Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ বছর পর নিবন্ধন পেল গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 March 2019
Share on FacebookShare on Twitter

দীর্ঘ সাত বছর আইনি লড়াই শেষে অবশেষে ট্রেড ইউনিয়নের নিবন্ধন পেল গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন (জিপিইইউ)। শ্রম অধিদপ্তরের শ্রম মহাপরিচালক শিবনাথ রায় বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির কাছে এই নিবন্ধনপত্র হস্তান্তর করেন। এসময় ইউনিয়নটির প্রতিষ্ঠাতা নেতা মো. ওমর ফারুক, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মিয়া মো. শফিকুর রহমান মাসুদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

২০১২ সালে রেজিস্ট্রেশনের আবেদন দাখিলের পর শ্রম অধিদপ্তর তা প্রত্যাখ্যান করলে শুরু হয় আইনি লড়াই। শ্রম আদালত, শ্রম ট্রাইব্যুনাল ও হাইকোর্টের আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার শ্রম মহাপরিচালক কর্তৃক স্বাক্ষরিত রেজিস্ট্রেশনের কপি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।

যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন জিপিইইউ সাধারণ সম্পাদক মিয়া মাসুদ। তিনি বলেন, বৃহস্পতিবার শ্রম মহাপরিচালক শিবনাথ রায় রেজিষ্ট্রেশনের কপি আমাদের কাছে হস্তান্তর করেছেন। তিনি জানান, রেজিস্ট্রেশন পাওয়ার পর ইউনিয়ন নেতারা গ্রামীণফোন সদর দপ্তরে সভা করে।

সভায় গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি নরওয়ে থেকে এক ভিডিও বার্তায় ইউনিয়নের সদস্যদের অভিনন্দন জানান এবং একসঙ্গে কাজ করার আহবান জানান এবং ডেপুটি সিইও ইয়াসির আজমান বলেন, ইউনিয়ন ও ম্যানেজমেন্ট একসঙ্গে কাজ করলে কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি বাড়বে।

জিপিইইউর রেজিস্ট্রেশন প্রদানকে সরকারের নীতিগত ঐতিহাসিক সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটির নেতারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নেতৃবৃন্দ শ্রম মহাপরিচালকসহ শ্রম অধিদফতরের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০১২ সালের মে মাসে অন্তত ২৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল গ্রামীণফোন। তখন এর প্রতিবাদে আন্দোলনে নামে এর কর্মীরা। আর সে সময়ই জন্ম হয় জিপিইইউ নামে এই সংগঠনের। জিপিইইউ গঠন হয় ২০১২ সালের ১৪ জুন। ২৩ জুন নিবন্ধনের জন্য শ্রম পরিচালকের কাছে আবেদন করে সংগঠনটি। রেজিস্ট্রেশনের দরখাস্ত দাখিলের পর শ্রম অধিদফতর তা প্রত্যাখ্যান করলে শুরু হয় আইনি লড়াই।

শ্রম পরিচালক আবেদন বাতিল করে দেন ২৯ জুলাই। এর বিরুদ্ধে একই বছরের ২৬ আগস্ট ২ নং শ্রম আদালতে আপিল করে ইউনিয়ন। এরপর আপিলের শুনানীতে বিব্রত বোধ করায় ২০১৪ সালের শেষে নাগাদ বিচারক মামলাটি শ্রম আপিল ট্রাইবুনালের পঠিয়ে দেন। সেখানে আবেদন করা হয় শুনানীরর জন্য।

২০১৫ সালের শুরুরে দিকে ইউনিয়ন নিজেদের পক্ষে রায় পায়। এতে গ্রামীণফোন কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে হাইকোর্টে রিট করে। হাইকোর্ট তা আবার ট্রাইবুনালে অন্য বিচারকের আদালতে ফেরত পাঠায়। ট্রাইবুনাল হতে এটি যায় ১ নং শ্রম আদালতে। সেখানে গ্রামীণফোন কর্তৃপক্ষের পক্ষে রায় দেন শ্রম আদালত। এরপর এই রায় নিয়ে ইউনিয়ন আপিল ট্রাইবুনালে আবেদন করে।

মামলাটিতে জিপিইইউ-এর পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মাসুদ এবং বিপক্ষ শ্রম পরিচালক। গ্রামীণফোন আপীল মামলা নং- ৪৩/২০১৫।২০১৬ সালের জুনে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের (জিপিইইউ) নিবন্ধনের আপিল মঞ্জুর করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের দ্বৈত বেঞ্চের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা এবং সদস্য বিচারক গোলাম রব্বানি জিপিইইউ-এর পক্ষে রায় দেন।

আদালত ইউনিয়নের নিবন্ধন চাওয়ার আবেদন গ্রহণ করে শ্রম পরিচালককে নিবন্ধন দিতে নির্দেশ দেন। কিন্তু এই রায়ের নকল পেতে তাদের প্রায় দেড় বছরের বেশি সময় লেগে যায়। রায়ের সার্টিফাইড কপি পেতে জিপিইইউয়ের পক্ষে ৬ বারের বেশি আবেদন করলেও তারা কোনো কপি পাননি।

শেষে জিপিইইউয়ের পক্ষে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয় (১৭১৯৭/২০১৭)। রিটের শুনানি শেষে আদালত এক মাসের মধ্যে রায়ের কপি প্রদানের জন্য শ্রম আপিল ট্রাইবুনালকে নির্দেশ দেন। অবশেষে ২০১৮ সালের ৯ জানুয়রি রায়ের কপি মেলে। এরপর ১০ জানুয়ারি রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের কাছে রেজিস্ট্রেশন প্রদানের জন্য আবেদন করে সংগঠনটি।

এরপর ৭ দিনের মধ্যে নিবন্ধন সার্টিফিকেট দিতে আদালতের রায় থাকা প্রায় এক মাস সময় গেলেও শ্রম অধিদপ্তর হতে নিবন্ধন পাচ্ছিল না তারা। এবার অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইবুনালে আদালত অবমাননার মামলা (১/২০১৮) করেন তারা। অবশেষে সাত বছর ধরে শ্রম আদালত, শ্রম ট্রাইবুনাল এবং হাইকোর্টের আইনি প্রক্রিয়া শেষে ৭ মার্চ ট্রেড ইউনিয়নের নিবন্ধন হাতে পায় জিপিইইউ।

উল্লেখ্য, শ্রম আইন অনুয়ায়ী কোম্পানির লভ্যাংশ হতে ৫ শতাংশ করে কর্মীদের প্রদানের দাবি আদায় সংগঠনটির অন্যতম সফলতা। ২০১৩ সালে ইউনি গ্লোবাল ইউনিয়নের ফ্রিডম ফ্রম ফেয়ার অ্যাওয়ার্ড পায় সংগঠনটি। ২০১৫ সালে সংগঠনের অগ্রগতি ও সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইউনি গ্লোবাল ইউনিয়নের বেস্ট অর্গানাজিং অ্যাওয়ার্ডও পায় জিপিইইউ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার
নির্বাচিত

দেশের বাজারে মটো জি৭ পাওয়ার

৩৩ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি বাজার

৩৩ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের

দেশের বাজারে আইফোন ১২ প্রো
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আইফোন ১২ প্রো

বিএসসিএলের স্টারলিংক সেবার অথারাইজড পার্টনার হলো বি-ট্র‍্যাক সল‍্যুশনস
প্রযুক্তি বাজার

বিএসসিএলের স্টারলিংক সেবার অথারাইজড পার্টনার হলো বি-ট্র‍্যাক সল‍্যুশনস

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি বাজার

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং

গ্যালাক্সি এস২৬ এজে বড় ব্যাটারির ইঙ্গিত
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ এজে বড় ব্যাটারির ইঙ্গিত

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2019

৭ বছর পর নিবন্ধন পেল গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix