Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 April 2019
বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো
Share on FacebookShare on Twitter

অপো এফ১১ প্রো এবং এফ১১ উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে নিজেদের এফ সিরিজের পোর্টফোলিও বিস্তৃত করলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং, রবি আজিয়াটা লিমিটেডের করপোরেট কমিউনিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনয়শিল্পী সাবিলা নূর এবং আলোকচিত্রী প্রীত রেজা চৌধুরী, অপো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার ইয়োনো এবং পিআর ম্যানেজার ইফতেখার সানী। এছাড়াও, অনুষ্ঠানে অপো’র উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

থান্ডার ব্ল্যাক ও অরোরা গ্রিন রঙের অপো এফ১১ প্রো’র বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯০ টাকা এবং মার্বেল গ্রিন ও ফ্লুরাইট পার্পেল এর আকর্ষণীয় রঙে অপো এফ১১ এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডামোন ইয়াং বলেন, ‘অপো’তে আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের জন্য সহজ ও উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে আসা। সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যে সম্পূর্ণ আলাদা ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে আসার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্বব্যাপী অপো’র এফ সিরিজের স্মার্টফোন পোর্টফোলিওতে বিশেষ সুনাম রয়েছে এবং আমরা আশাবাদী, অপো এফ১১ প্রো ও এফ১১ বাংলাদেশেও উদ্ভাবনের এ ধারা অব্যাহত রাখবে।’

সব জায়গায় তরুণদের সবচেয়ে পছন্দের ক্যামেরা ফোন ব্র্যান্ড হিসেবে, অপো সবসময়ই সৃষ্টিশীল তরুণদের জন্য উদ্ভাবনী মোবাইল ফোন নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সেলফি এক্সপার্ট’ থেকে ‘ব্রিলিয়ান্ট পোর্ট্রেট’ হিসেবে এফ সিরিজকে পরিচিত করে আগের যুগান্তকারী ক্যামেরা উদ্ভাবনকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে অপো এফ১১ প্রো এবং অপো এফ১১।

অপো’র শক্তিশালী ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে এফ১১ এবং এফ১১ প্রো দু’টি ফোনেই রয়েছে এফ সিরিজের সবচেয়ে অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। সম্প্রতি, এর রিয়ার ক্যামেরা আপগ্রেড করা হয়েছে। এফ১১ প্রো ও এফ১১ -তে রয়েছে আল্ট্রা-হাই স্ট্যান্ডার্ড ৪৮ মেগাপিক্সেল+৫ মেগাপিক্সলে ডুয়াল ক্যামেরা সিস্টেম, এফ১.৭৯ অ্যাপারচার, বল-বিয়ারিং ক্লোজড-লুপ ভিসিএম, ৬পি লেন্স এবং উন্নত লাইটের জন্য ১/২.৩- ইঞ্চ ইমেজ সেন্সর।

উজ্জ্বল আলোক পরিবেশে ডিভাইসটি সরাসরি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাএইচডি ছবি তুলবে। অন্ধকারে, এর ‘টেট্রা সেল টেকনোলজি’ এর সংযুক্ত চার পিক্সেল থেকে তথ্য বিশ্লেষণ ও সমন্বয় করে ১.৬ ইউএম’র সিঙ্গেল পিক্সেলের আউটপুট দিবে; ফটোসেনসেটিভ পিক্সেলের আকার দ্বিগুণ করবে যার মাধ্যমে উজ্জ্বল ও লো-নয়েজ নাইট পোর্ট্রেট তোলা যাবে সহজেই।

এফ১১ প্রো ও এফ১১ যতোটা সম্ভব ফ্লুইড ও অত্যাধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। এর চমৎকার প্যানারোমিক স্ক্রিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে এর ফ্রন্ট ক্যামেরা লুক্কায়িত থাকবে, যা ফোনটিকে করে তুলেছে ‘নচলেস’ এবং স্ক্রিনিং-কে করেছে অত্যন্ত আকর্ষণীয়। সাধারণ মোবাইল ফোনের তুলনায়, এর ৬.৫-ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এবং এর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৯% নিশ্চিত করবে আগের চেয়েও বড় ছবি এবং বিনোদন ও গেমিং -এ চমকপ্রদ অভিজ্ঞতা এবং আরও বেশি ভিজ্যুয়াল স্পেস।

অপো এফ১১ প্রো এবং অপো এফ১১- এ রয়েছে যথাক্রমে ৪০০০ ও ৪০২০ এমএএইচ ব্যাটারি এবং ৬ জিবি ও ৪ জিবি র‍্যাম। প্রতিটি ফোনেই রম রয়েছে ১২৮ জিবি করে। সকল বিদ্যমান ও নতুন রবি ও এয়ারটেল প্রি-পেইড ও এসএমই গ্রাহকের জন্য থাকছে নতুন এফ১১ প্রো এবং এফ১১ হ্যান্ডসেট কেনায় ১২ জিবি ইন্টারনেট ডাটা (৩ জিবি ফোরজি ডাটা + ৩ জিবি মাইস্পোর্টস ডাটা + ৩ জিবি রবি স্ক্রিন + ৩ জিবি স্প্ল্যাশ)। এ ডাটা অফারের মেয়াদ থাকবে ৩০ দিন।

আগামী ১৯ এপ্রিল থেকে নতুন এফ১১ প্রো হ্যান্ডসেট বাজারে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার
নির্বাচিত

শেয়ারট্রিপের চতুর্থ বর্ষপূর্তিতে মাসব্যাপী আকর্ষণীয় অফার

শিশুদের ‘জুম ক্লাসে’ হ্যাকার চালিয়ে দিলো শিশু যৌন নিপীড়ণের ভিডিও!
নির্বাচিত

শিশুদের ‘জুম ক্লাসে’ হ্যাকার চালিয়ে দিলো শিশু যৌন নিপীড়ণের ভিডিও!

বাজারে আসছে ট্রায়াম্ফের নতুন বাইক
অটোমোবাইল

বাজারে আসছে ট্রায়াম্ফের নতুন বাইক

পাওয়ারফুল প্রসেসর ও দুর্দান্ত  ক্যামেরাসহ আসছে এইচটিসি ডিজায়ার ২০ প্লাস
নির্বাচিত

পাওয়ারফুল প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরাসহ আসছে এইচটিসি ডিজায়ার ২০ প্লাস

ওয়াকিটকি
প্রযুক্তি বাজার

অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার কেনার সহজ সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 April 2019

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো

Techzoom.TV |
TechzoomTV