Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইয়েমেন ও মালিতে রপ্তানি হচ্ছে ওয়ালটন এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ মে ২০২৩
ইয়েমেন ও মালিতে রপ্তানি হচ্ছে ওয়ালটন এসি
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিকমান সম্পন্ন সর্বাধুনিক ফিচারের বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী এয়ার কন্ডিশনার তৈরি করছে গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এসিসহ অন্যান্য পণ্য রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন এবং পশ্চিম আফ্রিকার দেশ মালি’তে রপ্তানি হচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের তৈরি এসি। এই দেশ দুটিতে নিজস্ব ব্র্যান্ড লোগোতে এসি বিপণন ও বিক্রয় করছে ওয়ালটন। বর্তমানে ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) এর আওতায় এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এয়ার কন্ডিশনার রপ্তানির পাশাপাশি গ্লোবাল মার্কেটে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, অন্যতম শীর্ষ গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্য পূরণে ওয়ালটন বিশ্ববাজারে কৌশলগত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারগুলোতে ওইএম এর পাশাপাশি ওয়ালটন এসির নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

তিনি আরো জানান, ২০১৯ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এসি রপ্তানি করছেন তারা। শুরুতে ওইএম এর আওতায় ইয়েমেনের শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডকে তাদের দেয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তানুযায়ী এসি তৈরি করে দিয়েছে ওয়ালটন। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানটি ইয়েমেনে ওয়ালটন ব্র্যান্ডের এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গ্যাস স্টোভ, ফ্যান ইত্যাদি পণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে দেশটিতে ওয়ালটন এসির বেশ কয়েকটি বড় শিপমেন্ট হয়েছে। বাংলাদেশ থেকে ইয়েমেনে পাঠানো ওয়ালটন এসির মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্না সিরিজের এসিসহ রিভারাইন, ডায়মন্ড, ক্রিস্টালাইন ও ওশিনাস সিরিজের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এসি।

এর পাশাপাশি সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ মালি’তে ব্র্র্যান্ড বিজনেস শুরু করেছে ওয়ালটন। দেশটিতে ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ড লোগেতে এসি রপ্তানি ও বিক্রি হচ্ছে।

ওয়ালটন এসির হেড অব সেলস মুহাইমিনুল বারি জানান, বিশ্ব ক্রেতাদের হাতে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিকমান সম্পন্ন অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী এসি তুলে দিচ্ছে ওয়ালটন। ফলে, প্রতিনিয়ত ওয়ালটন এসির নতুন নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে। তার মতে- সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় ওয়ালটন এসি দ্রুত বৈশ্বিক ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এয়ার কন্ডিশনার উচ্চ প্রযুক্তির একটি পণ্য। বাংলাদেশী প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি এসি নিজস্ব ব্র্যান্ডের লোগোতে বিশ্ববাজারে রপ্তানি হওয়া অত্যন্ত মর্যাদাকর বিষয়। এরফলে একদিকে যেমন রপ্তানি আয় বাড়ছে, তেমনই বহিঃবির্শ্বে বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং হচ্ছে। উচ্চমানের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিতে বিশ্বজুড়ে বাংলাদেশের সুনামও বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারে আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকাচারিং প্ল্যান্টে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেকসই পরিবেশবান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী এসি উৎপাদন করা হচ্ছে। এসব এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়া আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি ইন ওয়ান কনভার্টার প্রযুক্তির এসি। ওয়ালটনের ক্রিস্টালাইন সিরিজের ব্লুটুথ প্রযুক্তির এসি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়। ওয়ালটন এসিতে ব্যবহৃত এয়ার প্লাজমা প্রযুক্তি বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। থ্রি ইন ওয়ান কনভার্টার টেকনোলজির এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ টন থেকে ১ টন এবং পৌনে এক টনে রূপান্তর সুবিধা রয়েছে।

অন্যদিকে ১.৫ টন থেকে ৫ টনের ক্যাসেট ও সিলিং টাইপ কমার্শিয়াল এসি উৎপাদন ও রপ্তানি করছে ওয়ালটন। যা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, অফিস, কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট ইত্যাদি মাঝারি স্থাপনায় ব্যবহারের জন্য আদর্শ। আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।
ওয়ালটন এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ৭৯টি সার্ভিস সেন্টারের পাশাপাশি ৪০০ এরও বেশি সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। তাদের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

 

Tags: ওয়ালটন এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি
নির্বাচিত

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি

বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মেয়াদ ১৫ বছর
নির্বাচিত

বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মেয়াদ ১৫ বছর

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ‘বাড়তি সুবিধা’ হারাচ্ছেন রাজনীতিবিদেরা

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

হেলথ কেয়ার এর এসএপি সেবা প্রদান করবে স্মার্ট
প্রযুক্তি সংবাদ

হেলথ কেয়ার এর এসএপি সেবা প্রদান করবে স্মার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix