Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 January 2022
তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
Share on FacebookShare on Twitter

ফের ইতিহাস গড়লো মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। পৃথিবীর ইতিহাসে প্রথম প্রতিষ্ঠান হিসেবে তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের মাইলফলক ছুঁয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবস ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচনের পর প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে প্রায় পাঁচ হাজার ৮০০ শতাংশ।

তবে, নিউ ইয়র্কের শেয়ার বাজারে সোমবারের লেনদেন শেষ হওয়ার আগেই শেয়ারের দরপতনে প্রতিষ্ঠানটির বাজার মূল্য নেমে আসে ২.৯৯ ট্রিলিয়ন বা দুই লাখ ৯৯ হাজার কোটি ডলারে।

মহামারী চলাকালীন বিক্রি বেড়েছে ইলেকট্রনিক গ্যাজেট ও প্রযুক্তি পণ্যের; অ্যাপল এই পরিস্থিতি থেকে লাভবান হয়েছে বলে মন্তব্য করেছে বিবিসি।

অ্যাপলের নতুন মাইলফলক প্রসঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘ওয়েডবুশ’ বিশ্লেষক ড্যান আইভস মন্তব্য করেছেন, “তিন লাখ কোটি ডলার (বাজারমূল্য) ছোঁয়া অ্যাপলের জন্য আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। সন্দেহকারীদের ভুল প্রমাণ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।”

দুই লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান থেকে তিন লাখ কোটির মাইল ফলক ছুঁতে অ্যাপলের সময় লেগেছে ১৬ মাস।

মহামারীর কারণে লকডাউন চলাকালীন প্রযুক্তি পণ্যের বাজারে বেড়েছে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের চাহিদা। ক্রেতার চাহিদা সাফল্য পেয়েছে অ্যাপলও।

২০১৮ সালের অগাস্ট মাসে ইতিহাসের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এক লাখ কোটি ডলার বাজারমূল্যের মাইল ফলক ছুঁয়ে ইতিহাস গড়েছিল অ্যাপল। দুই লাখ কোটি ডলারের বাজার মূল্য পেরোনো প্রথম প্রতিষ্ঠানের রেকর্ডও করেছিল এই প্রতিষ্ঠানই।

বর্তমানে অ্যাপল সব মিলিয়ে যতো ডিভাইস বিক্রি করে তার অর্ধেকই আইফোন বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। বাজারে আইপ্যাড ট্যাবলেট এবং ম্যাক কম্পিউটারের চাহিদাও আছে লক্ষ্যণীয় হারে।

ডিভাইসের পাশাপাশি অ্যাপলের আয়ের আরেকটি বড় উৎস প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোরভিত্তিক সফটওয়্যার ব্যবসা। এ ছাড়াও অন্যান্য আয়ের উৎসের মধ্যে আছে আইক্লাউড, মিউজিক, টেলিভিশন এবং ফিটনেস বিভাগে গ্রাহক সেবা।

তবে, অ্যাপলের সাম্প্রতিক সাফল্যের পেছেনে এর সফটওয়্যার ব্যবসার জোর ভূমিকা আছে এবং সফটওয়্যার ব্যবসার বাজারমূল্য সম্ভবতো এক লাখ ৫০ হাজার কোটি ডলারের আশপাশে বলে ধারণা করছেন ড্যান আইভস।

অগাস্ট মাসে প্রধান নির্বাহীর পদে এক দশক পূর্ণ হয়েছে অ্যাপল প্রধান টিম কুকের। দশক পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ৫০ লাখ শেয়ার পেয়েছেন কুক। তবে, যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন (এসইসি)’র নথি বলছে, দশক পূর্তিতে পাওয়া শেয়ারের সিংহভাগই ৭৫ কোটি ডলারের বিনিময়ে বেচে দিয়েছেন টিম কুক। স্টিভ জবসের কাছ থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব বুঝে নেওয়ার সময় স্বাক্ষরিত চুক্তির অংশ ছিল ওই ৫০ লাখ শেয়ার।

১৯৭৬ সালে বন্ধু স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েইনকে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস। ১৯৮০ সালে শেয়ার বাজারে অভিষেকের সময় প্রতিষ্ঠানটির বাজার মূল্য ছিল ১৮০ কোটি ডলার।

নভেম্বর মাসে ওজনিয়াক ও জবসের নির্মিত অ্যাপল কম্পিউটার নিলামে বিক্রি হয়েছে চার লাখ মার্কিন ডলারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিমলেক্স ভিপিএন: বাংলাদেশ থেকে বহির্বিশ্ব
প্রযুক্তি সংবাদ

সিমলেক্স ভিপিএন: বাংলাদেশ থেকে বহির্বিশ্ব

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
ই-কমার্স

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা পাচ্ছেন ৬,১৭৩ গ্রাহক

পাঁচটি নতুন প্রিমিয়াম মোটরবাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

পাঁচটি নতুন প্রিমিয়াম মোটরবাইক আনছে হোন্ডা

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

স্মার্টফোনের আসক্তি কাটাবে তিন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সর্তক বার্তা

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 January 2022

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV