Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ হাজার টাকায় ৩ জিবি র‌্যামের ফোরজি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

৩ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ নতুন ফোরজি স্মার্টফোন আনার ঘোষণা দিলো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এইচএইট’। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফোনটি বাজারে ছাড়া হচ্ছে।

হ্যান্ডসেটটির রেগুলার মূল্য ৭,৯৯৯ টাকা। কিন্তু অনলাইনে ই-প্লাজা থেকে কিনলে ১ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতা। ফলে ফোনটির দাম পড়বে মাত্র ৬,৯৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, শুধুমাত্র অনলাইন থেকে কেনার ক্ষেত্রে ১ হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাবে। এ সুবিধা থাকবে চলতি মাসের ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। গ্রাহকরা eplaza.waltonbd.com (ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম) ওয়েবসাইট থেকে ফোনটি কেনার ফরমায়েশ দিতে পারবেন। অর্ডার দেয়ার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতার কাছে এটি পৌঁছে দেয়া হবে। সংশ্লিষ্ট প্লাজার ১০ কিলোমিটারের মধ্যে থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

‘প্রিমো এইচএইট’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১.২৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৩ র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, এইচডিআর, প্যানোরমা, সিন মোড, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে গ্রাভিটি (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেয়া যাবে স্ক্রিন লক পাসওয়ার্ডও।

মিডনাইট ব্লু, রোজ গোল্ড এবং টোয়াইলাইট এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, নোটিফিকেশন লাইট, ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: ওয়ালটনফোরজি স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আসুস টাফ গেমিং মনিটর

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?
নির্বাচিত

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: আরো ব্যয়বহুল হবে আইফোন
প্রযুক্তি বাজার

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: আরো ব্যয়বহুল হবে আইফোন

সাধ্যের মধ্যেই বাজারে আসতে চলেছে অপো রেনো ৩ প্রো
প্রযুক্তি বাজার

১৬ টি ফোনের দাম বাড়ালো অপো, জানুন বিস্তারিত

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

তরুণদের পছন্দের স্মার্টফোন রিয়েলমি ৫আই
নির্বাচিত

তরুণদের পছন্দের স্মার্টফোন রিয়েলমি ৫আই

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix