Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন ডলারের টিভি রপ্তানি ওয়ালটনের
Share on FacebookShare on Twitter

ইউরোপে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। এই উৎসবকে ঘিরে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউরোপজুড়ে চলে জমজমাট বেচাকেনা। তাই এই সময়টাকে ইউরোপের প্রধান ব্যবসার মৌসুম হিসেবে বিবেচেনা করা হয়। বর্তমানে ইউরোপ ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন টিভির বড় রপ্তানি বাজার। ক্রিসমাস উৎসবকে ঘিরে ইউরোপের কয়েকটি দেশের কাছ থেকে একদিনে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিভি রপ্তানির চুড়ান্ত আদেশ পেয়েছে ওয়ালটন। যা কিনা চলতি মাসেই ইউরোপে রপ্তানি বা ডেলিভারি দেয়া হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলারের টিভি রপ্তানি’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বড়দিনের উৎসবকে ঘিরে সেপ্টেম্বরের ১ তারিখে জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও পোল্যান্ডে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেলিভিশন রপ্তানির চুড়ান্ত আদেশ পেয়েছে ওয়ালটন। যা কিনা দেশের টেলিভিশন রপ্তানি খাতে ওয়ালটনের এক নতুন রেকর্ড। ইউরোপে ওয়ালটন টিভি রপ্তানির এই বিশাল সাফল্য উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে এক বিশালাকার কেক কাটা হয়।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও আমিন খান, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) শাখার প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, ইউরোপে ওয়ালটনের হেড অব বিজনেস প্রকৌশলী তাওসীফ আল মাহমুদ প্রমুখ, রোমানিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান, ক্রোয়েশিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার আমিনুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে ওয়ালটন টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, ২০১৯ সালে ইউরোপে টিভি রপ্তানি শুরু করে গত দু’বছরে ওয়ালটন টিভি রপ্তানির পরিমাণ ছিলো প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর ইউরোপের বাজারে একদিনেই ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলারের টিভি রপ্তানির আদেশ পেয়েছে ওয়ালটন। যা সত্যি আশাতীত। এই সাফল্য শুধু ওয়ালটনের জন্যই নয়; দেশের টিভি রপ্তানি খাতেও এক বিশাল মাইলফলক। ওয়ালটনের ‘ভিশন- গো গ্লোবাল- ২০৩০’ অর্জনে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপে ওয়ালটনের হেড অব বিজনেস প্রকৌশলী তাওসীফ আল মাহমুদ জানান, ওয়ালটন টিভির পিকচার ও মান খুব উন্নত হওয়ায় অতি অল্প সময়ের মধ্যে ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, স্লোভাকিয়ায়, স্পেন, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার, ইটালি, রোমানিয়ারসহ মোট ১২ টি দেশে ওয়ালটন টিভির রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ হয়েছে। ইউরোপে ২০২০ সালে আগের বছরের চেয়ে ১০ গুণ বেশি টিভি রপ্তানি করেছে ওয়ালটন। আর ২০২০ সালের মোট রপ্তানি এ বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) ছাড়িয়ে গেছে।

রোমানিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান বলেন, ওইএম পদ্ধতির পাশাপাশি এ বছর রোমানিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের নামেই টিভি রপ্তানি হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো রোমানিয়ার বাজারেও মাত্র কয়েক মাসের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি।

ক্রোয়েশিয়ায় দায়িত্বপ্রাপ্ত ওয়ালটন আইবিইউ শাখার আমিনুল ইসলাম বলেন, ভৌগোলিক দিক থেকে ক্রোয়েশিয়া ওয়ালটনের জন্য সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ বাজার। এখান থেকে মধ্য-ইউরোপ ও বলকাল অ লের দেশগুলোতে পণ্যে রপ্তানি বাণিজ্য পথ অনেক সুগম হবে।

জানা গেছে, ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটন টিভির মোট রপ্তানির ৩৪ শতাংশ ডেনমার্কে, ১৮ শতাংশ জার্মানিতে, ২২ শতাংশ গ্রিসে, ১৫ শতাংশ ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডে, ৬ শতাংশ পোল্যান্ডে এবং ৫ শতাংশ আফ্রিকা ও অন্যান্য দেশে হয়েছে।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে মটোরোলার মটো জি-এইট
নির্বাচিত

আসছে মটোরোলার মটো জি-এইট

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর
নির্বাচিত

ইউরোপে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে কঠোর হচ্ছে টিকটক

১০২ মেগাপিক্সেল এর সেন্সর নিয়ে আসছে ফুজিফিল্ম জিএফক্স ১০০এস
প্রযুক্তি সংবাদ

১০২ মেগাপিক্সেল এর সেন্সর নিয়ে আসছে ফুজিফিল্ম জিএফক্স ১০০এস

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর
টেলিকম

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু
নির্বাচিত

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix