Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

একমাসে নতুন তিন স্মার্টফোন আনলো মটোরোলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে পরপর দুটি স্মার্টফোন সফলভাবে উন্মোচন করে একই মাসে তৃতীয় স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ আনার ঘোষণা দিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মোটোরোলা। সম্প্রতি বিশ্ববাজারে আসা মটোরোলার এই স্মার্টফোনটি সর্বাধুনিক এবং এটাতে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ফিচারগুলো ব্যবহার করা হয়েছে।

গত মাসে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ফ্ল্যাগশিপ ১১.১১ সেল ও ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইনে বিশাল সাফল্যের পর ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন করা হলো।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মটো জি৯ প্লাস স্মার্টফোনটির উদ্বোধন এবং দারাজের সাথে অংশীদারিত্ব ঘোষণা করে মটোরোলা। এ সময় উপস্থিত ছিলেন মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ডিরেক্টর প্যানেলের সদস্য ইউনুস আল মামুন, মাহফুজুর রহমান ও চৌধুরী ফাহরিয়ার (সিওও) এবং দারাজের ঊর্ধতন কর্মকর্তা নাবিল নেওয়াজ, শাফিন ইনজাম ও সাদনান শিহাব।

মটো জি৯ প্লাস:
ফোনটিতে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম’র সাথে সর্বাধুনিক ও আল্ট্রা-ফাস্ট স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬.৮ ইঞ্চি এইচডিআর১০ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মটোরোলার ফ্যানরা দারাজ থেকে ফোনটি কিনলে ভালো ডিসকাউন্ট এবং কুপন পাবেন। এমনকি শূন্য শতাংশ সুদে ইএমআই বা কিস্তিতেও ফোনটি কিনতে পারবেন। দারাজের আসন্ন ফ্ল্যাগশিপ ১২.১২ ক্যাম্পেইন উপলক্ষে স্মার্টফোনপ্রেমীরা ফোনটি কিনতে পারবেন ২৫ হাজার ৯৯৯ টাকায়। ফোনটির অরিজিনাল মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।

মটো জি৯ প্লে:
ফোনটিতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে। দারাজে ফোনটি ১৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও আসন্ন ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯৯ টাকায়। স্মার্টফোনপ্রেমীরা যদি দারাজের প্রি-পেমেন্ট আপশনটি ব্যবহার করেন তাহলে ইএমআই সুবিধা ও আরও বেশি ডিসকাউন্টের জন্য কুপন পাবেন।

মটো জি৮ পাওয়ার লাইট:
ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মটোরোলার সিগনেচার নিয়ার-স্টক অ্যানড্রয়েড এক্সপেরিয়েন্স থাকবে। দারাজে ফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া গেলেও ১২.১২ ক্যাম্পেইন চলাকালে ফোনটি পাওয়া যাবে ১৩ হাজার ৪৯৯ টাকায়। দারাজের প্রি-পেমেন্ট অপশনটি ব্যবহার করলে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা ও ডিসকাউন্ট পাবেন।

মটোরোলা মোবিলিটির সার্কভুক্ত দেশের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত মানি ভিডিও বার্তায় বলেন, ‘সম্প্রতি বাজারে আসা মটোরোলা স্মার্টফোনের সফলতায় আমরা খুবই আনন্দিত এবং বাংলাদেশের আমাদের ব্র্যান্ড ও পণ্যের প্রতি ক্রেতাদের ভালোবাসায় আমরা সিক্ত। মটো জি৯ প্লাসের মাধ্য দিয়ে ‘জি’ পরিবারের সবচেয়ে সফল গ্লোবাল স্মার্টফোনটি আমরা উদ্বোধন করলাম এবং বাংলাদেশের বাজারে এই ফোনের সফলতার বিষয়ে আমরা নিশ্চিত। দারাজের ১২.১২ ক্যাম্পেইন নিয়ে আমরা খুবই এক্সসাইটেড এবং এই ক্যাম্পেইন চলাকালে আমাদের পণ্যের সফলতার জন্য অপেক্ষা করছি।’

সেলেক্সট্রা লিমিটেডের চেয়ারম্যা,ন মাহামুদ হোসেন, এফসিএ বলেন, ‘আমাদের যাত্রায় গুরুত্বপূর্ণ অনলাইন অংশীদার হিসেবে দারাজকে পেয়েছি, যা আমাদের যাত্রার প্রয়োজনীয় সফলতা অর্জনে সহায়তা করেছে। প্রশান্ত মানির সাথে একমত পোষণ করে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে মটোরোলার ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করা যায় কিনা সেটা বিবেচনা করতে চাই, যা শুধু ব্র্যান্ডটাকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেই সহায়তা করবে না বরং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করবে।’

দারাজ বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবরার হাসনাইন বলেন, ‘সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে মটোরোলা ব্র্যান্ডের নতুন যাত্রায় অংশীদার হতে পেরে সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ খুবই আনন্দিত। আমরা ইতোমধ্যে ‘জি’ সিরিজের মটো জি৮ পাওয়ার লাইট ও মটো জি৯ প্লে উদ্বোধন করেছি এবং কাস্টমারদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। কাস্টমারদের সাড়া ও রিভিউই ‘জি’ সিরিজের আরেকটি পণ্য উদ্বোধনের অনুপ্রেরণা জুগিয়েছে। গত বছর বিশ্ববাজারে এই সিরিজের ১০০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। দারাজের লক্ষ্যই হলো বাংলাদেশে গ্লোবাল স্ট্যান্ডার্ড পণ্য পরিচিত করানো।’

মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘সারাদেশের মটোরোলার ফ্যানদের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। বাংলাদেশের বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনা করছি। এমনকি ৫৭ শতাংশ আমদানি কর দিয়েও আমরা চেষ্টা করছি ফোনের দাম কাস্টমারদের নাগালের মধ্যে রাখার, যাতে তারা ভালো পণ্যগুলো ব্যবহার করতে পারেন।’
আরও তথ্য জানতে যোগদিন মটোরোলার ফেসবুক পেজে: https://www.facebook.com/HelloMotoBangladesh

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন
নির্বাচিত

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে
নির্বাচিত

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপ, সতর্ক হবেন যেভাবে

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

মাইক্রোসফট সিএসপি পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট সিএসপি পরিবেশক হল স্মার্ট টেকনোলজিস

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি
টেলিকম

বাংলাদেশ থেকে সৌদি চায় আরও ১ টেরাবাইট, মালয়েশিয়া ২০০ জিবিপিএস

এক পয়সার দুর্নীতি হলেও কাউকে ছাড় নয়: পলকের হুঁশিয়ারি
প্রযুক্তি সংবাদ

এক পয়সার দুর্নীতি হলেও কাউকে ছাড় নয়: পলকের হুঁশিয়ারি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল
প্রযুক্তি বাজার

প্রিমিয়াম ও মিড-রেঞ্জ বাজার ধরতে হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

দেশের তৈরি ফোনের দাম কমছে

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং
অর্থ ও বাণিজ্য

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

বিশ্ববিখ্যাত দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং (Samsung) মোবাইল...

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০২০

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix