Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল
Share on FacebookShare on Twitter
শিশু নিপীড়নমূলক ছবির জন্য আইফোন স্ক্যানের পরিকল্পনা রয়েছে অ্যাপলের। কথা ছিলো, এ বছরের শেষ নাগাদ চলে আসবে টুলটি। কিন্তু সম্প্রতি সে পরিকল্পনা পিছিয়ে দিয়েছে তারা। এখন এটি আসবে ‘আরও দেরিতে’।

তীব্র সমালোচনার পরপরই নতুন সিদ্ধান্ত জানালো অ্যাপল। অ্যাপলের এ সিদ্ধান্ত নিয়ে জোরদার সমালোচনা করেছিল গোপনতা সমর্থক ও অন্যান্য অধিকারকর্মীরা। শঙ্কা ছিল, বিপজ্জনক নজির তৈরি করবে অন-ডিভাইস ট্র্যাকিং। অ্যাপল সম্প্রতি জানিয়েছে, তারা সে নেতিবাচক প্রতিক্রিয়া আমলে নিয়েছে এবং গোটা বিষয়টি পুনরায় বিবেচনা করছে।

বিবিসি’র প্রতিবেদন বলছে, সিস্টেমটি স্বৈরাচারী সরকার ব্যবহার করতে পারে এমন উদ্বেগও ছিলো।

সাধারণত স্ক্যান বলতে যা বুঝায়, অ্যাপল সেভাবে মার্কিন ব্যবহারকারীর আইফোন স্ক্যান করবে না বলেই জানিয়েছিলেন অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডেরিঘি।

মূলত ‘নিউরালহ্যাশ’ প্রযুক্তির মাধ্যমে আইক্লাউড ফটোসে ছবি আপলোড হওয়ার আগে তা স্ক্যান করে দেখার পরিকল্পনা ছিল মার্কিন এ প্রযুক্তি জায়ান্টের। এরকম স্ক্যানিংয়ে আদতে ছবি দেখার বদলে, তাতে থাকা সংখ্যাসূচক কোড স্ক্যান করতো প্রতিষ্ঠানটি।

‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ -এর শিশু হয়রানিমূলক ছবির একটি ডেটাবেজ রয়েছে, সেখানে সংস্থাটি সংখ্যাসূচক কোডে বা হ্যাশে ছবি সংরক্ষিত থাকে।

অ্যাপল নিজ ডিভাইসে ছবির সংখ্যাসূচক কোডের সঙ্গে ওই ডেটাবেজের সংখ্যাসূচক কোড মিলিয়ে দেখার কথা ভেবেছিল। এ ছাড়াও কোনো ছবির সংখ্যাসূচক কোড ডেটাবেজের সঙ্গে মিলে গেলে ব্যক্তি পর্যালোচনা শেষে অ্যাকাউন্ট ডিজএবল করে দেওয়া বা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, “গত মাসে আমরা এক ফিচারের পরিকল্পনা প্রসঙ্গে ঘোষণা দিয়েছিলাম যা শিশুদেরকে সেই সব শিকারীদের হাত থেকে রক্ষা করতো যারা যোগাযোগ টুল ব্যবহার করে তাদেরকে বাগে আনে এবং সুযোগ নেয়, এবং এ ধরনের উপাদানের ছড়িয়ে পড়াকেও সীমিত করতো।”

“গ্রাহক, সমর্থক গোষ্ঠী, গবেষক এবং অন্যান্যদের প্রতিক্রিয়ার ভিত্তিতে, এই গুরুত্বপূর্ণ শিশু সুরক্ষা ফিচার আনার আগে আমরা মতামত সংগ্রহ এবং উন্নয়নের লক্ষ্যে আগামী মাসগুলো বাড়তি সময় হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।” – যোগ করেছে প্রতিষ্ঠানটি।

গোপনতা সমর্থকরা শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছিলেন ফিচাটি নিয়ে। এ নিয়ে জোরালো প্রশ্নকারীদের তালিকায় ‘দ্য ইলেকট্রনিক ফ্রন্টিয়ারস ফাউন্ডেশন’ নামটি অন্যতম। সংস্থাটির এক পিটিশনে ২৫ হাজার গ্রাহক এ অ্যাপলের পদক্ষেপের বিরোধিতা করে স্বাক্ষর করেছেন।

অ্যাপল সব সময়ই গোপনতা ও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পক্ষে কথা বলে এসেছে। গোপনতার বিষয়টি উল্লেখ করে ব্যবসায়িক প্রচারণা চালানোর নজিরও রয়েছে অ্যাপলের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
প্রযুক্তি সংবাদ

আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে ‘নগদ’
নির্বাচিত

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে ‘নগদ’

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর
নির্বাচিত

উইন্ডোজ পিসিতে আসছে প্লুটোন প্রসেসর

অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে যেসব ফিচার থাকছে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়
নির্বাচিত

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ সেপ্টেম্বর ২০২১

আইফোন স্ক্যান পরিকল্পনা এখনই প্রয়োগ করবে না অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV