Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 November 2020
সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর
Share on FacebookShare on Twitter

সাংসারিক শত ব্যস্ততার মাঝে বারবার বাজারে যাওয়ার ঝক্কি এড়াতে অনেকেই এখন গোটা মাসের বাজার একসাথে সেরে ফেলার চেষ্টা করেন। পচনশীল দ্রব্য বাদে বাকি প্রায় সবরকম খাবার দীর্ঘ দিনের জন্য সতেজ ও নিরাপদ রাখতে রেফ্রিজারেটরের ব্যবহার এখন প্রতিটি ঘরে ঘরে খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাসের বাজারের ক্ষেত্রে একসাথে কিনে আনা সব ভোগ্যপণ্য একটি রেফ্রিজারেটরে আঁটাতে গেলেই বাধে বিপত্তি। রেফ্রিজারেটরের সীমিত পরিসরের মাঝে ভিন্ন ভিন্ন ধরণের খাবার পাশাপাশি সাজিয়ে রাখতে গিয়ে রীতিমত হিমসিম খেয়ে যান অনেকেই।

এই দূর্ভোগ থেকে রেহাই দিতে স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে এক অনন্য সমাধান। প্রযুক্তিগত উদ্ভাবনীর ধারাবাহিকতায় স্যামসাংয়ের ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তির সাহায্যে এবার আরো স্বাচ্ছন্দ্যে সাথে রেফ্রিজারেটরের নির্ধারিত পরিসরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এর ৭০০ লিটারের প্রশস্ত জায়গার সুবিধা ব্যবহারকারীদের গোটা মাসের বাজারকে সমানভাবে সতেজ রাখবে, অতিরিক্ত বিদ্যুৎ বিল বা অন্য কোনো ঝামেলা ছাড়াই!

এই উন্নত প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা ১৫ দিন পর্যন্ত তাদের খাবারকে ৭০ শতাংশ পূর্ণ আর্দ্রতায় সংরক্ষণের সুবিধা উপভোগ করতে পারবেন। সেই সাথে যুক্ত হওয়া ডিওডোরাইজিং ফিল্টার রেফ্রিজারেটরের অভ্যন্তরে যেকোনো দূর্গন্ধকে দূর করে খাবারের আসল স্বাদ ও সৌরভকে ধরে রাখতে সাহায্য করবে। স্পেসম্যাক্স টেকনোলজির ব্যবহার ও উন্নত সতেজতা ছাড়াও স্যামসাং তাদের এই নতুন ধাঁচের রেফ্রিজারেটরকে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব রূপে তৈরি করছে। ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরের সংযুক্তির কারণে বিদ্যুতের ওপর কোনো প্রকার চাপ তৈরি বা পরিবেশের কোনো ক্ষতি সাধন ছাড়াই এই রেফ্রিজারেটরগুলো সাধারণ রেফ্রিজারেটরের তুলনায় অনেক দ্রুত খাবারকে ঠান্ডা ও নিরাপদ করে।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “মানুষের জীবনযাত্রাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে স্যামসাং। এই প্রেরণা থেকেই আমরা বাজারে এমন একটি রেফ্রিজারেটর নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের প্রাত্যহিক জীবনে খাবারদাবার সংরক্ষণের কাজে দেবে আরো উন্নত সুবিধা ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা।’

আধুনিক এই রেফ্রিজারেটরগুলো পাওয়া যাচ্ছে সোনালি, রূপালি, কালো, বাদামি, লাল ও বেগুনি – এই কয়েকটি বৈচিত্র্যময় রঙের ডিজাইনে, সুতরাং ব্যবহারকারীগণ নিজ নিজ ঘরের রঙ ও আসবাবপত্রের সাথে মানানসইভাবে তাদের পছন্দের ডিজাইনটি বেছে নিতে পারবেন। এছাড়াও ‘স্যামসাং স্মার্ট কন্ট্রোল সিস্টেম’ -এর সাহায্যে ব্যবহারকারীরা যেকোনো সময়ে তাদের প্রয়োজন অনুসারে রেফ্রিজারেটরের পাওয়ার কুল, পাওয়ার ফ্রিজার ও আইস মেকার সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

স্যামসাং বাংলাদেশ তাদের রেফ্রিজারেটরের ওপরে দিচ্ছে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। সেই সাথে গ্রাহকগণ পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারির সুযোগ। আগ্রহী ক্রেতাগণ স্যামসাং স্মার্টপ্লাজা, ফেয়ার ইলেক্ট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা এবং র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ স্যামসাং রেফ্রিজারেটর ক্রয় করতে পারবেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভার্চুয়াল ইভেন্টকে সহজ করবে ভাইবারের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল ইভেন্টকে সহজ করবে ভাইবারের নতুন ফিচার

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়
প্রযুক্তি পরামর্শ

গ্রীষ্মে খাবার সতেজ রাখার স্মার্ট উপায়

২৯ এপ্রিল বাংলাদেশের বাজারে আসছে শাওমির নতুন চমক
নির্বাচিত

শাওমির স্মার্টফোনে ৩ হাজার টাকা মূল্যছাড়

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে ইন্টেলের নতুন কুলিং প্রযুক্তি

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা
ই-কমার্স

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট
প্রযুক্তি সংবাদ

কথোপকথন-বিনোদনে নতুন হেডসেট

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 November 2020

সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix