Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজেটবান্ধব স্মার্টফোনগুলোর মধ্যে সেরা আইটেল ‘ভিশন ১ প্রো’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 February 2021
বাজেটবান্ধব স্মার্টফোনগুলোর মধ্যে সেরা আইটেল ‘ভিশন ১ প্রো’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে আইটেল নিয়ে এলো ৩ জিবি র‌্যাম ভার্সনের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোন। ৬.৫” এইচডি + ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এছাড়াও এতে যুক্ত করা হয়েছে বিশেষ কিছু ফিচার। এক কথায় বলা যায় ৩ জিবি ভার্সনের ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোনটি ২০২১ সালের বাজেট-বান্ধব সেরা স্মার্টফোনগুলোর মধ্যে একটি।

‘ভিশন ১ প্রো’র ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজে আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ছবি, ভিডিও এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছু স্টোর করা যাবে। এই ডিভাইসে থাকা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ব্যবহারকারীরা ১২৮ জিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ বাড়াতে পারবেন।

৬.৫” এইচডি + ওয়াটারড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে আইটেল ভিশন ১ প্রো স্মার্টফোনটিকে আরো ফ্যাশনেবল ও আকর্ষণীয় করে তুলেছে। এইচডি ডিসপ্লের কারণে এর স্ক্রিনটি যেমন প্রাণবন্ত ঠিক তেমন স্পষ্ট কালারের সুবিধাও পাওয়া যাবে।

ফোনটিতে ‘আয়তক্ষেত্রাকার’ আকৃতির ট্রিপল-ক্যামেরা সেট আপ করা হয়েছে। ৮ মেগাপিক্সেলের মূল এবং ২ এমপি ম্যাক্রো লেন্সের সাথে একটি ডেপথ-সেন্সরের সমন্বয়ে নিয়ে আসা নতুন ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত ছবি এবং ভিডিও করতে পারবেন। ‘ভিশন ১ প্রো’র রিয়ার এবং সেলফি উভয় ক্যামেরায় লাইটেনিং এবং ডিটেইলস সামঞ্জস্য করা যাবে। ফোনটিতে রয়েছে ব্রাইটনেস ও স্যাডো অ্যাডজাস্ট করার সহজ এবং আকর্ষণীয় সুবিধা। ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার সাথে থাকা এআই ফেস বিউটি ৩.০ প্রযুক্তির কারণে সেলফিগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। এআই প্রযুক্তির অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হিউম্যান টাচের সংমিশ্রণে, এআই ফেস বিউটি ৩.০ দিয়ে আপনি আপনার নিজের প্রয়োজন অনুসারে লাইটিংয়ের পরিবেশ, ফেসিয়াল ফিচার, কালার এবং বিশদ বিষয়গুলো পছন্দসই সামঞ্জস্য করে নিতে পারবেন। এতে থাকা দুর্দান্ত এআই ডার্ট লেন্স ডিটেক্টরের কারণে কোনও ময়লা বা ধূলিকণা ধরা পড়লে লেন্স পরিষ্কার করার জন্য আপনাকে রিমাইন্ডার দিবে।

এআই পাওয়ার মাস্টার ফিচার যুক্ত আইটেল ‘ভিশন ১ প্রো’তে রয়েছে শক্তিশালী ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যারা সারদিন খুব বেশি ফোন ব্যবহার করেন তাদের জন্য পুরো দিনের স্থায়ীত্ব দিবে এমনভাবে এটি তৈরি করা হয়েছে। ফোনটি দিয়ে অবিচ্ছিন্নভাবে ৭ ঘণ্টা ভিডিও দেখা যাবে। এতে থাকা এআই পাওয়ার মাস্টার প্রযুক্তির কারণে ব্যাটারিটি বুদ্ধিমত্তার সাথে পাওয়ার সেইভ করে ব্যাটারির আয়ু ৩৫% পর্যন্ত বাড়াতে পারবে।

মাত্র ৮.৫ মিমি থিকনেসের প্রায় ১৬৪ গ্রাম ওজনের ‘ভিশন ১ প্রো’ ফোনটি আইটেলের এযাবৎকালে নিয়ে আসা সবচেয়ে স্লিম স্মার্টফোনগুলোর মধ্যে একটি। ৩ জিবির ‘ভিশন ১ প্রো’ ফোনটি ডেজেল ব্লাক এবং কসমিক শাইন – এ দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে।

সবকিছু মিলিয়ে, আইটেল ভিশন ১ প্রো একটি ডিসেন্ট এবং বাজেট-বান্ধব স্মার্টফোন। এখনি আপনার নিকটবর্তী মোবাইল স্টোরে গিয়ে স্টাইলিশ আইটেল ‘ভিশন ১ প্রো’ স্মার্টফোনটি যাচাই করে আসতে পারেন।

আইটেল ‘ভিশন ১ প্রো’ (৩ জিবি) সম্পর্কে আরও জানার জন্য ভিজিট করুন: https://www.itel-mobile.com/bd/products/smart-phone/vision/vision1-pro

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইটেলআইটেল ‘ভিশন ১ প্রো’

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে শাওমির নতুন রেডমি সিরিজের ফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে শাওমির নতুন রেডমি সিরিজের ফোন

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে
নির্বাচিত

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র যুক্ত হচ্ছে হুয়াওয়ে

বিকাশের নতুন যত সেবা
প্রযুক্তি সংবাদ

বিকাশের নতুন যত সেবা

কিউডি ব্যান্ড ওয়াইফাই রাউটার নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

কিউডি ব্যান্ড ওয়াইফাই রাউটার নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড

ক্যানন লার্জ ফরমেট প্রিন্টার ও মাল্টিফাংশন প্রিন্টার বাজারে
প্রযুক্তি সংবাদ

ক্যানন লার্জ ফরমেট প্রিন্টার ও মাল্টিফাংশন প্রিন্টার বাজারে

ডিজনি ব্ল্যাকআউটে ইউটিউব টিভি দেবে ২০ ডলারের ক্রেডিট
প্রযুক্তি সংবাদ

ডিজনি ব্ল্যাকআউটে ইউটিউব টিভি দেবে ২০ ডলারের ক্রেডিট

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

নতুন প্রজন্মের এম৬ (M6) চিপ যুক্ত করে ২৪...

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2021

বাজেটবান্ধব স্মার্টফোনগুলোর মধ্যে সেরা আইটেল ‘ভিশন ১ প্রো’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix