Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ মে ২০২৩
স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলবে যেসব বিষয়
Share on FacebookShare on Twitter

বিশ্বের বিভিন্ন শিল্প খাতের মধ্যে স্মার্টফোন বাজার সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ও সদা পরিবর্তনশীল। প্রতি বছরই বিভিন্ন কোম্পানি একাধিক মডেলের সেলফোন বাজারজাত করছে। সবার পক্ষে হালনাগাদ সুবিধা বা প্রযুক্তির সঙ্গে খাপখাওয়ানো সম্ভব হয় না। তবে ভবিষ্যতে স্মার্টফোনের বাজার পরিবর্তনে বেশকিছু বিষয় ভূমিকা পালন করবে। খবর গিজচায়না।

প্রথমেই রয়েছে ফোল্ডেবল স্মার্টফোন। কয়েক বছর ধরেই সেলফোন খাতে ফোল্ডেবল রয়েছে। তবে এখনো নতুন ও দামের দিক থেকেও বেশি। তবে প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং এসব ডিভাইসের দাম কমছে। ফলে সামনের দিনগুলোয় ফোল্ডেবল স্মার্টফোনের ব্যবহার বাড়বে।

ফোল্ডেবলের পর রয়েছে সিক্সজি স্মার্টফোন। এটি সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির নতুন প্রজন্ম। এটি ফাইভজির তুলনায় বেশি গতির ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। ফলে বর্তমানে প্রচলিত স্মার্টফোনের তুলনায় এগুলো দ্রুত সময়ের মধ্যে যেকোনো ছবি, ফাইল, ভিডিও ডাউনলোডের সুবিধা দেবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আলোচনার কেন্দ্রে। ফেসিয়াল রিকগনিশন, ট্রান্সলেশন, ভয়েস রিকগনিশনসহ স্মার্টফোনে থাকা বেশকিছু বিষয় এখন এ প্রযুক্তিনির্ভর। বিভিন্ন কোম্পানি বর্তমানে এ প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে। ফলে ভবিষ্যতে ব্যবহারকারীদের হাতে এআই যুক্ত স্মার্টফোন বাড়বে। এসব ডিভাইসের মাধ্যমে মিটিং, ভ্রমণসহ সব ধরনের শিডিউল করা যাবে।

বিভিন্ন চলচ্চিত্রে সেলফ হিলিং ম্যাটারিয়ালের ব্যবহার হরহামেশাই দেখা যায়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্মার্টফোনকে এ ফিচারযুক্ত করতে গবেষণা চলছে। যদিও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এটি ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হবে। কেননা এর ফলে যেকোনো হালকা আঁচড় ও ফাটা দাগ স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। এজন্য রিপেয়ার শপে যেতে হবে না।

এসব বিষয় ছাড়াও আরো কিছু দিক ভবিষ্যতে স্মার্টফোনের বাজারকে প্রভাবিত করবে। এর মধ্যে রয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এ প্রযুক্তিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে। তবে এটি বর্তমানে প্রচলিত ফ্রন্ট ফেসিং ক্যামেরার জায়গা দখলে নেবে। আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত হলে বেজেলে আলাদা করে ক্যামেরা বসাতে হবে না। ফলে ডিভাইসের বাহ্যিক ডিজাইন আরো আকর্ষণীয় হয়ে উঠবে।

পোর্টলেস বা চার্জিং পোর্টবিহীন স্মার্টফোন প্রযুক্তিও ভবিষ্যৎ বাজারে প্রভাব বিস্তার করবে। এ প্রযুক্তিও উন্নয়নের প্রথম ধাপে রয়েছে। তবে এটি বর্তমানে প্রচলিত চার্জিং প্রযুক্তিতে পরিবর্তন আনবে। পোর্টলেস ডিভাইসগুলো ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করবে, যা পোর্টকে ক্ষতি হওয়া থেকেও রক্ষা করবে। রোলেবল বা পেঁচানো যায় এমন স্মার্টফোনও ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের সেলফোন এখন সবার ব্যবহারের জন্য তৈরি করা হয়নি। তবে এটি প্রকাশ্যে আসার পর ব্যবহারকারীদের বিভিন্ন সুবিধা দেবে। যার মধ্যে অন্যতম প্রয়োজন অনুযায়ী সেলফোনের ডিসপ্লে বাড়ানো। গেম খেলা থেকে শুরু করে ভিডিও দেখার জন্য এটি সহায়ক।

অগমেন্টেড রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ আরো কিছু বিষয়ও স্মার্টফোনের ভবিষ্যৎ বাজার পরিবর্তনে কাজ করবে। টেকসই উপাদানের ব্যবহারও স্মার্টফোনের গঠনকে আরো মজবুত করবে। কেননা বর্তমানে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সবাই সচেতন। পরিবেশের জন্য উপকারী উপাদান ব্যবহারে বর্তমানে ফেয়ারফোন ও স্যামসাং এগিয়ে। এ দুটি কোম্পানি এরই মধ্যে পণ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে কাজ করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফায়ারফক্স নিয়ে এলো নতুন ভিডিও প্লেব্যাক টুল
প্রযুক্তি সংবাদ

নতুন ৬ ফিচার নিয়ে ফায়ারফক্স

দেশের বাজারে মেটবুক ডি১৫ আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে মেটবুক ডি১৫ আনল হুয়াওয়ে

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ
নির্বাচিত

এসএমএসকে বিদায় জানিয়ে আসছে ৫জি মেসেজ

শক্তিশালী ব্যাটারির রেডমি ৯ পাওয়ার আনলো শাওমি
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারির রেডমি ৯ পাওয়ার আনলো শাওমি

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে
নির্বাচিত

দেশীয় উৎপাদনমুখী শিল্পের টেকসই বিকাশে গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে

নকল আইফোন চেনার উপায়
প্রযুক্তি বাজার

নকল আইফোন চেনার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix