Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি মোবাইল বাংলাদেশ দাম ২০২১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ নভেম্বর ২০২১
শাওমি এমআই ১১ টি প্রো : ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন
Share on FacebookShare on Twitter

শাওমি ২০১০ সালের ৬ এপ্রিল আটজন সহযোগীর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছিলো। চীনের বেইজিং এ লি জুন কর্তৃক প্রতিষ্ঠিত হয় শাওমি কোম্পানি। শাওমির সর্বপ্রথম স্মার্টফোন বাজারে আসে ২০১১ সালে এবং ২০১৪ সালের মধ্যে সাড়া বিশ্বের বাজার দখল করে এবং চীনের সবচেয়ে বড় স্মার্টফোন কম্পানিতে পরিনত হয়। শাওমি কম্পানি ২০১৮ সালে ভারতের সাথে যুক্ত হয়ে পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়। ২০১০ সালের ১৬ আগস্ট তারিখে, শাওমি আনুষ্ঠানিকভাবে এর প্রথম অ্যান্ড্রয়েড-ভিত্তিক ফার্মওয়্যার এমআই ইউআই চালু হয়। শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২০১৬ সালের আগস্ট মাসে।

আমাদের দেশে শাওমি ও রেডমি ব্র‍্যান্ডের ফোনগুলোর তুমুল জনপ্রিয়তা রয়েছে। শাওমি ও রেডমি ফোনের অসাধারণ স্পেসিফিকেশন এর সাথে সাশ্রয়ী দাম এর মাধ্যমে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করে দিয়েছে শাওমি।

বাংলাদেশে অফিসিয়ালি শাওমির মি ও রেডমি ব্র‍্যান্ডের অনেকগুলো স্মার্টফোন পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব শাওমি মোবাইল বাংলাদেশ প্রাইস ২০২১ ও রেডমি ফোনের দাম সম্পর্কে।

শাওমি রেডমি ৯এ বাংলাদেশ প্রাইস
অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে শাওমির সবচেয়ে কম দামি ফোন, শাওমি রেডমি ৯এ। ১০হাজার টাকার মধ্যে সাধারণ ব্যবহারের জন্য রেডমি ৯এ একটি আদর্শ ফোন। এটির বিশাল ব্যাটারি আর ব্যবহারযোগ্য ক্যামেরা সাধারণ ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে সক্ষম। তবে র‍্যাম কম থাকার ফলে ফোনটিতে মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা তেমন সুবিধার নয়।

শাওমি রেডমি ৯এ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি২৫
মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
র‍্যামঃ ২জিবি
স্টোরেজঃ ৩২জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯এ এর দাম ৯,৯৯৯টাকা

শাওমি রেডমি ৯ বাংলাদেশ প্রাইস
১৫হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির রেডমি ৯ ফোনটি বাংলাদেশে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটাপ ও কম দামে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ফোনটিকে একটি অনবদ্য প্রোডাক্টে পরিণত করেছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুর করে গেমিং পাগল তরুণ সমাজ পর্যন্ত, সবার চাহিদা মেটাতেই সক্ষম ১৫হাজার টাকা দামের ফোন, শাওমি রেডমি ৯।

শাওমি রেডমি ৯ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল মেইন শ্যুটার+ ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড + ৫মেগাপিক্সেল ম্যাক্রো + ২মেগাপিক্সেল ডেপথ
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ৩জিবি/৪জিবি
স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি ৯ এর দামঃ
৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৩,৯৯৯টাকা
৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৯৯৯টাকা

শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা বাংলাদেশ প্রাইস
রেডমি ৯ এর কাটছাঁট ভার্সন বলা চলে রেডমি ৯ ডুয়াল ক্যামেরা ফোনটিকে। তবে এই কাটছাটের মাত্রা একটু বেশিই বলা চলে। ফোনটিতে ডুয়াল ক্যামেরার পাশাপাশি চিপসেটেও এসেছে পরিবর্তন। মিডিয়াটেক এর হেলিও জি৩৫ যুক্ত ফোনটি মুলত সাধারণ ব্যবহারকারীদের জন্যই। যারা গেমিং বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তারা বাজেট কিছুটা বাড়িয়ে রেডমি ৯ কিংবা তালিকার অন্য কোনো ফোন দেখাই উত্তম।

শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯ ডুয়াল ক্যামেরা ফোনের দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১২,৯৯৯টাকা
৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৪,৪৯৯টাকা

শাওমি রেডমি ৯ পাওয়ার বাংলাদেশ প্রাইস
বড় ব্যাটারি যাদের প্রথম প্রায়োরিটি, তাদের কথা মাথায় রেখেই তৈরি শাওমি রেডমি ৯ পাওয়ার ফোনটি। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, যা এই ফোনটিকে অনেকের পছন্দের তালিকায় জায়গা করে দিবে। ১৬হাজার টাকা যদি কারো বাজেট হয়, তাহলে রেডমি ৯ পাওয়ার ফোনটি নিলে পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

শাওমি রেডমি ৯ পাওয়ার এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ল্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬৪জিবি
স্টোরেজঃ ৬৫জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
শাওমি রেডমি ৯ পাওয়ার এর দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৫,৯৯৯টাকা
৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৮ ২০২১ বাংলাদেশ প্রাইস
শাওমি রেডমি নোট ৮ সিরিজ মুক্তি পেয়েছে বেশ কিছু বছর হলো। তবে এই সিরিজের ফোনগুলোর অত্যাধিক জনপ্রিয়তাকে মাথায় রেখে ২০২১সালে এসে রেডমি নোট ৮ ২০২১ সংস্করণ বাজারে আনে শাওমি। আগের সংস্করণের সাথে বর্তমান সংস্করণের মূল পার্থক্য এর প্রসেসরে। ফোনটির অসাধারণ ডিজাইন আর কোয়াড ক্যামেরা সেটাপ, ১৮হাজার টাকার ফোন হিসেবে ফোনটিকে অনন্য মাত্রা প্রদান করেছে।

শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি
স্টোরেজঃ ৬৪জিবি
ব্যাটারিঃ ৪০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ৮ ২০২১ এর দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৭,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ – ফিচার, দাম ও স্পেসিফিকেশন
রেডমি ৯ এর সাফল্যের ধারাবিকতায় দেশের বাজারে রেডমি ১০ ফোনটি আনে শাওমি। ফোনটির প্রধান আকর্ষণ হলো এর ৫০মেগাপিক্সেল ক্যামেরা ও ৯০হার্জ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে। ফোনটিতে অসাধারণ ডিজাইন নজর কাড়বে যেকোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারীর। তবে রেডমি ১০ ফোনটির দাম কিছুটা বেশি বলে শাওমির সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন অনেকেই।

শাওমি রেডমি ১০ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮
মেইন ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি ১০ এর দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৯ বাংলাদেশ প্রাইস
রেডমি নোট ৮ এর দামের চেয়ে ১হাজার টাকা বাজেট বাড়ালে পাবেন রেড়মি নোট ৯ ফোনটি। চিপসেট একই থাকলেও রেডমি নোট ৯ এর ক্ষেত্রে বিশাল পরিবর্তন লক্ষণীয় এর ডিজাইনে। আছে অপেক্ষাকৃত বড় ডিসপ্লে ও ব্যাটারি। এছাড়াও প্রয়োজন অনুযায়ী অধিক র‍্যাম ও স্টোরেজ তো রয়েছেই।

শাওমি রেডমি নোট ৯ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি নোট ৯ এর দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৮,৯৯৯টাকা
৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২১,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ৯ প্রো বাংলাদেশ প্রাইস
রেডমি নোট ৯ এর প্রিমিয়াম ভার্সন হলো রেডমি নোট ৯ প্রো। শক্তিশালী চিপসেট এর পাশাপাশি ফোনটিতে রয়েছে কার্যকরী কোয়াড ক্যামেরা সেটাপ। ৬জিবি র‍্যাম এর ফোনটির ডিজাইন যেকোনো দামি ফোনকেও পাল্লা দিতে সক্ষম। এছাড়াও এই ফোনের রেডমি নোট ৯এস নামেও একটি সংস্করণ বাজারে পাওয়া যায়, যার ফিচার একই হলেও অদ্ভুতভাবে দাম কিছুটা কম।

শাওমি রেডমি নোট ৯ প্রো এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
আরো জানুনঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

শাওমি রেডমি নোট ৯ প্রো এর দামঃ
৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৭,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ১০ বাংলাদেশ প্রাই
রেডমি নোট লাইন-আপ এর লেটেস্ট মেম্বার হলো রেডমি নোট ১০ সিরিজ। এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট এর ফোন, রেডমি নোট ১০ এর নজরকাড়া ডিজাইনের জন্য যে কারো মন ছুঁতে বাধ্য। স্ন্যাপ্পড্রাগন প্রসেসর ও কোয়াড ক্যামেরা সেটাপের ফোনটি ২০হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ একটি পছন্দ।

শাওমি রেডমি নোট ১০ এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০ এর দামঃ
৪জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ১৯,৯৯৯টাকা
৪জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২০,৯৯৯টাকা
৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ প্রো বাংলাদেশ প্রাইস
রেডমি নোট ১০ সিরিজের আরেকটি ফোন হলো রেডমি নোট ১০ প্রো। বাজেটের মধ্যে শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিজাইন ও ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপ, ইত্যাদি ফিচার থাকায় অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ফোনটি।

শাওমি রেডমি ১০ প্রো এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি ১০ প্রো এর দামঃ
৬জিবি স্টোরেজ + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৫,৯৯৯টাকা
৬জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৬,৯৯৯টাকা

