Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ওয়াই২১ ফোন কিনে ১০ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 September 2021
১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
Share on FacebookShare on Twitter

১০ লক্ষ টাকা পুরস্কারের ক্যাম্পেইন আয়োজন করেছে ভিভো। বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথম একটি স্মার্টফোন কিনলে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে এতো বড়ো পরিমাণ অর্থ। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেওয়া আয়োজন। এই অফারটিতে যেকোনো একজন সৌভাগ্যবান ব্যক্তি ভিভো ওয়াই ২১ স্মার্টফোনটি কিনে পেতে পারেন এই বিশাল অংকের পুরস্কার।

এছাড়াও থাকছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ। ভিভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফার সব প্রি-অর্ডার এবং প্রথম বিক্রয় সপ্তাহের গ্রাহকদের জন্য প্রযোজ্য, অর্থাৎ ১৬-২৭ সেপ্টেম্বর পর্যনÍ চলবে এই ক্যাম্পেইন। । আর ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে।

সময়ের চাহিদাকে সামনে রেখে ওয়াই সিরিজের এই নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর; থেকে স্মার্টফোনটি প্রি -অর্ডার শুরু হয়েছে যা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভিভো বাংলাদেশের প্রোডাক্ট ডিরেক্টর ডেভিড-লী বলেন, ‘ ভিভো’র ওয়াই সিরিজ সব ধরণের গ্রাহকদের উপযোগী করে করা হয়েছে। ভিভো স্মার্টফোন বাজার ও গ্রাহকদের চাহিদা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে এবং এর ওপর ভিত্তি করেই নতুন ডিজাইনের সব প্রোডাক্ট নিয়ে আসে। ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি শুধু দেখতেই আকর্ষণীয় না; পারফরমেন্সেও নির্ভরযোগ্য। বাজেট ফোনের সেগমেন্টে ভিভো ওয়াই২১-ই বেস্ট স্লিম ডিভাইস; যার থিকনেস মাত্র ৮ মিলিমিটার।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বাজারে আমরা ভিভো ওয়াই২০ স্মার্টফোনের অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। এই প্রতিক্রিয়া আমাদেরকে আরো উন্নত প্রযুক্তির স্মার্টফোন আনতে অনুপ্রাণিত করেছে, যার ফলশ্রুতিতে এবার বাজারে এসেছে ভিভো ওয়াই২১।’

বাজেটের মধ্যেই ভিভো’র নতুন এই স্মার্টফোনে মিলবে পর্যাপ্ত ব্যাটারি পাওয়ার, বড় মেমোরি এবং আকর্ষণীয় আউটলুকের সমন্বয় । ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে ভিভো ওয়াই২১ ফোনে এবং আরো অনেক বেশি অ্যাপ সহজভাবে চালাতে ভিভো রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি র‌্যাম এর সাথে এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি যা আরো ১ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড করা যাবে । ভিভো ওয়াই২১ এ ৬৪ জিবি’র রম রয়েছে, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

সুপার স্লিম বডির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও রয়েছে ওয়াই২১ স্মার্টফোনে; যার ফলে দ্রুত ও সহজে আনলক করা যায় এটি। স্মার্টফোনটির ডিজাইন বেশ আকর্ষনীয় যা পূর্বের ভিভো ওয়াই২০ এর থেকে আরও ০.০৪ মিলিমিটার বেশি স্লিম । এমনকি ভিভো ওয়াই২১ স্মার্টফোনটি ওজনেও ভিভো ওয়াই২০ এর তুলনায় ১০ গ্রাম কম। ডিভাইসটির মাঝের এবং কোণের ফ্রেম সেটআপগুলো এটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। রয়েছে ৬.৫১ ইঞ্চির বড় ডিসপ্লে , যা ব্যবহারকারীদেরকে আরও প্রাণবনÍভাবে ভিডিও দেখার দারুণ অভিজ্ঞতা দেবে।

ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই মেইন ক্যামেরার মাধ্যমে বোকেহ ছবির অভিজ্ঞতা নেওয়া যাবে দারুণভাবে। ছবিতে সৃজণশীলতা তুলে ধরা যাবে। আর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টভাবে ফোকাস করা যাবে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। পোর্ট্রইেট মোডে গিয়ে ফেস বিউটি অ্যালগরিদমটি ব্যবহার করা যাবে। পোর্ট্রইেট মোডে পোজ গাইড ফিচারও রয়েছে; যা ব্যবহারকারীদেরকে বিভিন্ন ধরণের ফান সেলফি পোজ দিতে সাহায্য করবে। ফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে এবং অন্ধকার ও আলোর সংমিশ্রণে ছবিকে করবে আরো দূর্দানÍ ।

ভিভো ওয়াই২১ পাওয়া যাবে মেটালিক ব্লু ও ডায়ামন্ড গ্লো এই দুইটি রঙে। স্মার্টফোনটির মূল্য রাখা হচ্ছে ১৪,৯৯০ টাকা। স্মার্টফোনটি দেশের আউটলেটগুলোতে সরাসরি পাওয়া যাবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। প্রি-বুকিং দেয়া যাবে জিএন্ডজি, পিকাবু.কম এবং অথবা.কম ই -কমার্স প্লাটফর্ম থেকেও।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ওয়াই২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর
প্রযুক্তি বাজার

সতেজতার সাথে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করবে স্যামসাং রেফ্রিজারেটর

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচিত

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

টেকজুম পাঠেকদের জন্য দারাজের বিশেষ অফার
ই-কমার্স

টেকজুম পাঠেকদের জন্য দারাজের বিশেষ অফার

১৬ টাকায় স্মার্টফোন জেতার সুযোগ!
ছাড় ও অফার

১৬ টাকায় স্মার্টফোন

বাজেট স্মার্টফোন ‘মটো ই৭ প্লাস’ আনল মটোরোলা
প্রযুক্তি বাজার

বাজেট স্মার্টফোন ‘মটো ই৭ প্লাস’ আনল মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2021

ভিভো ওয়াই২১ ফোন কিনে ১০ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix