Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 September 2020
৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
Share on FacebookShare on Twitter

লক্ষাধিক গ্যালাক্সি ডিভাইসে তিন প্রজন্মের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) উন্নত করার মাধ্যমে গ্যালাক্সি ব্যবহারকারীদের জন্য সর্বোত্তম মোবাইল অভিজ্ঞতা প্রদানের প্রতি জোরদার করেছে স্যামসাং ইলেকট্রনিকস।

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্ট, হেড অব সফটওয়্যার প্ল্যাটফর্ম টিম ও মোবাইল কমিউনিকেশনস বিজনেস জ্যাংইয়ুন ইউন বলেন, ‘গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকালে ব্যবহারকারীদের মোবাইল ব্যবহারের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে তাদের ডিভাইসগুলো ব্যবহার করে থাকে, তাই তাদের হাতে থাকা ডিভাইগুলোকে সুরক্ষিত রাখতে এবং এতে আকর্ষণীয় নতুন ফিচার আনতে আমরা কাজ করে যাচ্ছি। গ্যালাক্সি ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৃতীয় প্রজন্ম পর্যন্ত উন্নীতকরণের মাধ্যমে আমরা আমাদের গ্যালাক্সি ডিভাইসগুলোর দীর্ঘস্থায়ীত্ব বাড়িয়ে দিচ্ছি এবং সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে ব্যবহারকারীদের সহজ ও সুরক্ষিত মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেয়া অ্যান্ড্রয়েড ১০ চালিত গ্যালাক্সি এস২০ সিরিজ ব্যবহারকারীদের ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতাদানে অ্যানড্রয়েড ১১ থেকে তিনটি ওএস আপগ্রেড পাবে। গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো প্রথম গ্যালাক্সি ডিভাইস হিসেবে এ বছরের শেষের দিকে অ্যানড্রয়েড ১১ আপগ্রেড পাবে। এরপর অন্যান্য ডিভাইসগুলোতে খুব শিগগিরই এ উন্নত সংস্করণের অপারেটিং সিস্টেমটি চলে আসবে।

গ্যালাক্সি ডিভাইস তৈরিতে এবং ব্যবহারকারীদের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে স্যামসাং বিশ্বব্যাপী অংশীদারদের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। অন্যান্য গ্যালাক্সি ডিভাইসের ক্ষেত্রে, হার্ডওয়্যার স্পেসিফিকেশন ব্যবহারকারীদের অপটিমাইজড মোবাইল অভিজ্ঞতা দেয়ার আগ পর্যন্ত স্যামসাং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, প্রতিষ্ঠানটি অধিকাংশ গ্যালাক্সি ডিভাইসে যতো দ্রুত সম্ভব ডিফেন্স-গ্রেড এন্ড-টু-এন্ড সিকিউরিটি প্ল্যাটফর্ম স্যামসাং নক্স, অ্যান্ড্রয়েডের নিয়মিত সিকিউরিটি আপডেট এবং প্রোপ্রাইটারি অ্যাপ ফিচারগুলো আপডেট করে।

নতুন অপারেটিং সিস্টেমের জন্য নির্বাচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে- গ্যালাক্সি এস সিরিজ, গ্যালাক্সি নোট সিরিজ, গ্যালাক্সি ফোল্ডেবল ডিভাইস এবং গ্যালাক্সি এ সিরিজ। গ্যালাক্সি এস সিরিজের মধ্যে রয়েছে- এস২০ আল্ট্রা, এস২০ প্লাস, এস১০ প্লাস, এস১০ এবং এস১০ই। গ্যালাক্সি নোট সিরিজের গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, নোট২০, নোট১০ প্লাস, নোট১০ ও নোট১০ লাইট। গ্যালাক্সি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইসের মধ্যে রয়েছে গ্যালাক্সি জি ফ্লিপ এবং গ্যালাক্সি এ সিরিজে রয়েছে এ৭১ ও এ৫১। গ্যালাক্সি এস সিরিজ, নোট সিরিজ ও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ডিভাইস এবং এ সিরিজের আসন্ন ডিভাইসগুলো তৃতীয় প্রজন্মের অ্যানড্রয়েড ওএস আপগ্রেড পাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যান্য দেশের তুলনায় ৭ গুণ বেশি

সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব
প্রযুক্তি সংবাদ

সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে
কিভাবে করবেন

যেসব ভুলে ফোনের চার্জার বার বার নষ্ট হচ্ছে

২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
প্রযুক্তি সংবাদ

২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

হ্যাকারদের কবলে ফেসবুক পেজ, যাদের সন্দেহ করছেন হিরো আলম
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের কবলে ফেসবুক পেজ, যাদের সন্দেহ করছেন হিরো আলম

১২৫ সিসির নতুন বাইক আনল টিভিএস
অটোমোবাইল

১২৫ সিসির নতুন বাইক আনল টিভিএস

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2020

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

Techzoom.TV |
TechzoomTV