Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 November 2022
‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা
Share on FacebookShare on Twitter

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে শুরু হলো ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত সৃজনশীল এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় ওয়ালটন কম্পিউটার পণ্যের প্যাকেজিংয়ের ডিজাইন করে ১৩ জন সেরা ডিজাইনার সর্বমোট ৩ লাখ ৮০ হাজার টাকা পুরস্কার জিতে নিতে পারবেন।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে ২ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা। পরবর্তী ১০ জন সেরা ডিজাইনের প্রতিজন পাবেন ১০ হাজার টাকা করে পুরস্কার। প্রতিযোগিতাটি চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত।

শনিবার (৫ নভেম্বর, ২০২২) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত ‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ শীর্ষক লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ আফজাল হোসেন, একই বিভাগের অধ্যাপক শিশির ভট্টাচার্য, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফার্স্ট সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আবুল কালাম আজাদ। তিনি জানান, সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় একজন ডিজাইনার একের অধিক ডিজাইন পাঠাতে পারবেন। ডিজাইন বিষয়ক বিস্তারিত গাইডলাইন ওয়ালটনডিজিটেকডটকমস্ল্যাশইনোভেশন (waltondigitech.com/innovation) ওয়েবসাইটে দেয়া থাকবে। ডিজাইনারগণ তাদের ডিজাইনগুলো ইনোভেশনএটদ্যারেটঅবওয়ালটনডিজিটেকডটকম (innovation@waltondigitech.com) ইমেল ঠিকানায় পাঠাতে পারবেন। প্রাপ্ত ডিজাইনগুলো একটি বিজ্ঞ বিচারক প্যানেল যাচাই-বাচাই করবেন। সেখান থেকে তারা মোট ১৩ জন বিজয়ী নির্বাচন ও পুরস্কৃত করবেন।

প্রধান অতিথির বক্তব্যে নিসার হোসেন বলেন, ওয়ালটন এমন একটি প্রতিষ্ঠান, যার প্রতিযোগিতা বাংলাদেশের গণ্ডি পেড়িয়ে বৈশি^ক প্রেক্ষাপটে পৌঁছে গেছে। ওয়ালটন যাই করুক না কেন, সেটা মানুষ ভালো বলে গ্রহণ করে। ওয়ালটন ডিজি-টেকের এরূপ একটি প্রতিযোগিতার আয়োজন প্রশংসার দাবি রাখে। এমন প্রতিযোগিতাগুলো থেকে অনেক ধরনের আইডিয়া পাওয়া যায়। যত বেশি মানুষ এই প্রতিযোগিতায় যুক্ত হবে, তত ভালো ফলাফল আসবে। নতুন নতুন ট্যালেন্ট খুঁজে পাওয়া যাবে। পুরো বাংলাদেশ থেকে প্রতিভা অন্বেষণের এটি একটি বড় পদক্ষেপ। আমরা এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি।

অধ্যাপক শেখ আফজাল হোসেন বলেন, বাংলাদেশে এখন উচ্চমানের ডিজিটাল ডিভাইস রয়েছে। বিশেষ করে ওয়ালটন এ ধরনের নানান পণ্য তৈরি করছে। অত্যাধুনিক পণ্য তৈরিতে এ ধরনের কার্যক্রম খুবই সহায়ক হবে।

অধ্যাপক শিশির ভট্টাচার্য বলেন, আমাদের দেশে প্রতিভার কমতি নেই। কিন্তু প্রতিভা বিকশিত করার জন্য পর্যাপ্ত সুযোগ প্রয়োজন। ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন প্রতিযোগিতাটিতে সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং ডিজাইনার বেড়িয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
এস এম রেজাউল আলম বলেন, আমাদের লক্ষ্য – বিশে^র যতগুলো দেশ আছে, সব জায়গায় আমাদের পণ্য যাবে। আমাদের পণ্যের ভেতর ও বাইরের সব কিছুই যেন বৈশি^ক স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, সেজন্য এই প্রতিযোগিতার আয়োজন। আমাদের বিশ্বাস পৃথিবীর বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো প্যাকেজিং ডিজাইন এই প্রতিযোগিতা থেকে বেড়িয়ে আসবে। দেশের জন্য সামান্য অবদানও যদি আমরা রাখতে পারি, তবে সেটাই হবে আমাদের বড় পাওয়া।

তিনি জানান, প্যাকেজিংয়ের বাইরে কেউ যদি কম্পিউটার পণ্যের কোনো ডিজাইনও পাঠাতে চান, তবে তা সাদরে গ্রহণ ও মূল্যায়ন করা হবে।

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ লঞ্চিং অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তারা এমন একটি সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস
প্রযুক্তি সংবাদ

অ্যাপিকটা বিজয়ীদের সংবর্ধনা দিল বেসিস

মিউজিক টুল চালু করেছে অ্যাডোবি
নির্বাচিত

মিউজিক টুল চালু করেছে অ্যাডোবি

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা
নির্বাচিত

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৩ এর আনুষ্ঠানিক সূচনা করলো এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
নির্বাচিত

গুগলকে বড় ধরনের জরিমানা করল রাশিয়া

ভিআর হেডসেটে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ভিআর হেডসেটে যুক্ত করা যাবে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 November 2022

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ল্যাপটপের প্যাকেজিং ডিজাইন কনটেস্ট শুরু, প্রথম পুরস্কার ২ লাখ টাকা

Techzoom.TV |
TechzoomTV