Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডকে হটিয়ে শীর্ষে অ্যাপলের আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
অ্যান্ড্রয়েডকে হটিয়ে শীর্ষে অ্যাপলের আইফোন
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন ব্যবহারকারীর দিক থেকে অ্যান্ড্রয়েডকে ছাড়িয়ে গিয়েছে অ্যাপলের আইফোন। বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক উপাত্তে দেখা গিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে আইওএস-চালিত আইফোন ব্যবহারকারী ৫০ শতাংশ ছাড়িয়েছে। স্যামসাং ও লেনোভোর নেতৃত্বে ১৫০টি মোবাইল ব্র্যান্ডের ব্যবহূত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বিতীয় স্থানে নেমে এসেছে।

আইফোন ১৩ ও সাশ্রয়ী আইফোন এসইর ওপর ভর করে জুন প্রান্তিকে হিস্যা ৫০ শতাংশ ছাড়িয়েছে অ্যাপল। এতে স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন ব্যবহারকারীরা অন্য যেকোনো ব্র্যান্ডের চেয়ে আইফোন পছন্দ করে। ১৬ সেপ্টেম্বর আইফোন ১৪ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এতে বছরের দ্বিতীয়ার্ধেও যে অ্যাপলের জয়জয়কার থাকবে তা সহজেই অনুমেয়।

২০০৭ সালে আইফোনের অপারেটিং সিস্টেম হিসেবে যাত্রা আইওএসের। তার এক বছর বাদেই গুগলের মালিকানায় যাত্রা অ্যান্ড্রয়েডের। ২০১০ সালের মধ্যেই বাজারে শীর্ষে আসীন হয় এ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড বাজারে শক্তিশালী অবস্থান যখন করে নিচ্ছিল তখন অনেক পিছিয়ে ছিল আইওএস। নকিয়া, মটোরোলা, উইন্ডোজ ও ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেম থেকেও পিছিয়ে ছিল অ্যাপলের অপারেটিং সিস্টেমটি। অ্যাপলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইফোন। প্রিমিয়াম স্মার্টফোনের ওপর ভর করে বর্তমানে অ্যাপলের বাজার মূলধন আড়াই ট্রিলিয়ন ডলার। ২০২০ সালে বিশ্বে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির সীমা অতিক্রম করেছে।

বিস্তুত গ্রাহকশ্রেণীর কাছে পৌঁছতে আইফোন ১৩ মিনি নিয়ে এলেও তা ছিল তাদের সবচেয়ে অজনপ্রিয় ফোন। কনজিউমার রিসার্চ ইন্টেলিজেন্স পার্টনার্স (সিআইআরপি) প্রকাশিত উপাত্তে দেখা গিয়েছে, অ্যাপলের মোট স্মার্টফোন বিক্রিতে আইফোন ১৩ মিনির হিস্যা মাত্র ৩ শতাংশ। আইফোন ব্যবহারকারীরা প্রিমিয়াম অভিজ্ঞতা ধরে রাখতে চায়। এজন্য সামনের আইফোন ১৪-তে বড় ফোন নিয়েই আসছে অ্যাপল। বলা হচ্ছে, আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো হবে ৬ দশমিক ১ ইঞ্চির। অন্যদিকে আইফোন ১৪ ম্যাক্স ও আইফোন ১৪ ম্যাক্স প্রো হবে ৬ দশমিক ৭ ইঞ্চির। এবার ৫ দশমিক ৪ ইঞ্চির আইফোন মিনি উন্মোচন করছে না অ্যাপল।

শুধু যুক্তরাষ্ট্রই নয়, আইফোন ১৩-তে ভর করে চীনের স্মার্টফোন বাজারে হিস্যা বাড়িয়েছে অ্যাপল। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে জানা গিয়েছে, জুনে চীনের অনলাইন শপিং ফেস্টিভ্যালে ১ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। শাওমি, অপো ও ভিভোর বিক্রি কমলেও দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে শীর্ষস্থান অ্যাপলের।

সার্বিক স্মার্টফোন বিক্রি কমলেও আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে চাঙ্গা বিক্রি অ্যাপলের। চীনে ১ হাজার ডলার বা তার চেয়ে বেশি দামের আইফোন বিক্রি ১৪৭ শতাংশ বেড়েছে। এ সেগমেন্টে স্যামসাংয়ের বিক্রিও ১৩৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষক ঝ্যাং মনে করেন, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বাজার হিস্যা হ্রাস এবং পিছিয়ে পড়ার সুযোগ নিয়েছে শীর্ষ এ ব্র্যান্ড দুটি। চীনসহ বৈশ্বিক বাজারে ভিভোর সাম্প্রতিক উত্থান নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম বলেন, প্রথম ও দ্বিতীয় স্থানের জন্য অ্যাপল ও হুয়াওয়ে দীর্ঘদিন ধরেই হাড্ডাহাড্ডি লড়াই করে আসছিল। এখন ভিভোসহ অন্যান্য প্রধান চীনা কোম্পানি এ সেগমেন্টে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে।

অ্যান্ড্রয়েডকে হটিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থান অর্জন করার পাশাপাশি আইওএসের নতুন ভার্সন নিয়ে কাজ করছে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরমানের বরাতে জানা গিয়েছে, আইওএস ১৬-এর ফার্স্ট ভার্সন সম্পন্ন করেছে অ্যাপল। কয়েক সপ্তাহ আগে এ কাজ সম্পন্ন করেছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্যাব সরবরাহের মাধ্যমে সফলভাবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে বিবিএসের ধন্যবাদ জ্ঞাপন
প্রযুক্তি সংবাদ

ট্যাব সরবরাহের মাধ্যমে সফলভাবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প সম্পন্ন করায় ওয়ালটনকে বিবিএসের ধন্যবাদ জ্ঞাপন

প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন আনছে অ্যামাজন, অ্যাড-ফ্রি দেখতে লাগবে বাড়তি টাকা
প্রযুক্তি সংবাদ

প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন আনছে অ্যামাজন, অ্যাড-ফ্রি দেখতে লাগবে বাড়তি টাকা

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন

গ্যালাক্সি ফোল্ড বিক্রি ৪ লাখ ইউনিট ছাড়িয়েছে: ডিজে কোহ
নির্বাচিত

গ্যালাক্সি ফোল্ড বিক্রি ৪ লাখ ইউনিট ছাড়িয়েছে: ডিজে কোহ

করোনাভাইরাস মোকাবেলায় অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা
নির্বাচিত

করোনাভাইরাস মোকাবেলায় অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না
নির্বাচিত

‘নগদ’ থেকে ভাতার টাকা উধাও থামছেই না

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
অটোমোবাইল

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ সেপ্টেম্বর ২০২২

অ্যান্ড্রয়েডকে হটিয়ে শীর্ষে অ্যাপলের আইফোন

Techzoom.TV |
TechzoomTV