Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে উন্মোচিত হলো শাওমি ১১টি ফ্ল্যাগশিপ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 December 2021
দেশের বাজারে উন্মোচিত হলো শাওমি ১১টি ফ্ল্যাগশিপ সিরিজ
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (রোববার) দেশের বাজারে উন্মোচন করেছে শক্তিশালী ইলেভেন-টি সিরিজ, এই সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের দেবে স্মুথ ও প্রিমিয়াম কনটেন্ট তৈরির অভিজ্ঞতা। শাওমি ইলেভেন-টি সিরিজটি তার অত্যাধুনিক ফিচার, শীর্ষস্থানীয় পারফরম্যান্স এবং সুপার ফাস্ট চার্জিং সুবিধাসহ বাজারে আলোড়ন সৃষ্টি করবে। এটি বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের অভিজ্ঞতাকেও আরও সমৃদ্ধ করবে। শাওমি ইলেভেন-টি সিরিজে রয়েছে ‘শাওমি ১১-টি’ এবং ‘শাওমি ইলেভেন-টি প্রো’ মডেলের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা জানি, শাওমির প্রতিভাবান সব ব্যবহারকারীর জন্য প্রযুক্তি কতটা অপরিহার্য। শাওমি ইলেভেন-টি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সৃজনশীলতাকে প্রতিনিয়ত উৎসাহিত করতে চাই। সে জন্য সিনেম্যাটিক ফিচারের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দেয়া হয়েছে এই সিরিজটিতে। শাওমি ইলেভেন-টি সিরিজে থাকছে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ফিল্মমেকিং প্রযুক্তি, ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেড ট্রিপল ক্যামেরা সেটআপ, ডিভাইসটি যে কোনো সিনেমার সরঞ্জামের মতোই মুভি তৈরীতে সহায়তা করতে সক্ষম। আমাদের বিশ্বাস, ইলেভেন-টি সিরিজটি শাওমি ফ্যানদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করবে।

শাওমি ইলেভেন-টি প্রো
শক্তিশালী শাওমি ইলেভেন-টি প্রো বাজারে উন্মোচন হতে যাওয়া শাওমির প্রথম ফোন, যাতে থাকছে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। মাত্র ১৭ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে এটি কনটেন্ট ক্রিয়েটরদের তাদের কাজের সময় আরও বাড়িয়ে দেবে, সৃজনশীলতাকে বাড়াবে, আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।

শাওমি ইলেভেন-টি প্রো ডিভাইসটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্ম। চিপসেটটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ব্যবহারকারীদের উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটিতে দেয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেডের স্ট্যানিং ট্রিপল ক্যামেরা, ওয়াইড-অ্যাঙ্গেল, ২এক্স টেলি ম্যাক্রো এবং একটি ১২০ ডিগ্রির আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। স্মার্টফোনটিতে এক ক্লিকেই এআই সিনেমা মোড, ৮-কে রেকর্ডিং এবং এইচডিআর১০ প্লাসসহ ফিল্মগ্রাফির সক্ষমতা রয়েছে।

ফোনটিতে রয়েছে ডিসপ্লেমেট এপ্লাসের ৬.৬৭ ইঞ্চির এফএইচডি ১২০ হার্জ অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে। শাওমি ইলেভেন-টি প্রো ফোনটিতে রয়েছে ডলবি অ্যাটমস অডিও ও হারমান কার্ডনের ডুয়েল স্পিকার। এটি মিউজিক, মুভি এমনকি গেইমিংসহ অন্য ক্ষেত্রে স্পষ্ট সাউন্ড দেবে।

শাওমি ইলেভেন-টি
শাওমি ইলেভেন-টি স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত ১০৮ মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ওয়াইড-অ্যাঙ্গেল ট্রিপল ক্যামেরা। যাতে আছে ১২০ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২এক্স টেলি ম্যাক্রো ক্যামেরা। ব্যবহারকারীদের ছবি তোলার সক্ষমতা বাড়ানো জন্য এক-ক্লিকে এআই সিনেমা মোডের মতো ফিচার শাওমি ইলেভেন-টি এর গ্রাহকদের সৃজনশীলতা এবং উত্পাদনশীলতাকে আরো বাড়িয়ে দিবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং এর স্ক্রিনে খুব ক্ষীণ টাচেই ব্যবহারকারী যেকোনো ধরনের ছবি তুলতে পারবে। এতে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ আল্ট্রা চিপসেট, দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যার টার্বো চার্জিং, যা মাত্র আধাঘণ্টায় শতভাগ চার্জ করতে সক্ষম।

দাম ও কবে পাওয়া যাবে
শাওমি ইলেভেন-টি সিরিজ এর ফোন দুটি দেশের বাজারে মেটিওরিটি গ্রে, মুনলাইট হোয়াইট এবং ক্রিস্টাল ব্লু তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। শাওমি ইলেভেন-টি প্রো মডেলর ৮+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। এ ছাড়া শাওমি ইলেভেন-টি ৮+১২৮ জিবি ও ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪৯,৯৯৯ ও ৫৩,৯৯৯ টাকা। ১৫ ডিসেম্বর ২০২১ থেকে ফোনগুলো দেশের বাজারে সব শাওমি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।

 

 

 

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি ১১টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল
নির্বাচিত

ফ্রান্সে বিলিয়ন ইউরোর বেশি জরিমানায় অ্যাপল

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া অন্যের ছবি শেয়ার করা যাবে না : টুইটার

আইফোনে যেভাবে আইওএস-১৭ ইনস্টল করা যাবে
কিভাবে করবেন

আইফোনে যেভাবে আইওএস-১৭ ইনস্টল করা যাবে

এ বছর ২৫ লাখ জেড ফ্লিপ বিক্রির আশা স্যামসাংয়ের
নির্বাচিত

এ বছর ২৫ লাখ জেড ফ্লিপ বিক্রির আশা স্যামসাংয়ের

করোনা পজিটিভ কি না জানাবে স্মার্টফোন
নির্বাচিত

করোনা পজিটিভ কি না জানাবে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 December 2021

দেশের বাজারে উন্মোচিত হলো শাওমি ১১টি ফ্ল্যাগশিপ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix