেদনের জন্য নতুন বিও এ্যাকাউন্ট খুলেছেন অনেকেই। পুরোনো নিস্ক্রিয় এ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সচল করেছেন কেউ কেউ। নতুন করে পুঁজিবাজার বিনিয়োগকারীদের মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। আর এসব হয়েছে ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে।

জানা গেছে, পুঁজিবাজারে দীর্ঘদিন পর ওয়ালটনের মতো ভালো কোম্পানির আইপিও আসায় বিনিয়োগকারীরা বেশ উৎফুল্ল ও আগ্রহী হয়ে উঠেছেন। পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নেয়া ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছেন। গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন গ্রহণের সময় বিভিন্ন ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের মধ্যে এমন চিত্র দেখা গেছে।

ওই সময় রাজধানীতে ই‌বিএল সি‌কিউ‌রি‌টিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, জয়তুন সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সি‌কিউ‌রি‌টিজ ও বানকো সিকিউরিটিজসহ বিভিন্ন ব্রোকারেজ হাউজ ঘুরে দেখা গেছে, ওয়ালটন আইপিওতে আবেদনের জন্য করোনা পরিস্থিতির মধ্যেও ব্রোকারেজ হাউজগুলোতে ভিড় করেছেন বিনিয়োগকারীরা। আবেদনের শেষ দিনেও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্টেক হোল্ডারদের মতে, দেশের শীর্ষ ইলেকট্রনিক্স কোম্পানির পাশাপাশি ওয়ালটনের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভি) ভালো অবস্থানে থাকায় কোম্পানিটির আইপিও আবেদনে আগ্রহী বিনিয়োগকারীরা।

ব্রোকারেজ হাউজগুলোর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন বাজার খারাপ থাকায় ও ভালো কোন কোম্পানির আইপিও না আসায় অনেক বি‌নি‌য়োগকারীর বিও অ্যাকাউন্ট নিস্ক্রিয় ছিল। ত‌বে তারা ওয়ালটনের আইপিও উপলক্ষে সেই সকল নিস্ক্রিয় বিও অ্যাকাউন্ট সচল করে আইপিওতে আবেদন করছেন। ওয়ালটন আইপিও’কে ঘিরে নতুন অনেক বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট করেছেন।

জয়তুন সিকিউরিটিজের বি‌নি‌য়োগকারী আতাউর রহমান বলেন, ‘আমি সে‌কেন্ডা‌রি মা‌র্কে‌টের পাশাপাশি আইপিও’তে বিনি‌য়োগ ক‌রে থা‌কি। দীর্ঘ দিন ধ‌রেই পুঁ‌জিবাজা‌রে ভা‌লো মা‌নের কোম্পা‌নির আই‌পিও না আসায় বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছি। তবে ওয়ালটনের মতো ভালো কোম্পানির আইপিও আসায় বিনিয়োগে আগ্রহ ফিরে পেয়েছি।

ই‌বিএল সি‌কিউ‌রি‌টিজের ব্যবস্থাপনা প‌রিচালক মো. সা‌য়েদুর রহমান ব‌লেন, ওয়ালটনকে নি‌য়ে দীর্ঘ দিন ধ‌রেই বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে। ফলে কোম্পানিটির আইপিওতে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

গত ২ থেকে ৫ মার্চ দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে অনুষ্ঠিত ওয়ালটনের নিলাম (বিডিং) প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারী কর্তৃক প্রস্তাবিত শেয়ার প্রতি দরের ভিত্তিতে কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা। নিয়ম অনুয়ায়ী, বিডিং এ অংশ নেয়া প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে কাট-অফ প্রাইসের সমান বা তার চেয়ে বেশি শেয়ার দর প্রস্তাবকারীরাই আইপিওতে আবেদন করতে পারবেন।

ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ওয়ালটনের আইপিও আবেদনে প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারী নির্বাচিত হয়েছেন ২৩৩ জন। এর ম‌ধ্যে ১৬৭ জন কাট অব প্রাইস ৩১৫ টাকায় আই‌পিওতে আবেদন করেছেন। বা‌কি ৬৬ জন ৩১৫ টাকার চে‌য়ে বে‌শি দ‌র প্রস্তাব করে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।

আইন অনুসারে, কাট-অফ প্রাইসের ১০ শতাংশ কমে (ডিসকাউন্ট) আইপিওতে শেয়ার ইস্যুর বিধান থাকলেও সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ এবং পুঁজিবাজারের উন্নয়নের কথা বিবেচনা করে আইপিওতে ২০ শতাংশ কমে প্রতিটি শেয়ার ২৫২ টাকায় ইস্যু করবে ওয়ালটন কর্তৃপক্ষ।
তথ্য মতে, ওয়ালটন আইপিওতে আইপিও’তে প্রতি লটে রয়েছে ২০টি করে শেয়ার। প্রতি শেয়ারের দাম ২৫২ টাকা। সে হিসেবে সাধারণ বিনিয়োগকারীরা একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে ৫ হাজার ৪০ টাকায় সর্বোচ্চ এক লটের জন্য আইপিওতে আবেদন করতে পেরেছেন।
চলতি বছরের ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় ওয়ালটন হাই-টেককে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি ৩ লাখ ৪২ হাজার ১৯৫ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকা থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণ, ৩৩ কোটি টাকা ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা আইপিও পরিচালনাবাবদ ব্যয় করবে কোম্পানি কর্তৃপক্ষ।

ওয়ালটন হাই-টেকের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো গ্রাহকদের জন্য নতুন উপহার ভি২১ই
নির্বাচিত

ভিভো গ্রাহকদের জন্য নতুন উপহার ভি২১ই

প্রযুক্তি বাজার

বিগ ব্যাটারি ও ১৮ ওয়াট কুইক চার্জের রিয়েলমির নতুন ফোন

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি
প্রযুক্তি বাজার

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি

শাওমি দেশের বাজারে এনেছে ক্রিস্টাল গ্লাস ডিজাইনের রেডমি ১২
নির্বাচিত

শাওমি দেশের বাজারে এনেছে ক্রিস্টাল গ্লাস ডিজাইনের রেডমি ১২

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি বাজার

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

‘২০২২ সালের মধ্যে শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হবে ওয়ালটন’
নির্বাচিত

‘২০২২ সালের মধ্যে শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হবে ওয়ালটন’

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix