Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে নোকিয়ার নতুন লাইফ-প্রুফ ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জুলাই ২০২১
আসছে নোকিয়ার নতুন লাইফ-প্রুফ ফোন
Share on FacebookShare on Twitter

আগামী মাসেই ‘লাইফ-প্রুফ’ ফোন আনছে নোকিয়া। এ বছরের শুরুতে ফোন ব্যবসা নতুন করে সাজানোর ঘোষণা দিয়েছিল নোকিয়ার মালিক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। তারই ধারবাহিকতায় নতুন ফোন এক্সআর২০ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নোকিয়ার দাবি, এটি ‘লাইফ-প্রুফ’ সিরিজের প্রথম ফোন।

টুইটারে ভিডিও পোস্টের মাধ্যমে নতুন ফোনটি কতোটা টেকসই তা-ও দেখিয়েছে নোকিয়া। প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোর প্রতিবেদন বলছে, ২৪ অগাস্ট যুক্তরাষ্ট্রের বাজারে আসবে নোকিয়ার নতুন ‘লাইফ-প্রুফ’ ফোনটি, এর দাম ধরা হয়েছে সাড়ে পাঁচশ’ ডলার। এখন পর্যন্ত নোকিয়ার আপডেটেড পোর্টফোলিওর সবচেয়ে দামি ফোন এটি।

টেকসই ফোন তৈরির খেতাব নোকিয়া বহু আগেই ফিচার ফোন দিয়ে অর্জন করে নিয়েছে। ব্যবহারকারীরা এক সময় টেকসই ও মজবুত ফোন বলতে নোকিয়ার ৩৩১০, ১১০০ এর মতো মডেলগুলোকে প্রাধান্য দিতেন। এখনও ইন্টারনেট জগতের মিম কালচারে বড় মাপের একটি স্থান দখল করে রেখেছে নোকিয়া ৩৩১০ ফোন।

নোকিয়া এক্সআর২০ –এ পর্দা হিসেবে দেখা মিলবে ‘কর্নিং গরিলা গ্লাস ভিকটাস’ এর। বলা হচ্ছে, গতানুগতিক স্মার্টফোনের পর্দার চেয়ে একটি চার গুণ বেশি স্ক্র্যাচ-নিরোধক। অন্যদিকে, ছয় ফিট উচ্চতা থেকে পড়লেও ফোনটির বডি তা সামলে নিতে পারবে (কোনো কেস ছাড়াই)।

এইচএমডি এর তথ্য অনুসারে, সর্বোচ্চ একশ’ ৩১ ডিগ্রি ফারেনহাইট বা ৫৫ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন মাইনাস চার ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে ফোনটি কাজ করতে পারে বলে পরীক্ষায় উঠে এসেছে। এ ছাড়াও এইচএমডি জানিয়েছে, ফোনটি পাঁচ ফিট পানির নিচে এক ঘণ্টা পর্যন্ত কাজ করে।

এক্সআর২০ ফোনে দেখা মিলবে ৬.৬৭ ইঞ্চি আকারের ২৪০০ x ১০৮০ ডিসপ্লে। চিপ হিসেবে এতে থাকবে স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি। দেখা মিলবে ছয় গিগাবাইট র‌্যামের এবং ১২৮ গিগাবাইট স্টোরেজের। ফোনটিতে থাকবে বিল্ট-ইন মাইক্রোএসডি কার্ড স্লট।

ক্যামেরা হিসেবে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকবে এক্সআর২০-এ, থাকবে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনে থাকবে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। নোকিয়ার অজো স্পেশাল অডিও এবং নয়েজ ক্যান্মেলেশন প্রযুক্তির সমর্থনের দেখাও মিলবে নতুন এই ফোনটিতে।

চার্জিংয়ের জন্য ফোনে থাকবে সি পোর্ট, আর তারযুক্ত অডিওর জন্য থাকবে ৩.৫ মিলিমিটার জ্যাক। ব্যাটারি হিসেবে থাকবে চার হাজার ছয়শ’ ৩০ মিলি অ্যাম্প আওয়ার সক্ষমতার ব্যাটারি। এ ছাড়াও ফোনটিতে পাওয়া যাবে ১৫ ওয়াট ‘কি’ তারবিহীন চার্জিং সুবিধা।

এক্সআর২০ কেনার পর টানা চার বছর প্রতি মাসে নিরাপত্তা প্যাচ পাবেন ক্রেতারা, অন্যদিকে তিন বছর পর্যন্ত দেওয়া হবে সফটওয়্যার আপগ্রেড। আল্ট্রা ব্লু এবং গ্র্যানাইট গ্রে – দুটি রংয়ে আসবে ফোনটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে সাড়া ফেলেছে ভিভো ভি১৫ ও ভি১৫ প্রো
নির্বাচিত

বাজারে সাড়া ফেলেছে ভিভো ভি১৫ ও ভি১৫ প্রো

ফোনের ভেতরেই কুলিং ফ্যান ও ৮০০০ mAh ব্যাটারি: গেমিং দুনিয়া কাঁপাতে আসছে Redmi K90 Max
প্রযুক্তি বাজার

ফোনের ভেতরেই কুলিং ফ্যান ও ৮০০০ mAh ব্যাটারি: গেমিং দুনিয়া কাঁপাতে আসছে Redmi K90 Max

ভিভো এক্স৩০০ আল্ট্রা বনাম ভিভো এক্স২০০ আল্ট্রা
মোবাইল এরিনা

ভিভো এক্স৩০০ আল্ট্রা বনাম ভিভো এক্স২০০ আল্ট্রা

মিড-রেঞ্জে হুয়াওয়ের নতুন চমক নোভা ১৫
প্রযুক্তি বাজার

মিড-রেঞ্জে হুয়াওয়ের নতুন চমক নোভা ১৫

সিম্ফনি মোবাইল ফোনের দাম
প্রযুক্তি বাজার

সিম্ফনি মোবাইল ফোনের দাম

ক্যামেরায় চমক নিয়ে শক্তিশালী প্রসেসরে ভিভোর নতুন ফোন
মোবাইল এরিনা

ক্যামেরায় চমক নিয়ে শক্তিশালী প্রসেসরে ভিভোর নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ওপেনএআই ও ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওরাকল থেকে ২১ হাজার কর্মী ছাঁটাই

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন,...

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুলাই ২০২১

আসছে নোকিয়ার নতুন লাইফ-প্রুফ ফোন

Techzoom.TV |
TechzoomTV