শাওমি রেডমি নোট ১০এস বাংলাদেশ প্রাইস
প্রসেসর হিসেবে মিডিয়ায়াটেক ব্যবহারে যাদের আপত্তি নেই, তাদের নোট ১০সিরিজের একমাত্র মিডিয়াটেক যুক্ত ফোন, রেডমি নোট ১০এস পছন্দ হলেও হতে পারে। ফোনটিতে থাকা হেলিও জি৯৫ কিন্তু অনেক শক্তিশালী। সাথে রেডমি নোট ১০ সিরিজের সুপার অ্যামোলেড ডিসপ্লে ও কোয়াড ক্যামেরা সেটাপ তো থাকছেই।

শাওমি রেডমি নোট ১০এস এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
র‍্যামঃ ৪জিবি/৬জিবি
স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
শাওমি রেডমি নোট ১০এস এর দামঃ
৬জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২২,৯৯৯টাকা
৬জিবি র‍্যাম+ ১২৮জিবি স্টোরেজঃ ২৪,৯৯৯টাকা

শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স বাংলাদেশ প্রাইস
৩০হাজার টাকার মধ্যে ১০৮মেগাপিক্সেল ফোন? শুনতে অবাস্তব মনে হলেও শাওমির রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনটি সবচেয়ে কম দামে ১০৮মেগাপিক্সেল ক্যামেরা অফার করছে। ফোনটিতে নোট ১০ প্রো এর মত একই প্রসেসর থাকলেও ক্যামেরা পাগলদের পছন্দের তালিকায় এই ফোনটি এগিয়েই থাকবে।

শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৫০২০মিলিএম্প
শাওমি রেডমি ১০ প্রো ম্যাক্স এর দামঃ
৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৮,৯৯৯টাকা
৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩০,৯৯৯টাকা

শাওমি মি ১১ লাইট বাংলাদেশ প্রাইস
শাওমি এর মি বা এমআই (Mi) সিরিজের ফোনগুলোর দাম রেডমি সিরিজের ফোনগুলোর চেয়ে বেশি। যার ফলে এই সিরিজের সকল ফোন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি বিক্রি করেনা শাওমি। তবে পাওয়া যাবে মি ১১ লাইট ফোনটি।মি ১১ লাইটের আইকনিক ডিজাইন যে কারো নজর কাড়তে বাধ্য। ফোনটির মাত্র ১৫৭গ্রাম ওজনের কথা না বললেই নয়। ফোনটির প্রিমিয়াম ডিজাইন নিঃসন্দেহে ৩০হাজার টাকা বাজেটের যেকোনো ফোনের চেয়ে অধিক আকর্ষণীয়। শক্তিশালী চিপসেট এর পাশাপাশি সৌন্দর্যকে যারা গুরুত্ব দেন, তাদের জন্য মি ১১ লাইট একটি পারফেক্ট ফোন।

শাওমি মি ১১ লাইট এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি
মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৪২৫০মিলিএম্প
শাওমি মি ১১ লাইট এর দামঃ
৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ২৯,৯৯৯টাকা
৮জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩১,৯৯৯টাকা

শাওমি মি ১১এক্স বাংলাদেশ প্রাইস
৪০হাজার টাকা যদি হয় আপনার বাজেট আর ৫জি যদি হয় আপনার ফোন কেনার প্রধান প্রায়োরিটি, তাহলে মি ১১এক্স ফোনটি আপনার পছন্দ হতে পারে। ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের বদৌলতে যুক্ত হয়েছে ৫জি সুবিধা। গেমিং হোক বা ফটোগ্রাফি, দাম বিবেচনায় এই ফোনটির অসাধারণ পারফরম্যান্স কাউকেই হতাশ করবেনা।

শাওমি মি ১১এক্স এর স্পেসিফিকেশনঃ
ডিসপ্লেঃ ৬.৬৭ইঞ্চি
প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০
মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরাঃ ২০মেগাপিক্সেল
র‍্যামঃ ৬জিবি/৮জিবি
স্টোরেজঃ ১২৮জিবি
ব্যাটারিঃ ৪৫২০মিলিএম্প
শাওমি মি ১১এক্স এর দামঃ
৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টঃ ৩৯,৯৯৯টাকা
৮জিবি স্টোরেজ + ১২৮জিবি স্টোরেজঃ ৪২,৯৯৯টাকা

Tags: রেডমি ফোনের দামশাওমিশাওমি এমআই ১১শাওমি এমআই ১১প্রোশাওমি ফোনের দামশাওমি মি ১০ এসশাওমি মি১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 
নির্বাচিত

ভিভো ওয়াই২০ ২০২১ রিভিউ 

শিগগিরই ভারতের বাজারে আসবে পোকো এক্স ৬ নিও
প্রযুক্তি সংবাদ

শিগগিরই ভারতের বাজারে আসবে পোকো এক্স ৬ নিও

টেকনো স্পার্ক ৫ এয়ার…
মোবাইল এরিনা

টেকনো স্পার্ক ৫ এয়ার…

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

আগের মডেলের চেয়ে ২২০% বেশি বিক্রি টার্বো ফোর
প্রযুক্তি সংবাদ

আগের মডেলের চেয়ে ২২০% বেশি বিক্রি টার্বো ফোর

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে
কিভাবে করবেন

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix