Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ জুলাই ২০২১
দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৩৩ কোটি। প্রান্তিকওয়ারি স্মার্টফোন বিক্রি ৭ শতাংশ কমলেও বছরওয়ারি বেড়েছে ১৯ শতাংশ। কাউন্টারপয়েন্টের মার্কেট মনিটর প্রতিবেদনে দেখা গেছে, এশিয়া ও ইউরোপে চলমান করোনা বিধিনিষেধে সৃষ্ট উপকরণ সংকটে স্মার্টফোন বিক্রিতে প্রভাব পড়েছে।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক বলেন, দ্বিতীয় প্রান্তিকে বিক্রির দিক থেকে স্যামসাং শীর্ষস্থান ধরে রাখলেও তাদের বাজার শেয়ার ৩ শতাংশ কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। ভারত, মধ্য আমেরিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো বাজারগুলোতে চালান কমায় স্যামসাংয়ের বাজার শেয়ারে এ প্রভাব পড়েছে। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে শক্তিশালী বিক্রির জেরে এখন পর্যন্ত সেরা প্রান্তিক কাটাল শাওমি। তৃতীয় স্থানে থাকলেও অ্যাপল রেকর্ড পণ্য বিক্রি করেছে। বিশ্বজুড়ে আইফোন ১২ বিক্রির মাধ্যমে বেশ ভালো আয় করেছে অ্যাপল। শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে চীনা স্মার্টফোন কোম্পানি অপো ও ভিভো।

প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিশ্লেষক আমান চৌধুরী বলেন, বৈশ্বিক স্মার্টফোনের পাইকারি চালান থেকে আয় হয়েছে ৯ হাজার ৬০০ কোটি ডলার, যা বছরওয়ারি ২৫ শতাংশ বাড়লেও প্রান্তিকওয়ারি কমেছে ১৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে আয়ের দিক থেকে অ্যাপলের শেয়ার ছিল রেকর্ড ৪১ শতাংশ। তার পরই রয়েছে স্যামসাং, অপো, শাওমি ও ভিভো। রেডমি নোট ও এমআই ১১ সিরিজের ওপর ভর করে রেকর্ড আয় করল শাওমি। স্মার্টফোন বিক্রিতে বৈশ্বিক আয়ে শাওমির শেয়ার ৯ শতাংশ।

শাওমির রেকর্ড বিক্রি নিয়ে জ্যেষ্ঠ বিশ্লেষক হারমিত সিং ওয়ালিয়া বলেন, প্রিমিয়াম ও সাশ্রয়ী ব্র্যান্ডের সংযোগে প্রথমবারের মতো পাঁচ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করল চীনা স্মার্টফোন নির্মাতা জায়ান্টটি। ভারতের মতো বৃহৎ বাজারে করোনার প্রভাব সত্ত্বেও শাওমির বিক্রি চাঙ্গায় ভূমিকা রেখেছে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য আমেরিকা ও লাতিন আমেরিকার মতো বাজার। স্যামসাং ও হুয়াওয়ের শূন্যস্থান ভালোভাবেই কবজা করতে সক্ষম হয়েছে শাওমি।

স্মার্টফোন বিক্রিতে সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তাদের স্মার্টফোন বিক্রি হয়েছে ৫ কোটি ৭৯ লাখ ইউনিট। বিক্রিতে বছরওয়ারি ৭ শতাংশ প্রবৃদ্ধি হলেও প্রথম প্রান্তিকের বিপরীতে কমেছে ২৪ শতাংশ। অন্যদিকে অ্যাপলের স্মার্টফোন বিক্রি হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ইউনিট, যা প্রান্তিকওয়ারি ১৮ শতাংশ কমলেও বছরওয়ারি বেড়েছে ৩০ শতাংশ।

শীর্ষ পাঁচে অবস্থান ধরে রাখলেও অপোর স্মার্টফোন বিক্রি প্রান্তিকওয়ারি ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ। প্রথম প্রান্তিকে ১১ শতাংশ বাজার শেয়ার থাকলেও দ্বিতীয় প্রান্তিকে তা ১০ শতাংশে দাঁড়িয়েছে। অপর চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর বিক্রি হয়েছে ৩ কোটি ২৫ লাখ ইউনিট।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিয় মুহূর্তগুলো স্মরণীয় করতে ইনিফিনিক্সের বিশেষ ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

প্রিয় মুহূর্তগুলো স্মরণীয় করতে ইনিফিনিক্সের বিশেষ ক্যাম্পেইন

শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪
নির্বাচিত

শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ
নির্বাচিত

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ

আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন
নির্বাচিত

রিয়েলমির নজরকাড়া উত্থান

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা, থাকবে কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা, থাকবে কার্ভড ডিসপ্লে

জনপ্রিয় বাইক তৈরি বন্ধ করছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

জনপ্রিয় বাইক তৈরি বন্ধ করছে রয়্যাল এনফিল্ড

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix