Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে শাওমির ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার রেডমি ওয়াই৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
২৯ এপ্রিল বাংলাদেশের বাজারে আসছে শাওমির নতুন চমক
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনলজি লিডার শাওমি, বাংলাদেশের বাজারে আজ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সম্পন্ন স্মার্টফোন রেডমি ওয়াই৩ নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যেটি রেডমি ওয়াই সিরিজে প্রথমবারের মতো নিয়ে এসেছে ক্রিও আর্কিটেকচার।

এ বিষয়ে শাওমির ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হেড অব অভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, “আমরা ৩২ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা সম্পন্ন সম্পূর্ণ নতুন এই রেডমি ওয়াই৩ আনতে পেরে খুবই আনন্দিত, যা আমাদের মি ভক্তদেরকে দেবে সেলফি তোলার এক অনন্য অভিজ্ঞতা। অসাধারণ অরা প্রিজম ডিজাইনে গঠিত এই রেডমি ওয়াই৩ আমাদের পূর্বের উদ্ভাবনগুলো থেকে অনেক উন্নত। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ দ্বারা চালিত এবং শক্তিশালী ৪০০০ এমএএইচ ব্যাটারিসম্পন্ন এই স্মার্টফোনটি সত্যিকার অর্থেই ‘অনেস্ট প্রাইসে’ গ্রাহকদের কাছে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে”।
রেডমি নোট ৭ সিরিজের জন্য প্রথম উদ্ভাবিত অরা ডিজাইন, রেডমি ওয়াই৩-তে অরা প্রিজম নামে আরো উন্নতভাবে যুক্ত হয়েছে। এর পিছনে রয়েছে প্রিজম-লাইক ইফেক্টের মাইক্রো লাইনস এবং এর আকর্ষণীয় রংগুলো নিশ্চিতভাবে বাজারে চমক এনে দেবে। ফোনটিতে রয়েছে রেইনফোর্সড কর্নারস ও পিটুআই ন্যানো-কোটিং এবং ফোনটি সামনের দিকে কর্নিং® গরিলা® গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত, যা স্প্ল্যাশ থেকে ফোনটিকে রক্ষা করে।

রেডমি ওয়াই৩- ৩২ মেগাপিক্সেল সুপার সেলফি
রেডমি ওয়াই সিরিজের পূর্বের ফোনগুলো থেকে উল্লেখযোগ্য সব আপগ্রেড চিহ্নিত করে, রেডমি ওয়াই৩-তে আরো সমন্বিত করেছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা স্থাপন করা হয়েছে আজকের কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে । শার্প, হাই রিজোলিউশন সেলফি থেকে ইইআইএস সম্পন্ন ফুল-এইচডি ভিডিওগুলিতে, ৩২ মেগাপিক্সেল ক্যামেরাটি নানা ধরনের কৌশলে ব্যবহার করা সম্ভব।

১.৬মিমি একটি সুপার পিক্সেলের সহায়তায়, রেডমি ওয়াই৩ এর সেলফি এবং ভিডিওগুলি আরো কার্যতভাবে আলো ধারণ করে ন্যাচারল ছবি তৈরি করে। স্বল্প আলোয় প্রাণবন্ত সেলফি নিতে আরো ব্যবহার করা হয়েছে স্ক্রিন ফ্লাশ , যা স্বয়ংক্রিয়ভাবে বা ইচ্ছেমত সক্রিয় করা যেতে পারে।

রেডমি ওয়াই৩ ৩২ মেগা পিক্সেল ক্যামেরায় একটি পাম শাটার মোড রয়েছে, যা ব্যবহারকারীকে সহজে হাতের তালুর প্রদর্শনের মাধ্যমে সেলফি তুলতে সহায়তা করে।

অরা প্রিজম ডিজাইন
এতে উদ্ভাবনের প্রায় সবকিছুই রয়েছে এবং রেডমি লাইনআপ-এর সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ হচ্ছে অরা ডিজাইন। রেডমি ওয়াই৩ অরা ডিজাইন সম্পন্ন তবে, এটির রিয়ার অংশে প্রিজম-লাইক ইফেক্ট প্রদর্শিত হয়। পুরো কাঠামো জুড়ে ইন্ট্রিকেট মাইক্রো লাইন সম্পন্ন রেডমি ওয়াই৩ এমন কিছু নিয়ে এসেছে যা এই সেগমেন্টে আগে কখনও দেখা যায়নি।

এতে রয়েছে ৬.২৬ ইঞ্চি (১৫.৯ সেমি) এইচডি+ ডট নচ ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস ৫ এর সাথে অরা ডিজাইন এই হ্যান্ডসেটটিকে দিয়েছে অসাধারণ লুক। এলিগেন্ট ব্লু এবং প্রাইম ব্ল্যাক রং-এর রেডমি ওয়াই৩ গ্রাহকদেরকে সত্যিই মুগ্ধ করবে।

স্ন্যাপড্রাগন ৬৩২ এর সাথে ক্রিও™ কম্পিউটিং

এই প্রথমবারের মতো রেডমি ওয়াই সিরিজে এসেছে ¯ স্ন্যাপড্রাগন ৬৩২ এর সাথে কাস্টম কোয়ালমক® ক্রিও কোর ফিচার। স্ন্যাপড্রাগন ৬৩২ মোবাইল প্ল্যাটফর্মটিতে চারটি কোরের দুটি ক্লাস্টারে আটটি ক্রিও ২৫০ কোর রয়েছে, যা হার্ডওয়্যারের কাজগুলোকে কার্যকরীভাবে পরিচালনার জন্য সাজানো। অ্যাড্রেনো™ ৫০৬ জিপিউ সক্ষমতার সাথে রেডমি ওয়াই৩ আধুনিক ও ভিজ্যুয়াল গেমস খেলার জন্য ভালোভাবে প্রস্তুতকৃত।

রেডমি ওয়াই৩ তে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি যা গ্রাহকদের দেবে দুই দিন ব্যাটারি লাইফের অভিজ্ঞতা, এটি কেবল এর আগে রেডমি নোট স্মার্টফোনেই ছিলো।

দাম ও প্রাপ্যতা

৩জিবি+৩২জিবি রেডমি ওয়াই৩ এর দাম ১৪,৯৯৯ টাকা এবং ৪ জিবি+৬৪জিবি এর দাম ১৭,৯৯৯ টাকা। এলিগেন্ট ব্লু ও প্রাইম ব্ল্যাক রং-এ স্মার্টফোন দুটি ২৯ এপ্রিল, ২০১৯ থেকে অনুমোদিত মি স্টোর, এফিনিটি পার্টনার এবং রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাবে।

আগামী ২ মে দুপুর ২টা থেকে দারাজ ডট কমে ফ্ল্যাশ সেল শুরু হবে। এতে ৩জিবি+৩২জিবি রেডমি ওয়াই৩ পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায় এবং ৪ জিবি+৬৪জিবি পাওয়া যাবে ১৬,৫৯৯ টাকায়। এই ছাড় গ্রাহকরা ভাউচার কোড REDMIY3 ব্যবহার করে ৯০০ টাকা ছাড় এবং বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করে আরও ৫০০ টাকা ছাড় পাবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যাসপারস্কির পণ্য ব্যবহারে সতর্কবার্তা
নির্বাচিত

ক্যাসপারস্কির পণ্য ব্যবহারে সতর্কবার্তা

মিনিটেই শেষ হুয়াওয়ে মেট এক্স
নির্বাচিত

মিনিটেই শেষ হুয়াওয়ে মেট এক্স

রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি এক্স’
নির্বাচিত

রিয়েলমির নতুন ফোন ‘রিয়েলমি এক্স’

স্মার্ট পছন্দের জন্য স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

স্মার্ট পছন্দের জন্য স্মার্ট টিভি

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক
টেলিকম

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
কিভাবে করবেন

অ্যাড ট্র্যাকিং বন্ধের ফিচার আসছে অ্যানড্রয়েডেও

Load More

ট্রেন্ডিং টপিক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ এপ্রিল ২০১৯

দেশের বাজারে শাওমির ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার রেডমি ওয়াই৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix