Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্য এ স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ মে ২০১৯
সাশ্রয়ী মূল্য এ স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের মাঝে ফোরজিকে আরও সহজলভ্য করে তুলতে ম্যাক্সিমাসের সাথে যেীথ উদ্যোগে বাংলাদেশের বাজারে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট ‘ম্যাক্সিমাস পি৭ প্লাস’ নিয়ে এলো গ্রামীণফোন।

ফোরজি সমর্থনযোগ্য স্মার্টফোনটিতে রয়েছে অসাধারণ রেজ্যুলেশনের বড় ডিসপ্লে, যা ক্রিকেট ফ্যানদের আসন্ন বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ করে দিবে। আজ জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, হেড অব অপারেশনস সাজ্জাদ হাসিব এবং বাংলাদেশে ম্যাক্সিমাসের সহযোগি প্রতিষ্ঠান ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান ও গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত আলী। এছাড়াও, অনুষ্ঠানে গ্রামীণফোন ও ম্যাক্সিমাসের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন্, ‘ডিজিটাল বাংলাদেশ সুবিধা উপভোগ করার পূর্বশর্তই হলো সাশ্রয়ী মূধ্যে মানসম্পত মোবাইল হ্যান্ডসেট গ্রাহকদের কাছে থাকা। বাংলাদেশের সব প্রান্তে সবার কাছে ইন্টারনেট সেবা পৈীছে দিতে গ্রামীণফোন উচ্চগতির ডেটা নেটওয়ার্ক তৈরি করছে। গ্রামীণফোন ম্যাক্সিমাসের সাথে মানসম্পন্ন ও সাশ্রয়ী হ্যান্ডসেট নিয়ে এসেছে। আমাদের বিশ্বাস, গ্রামীণফোনের কো-ব্র্যান্ডেড ম্যাক্সিমাস পি৭ প্লাস স্মার্টফোন গ্রাহকদের ফোরজি নেটওয়ার্কে যুক্ত হতে বিশেষ ভূমিকা রাখবে এবং দেশব্যাপী ডিজিটাল জীবনধারা উপভোগ করতে সহায়তা করবে।’

ইউনিয়ন গ্রুপের (ম্যাক্সিমাস মোবাইলের সহযোগী প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালক রকিবুল কবির বলেন, ‘গ্রামীণফোন ও ম্যাক্সিমাস উভয়ই একই কোর ভ্যালু নিয়ে করে, আমরা সবসময় গ্রাহককেন্দ্রিক চাহিদাকে প্রাধান্য দেই। ক্রেতা সুবিধা বিবেচনায়, আমরা দামের তুলনায় সর্বোত্তম কনফিগারেশনের পণ্যই নিয়ে আসছি। এছাড়াও, সর্বোত্তম গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে শুধুমাত্র ম্যাক্সিমাস পি৭ প্লাসের জন্য আমরা দিচ্ছি ১৫ দিনের ইএলএফ (আর্লি লাইফ ফেইলার) রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি। এখন ক্রেতারা দেশব্যাপী ৬৪ জেলায় আমাদের সার্ভিস সেন্টার থেকে বিক্রয় পরবর্তী সেবা নিতে পারবেন।’

গ্রামীণফোন কো-ব্র্যান্ডেড ম্যাক্সিমাস পি৭ প্লাস হ্যান্ডসেটটিতে রয়েছে ৫.৪ ইঞ্চির বড় স্ক্রিন যার অ্যাসপেক্ট রেশিও ১৮:৯ এবং আসছে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো উপভোগে ফোনটিতে রয়েছে আল্ট্রা-ক্লিয়ার ফুলভিউ এইচডি প্লাস আইপিএস ইনফিনিটি ডিসপ্লে। এছাড়াও, ১.৩ গিগাহার্টজ কোয়াড প্রসেসরের এ স্মার্টফোনটিতে রয়েছে ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম এবং ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিশন) এবং ডুয়াল জেনন ফ্লাশ সহ সামনে-পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ফোরজি স্মার্টফোনটিতে সকল ফোরজি নেটওয়ার্ক ব্যান্ড কাজ করবে। দারুণ আকর্ষণীয় ও সাশ্রয়ী এ স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৯০০ টাকা। যাদের সবসময় ব্যস্ততা ও ছোটাছুটির মধ্যে কাটাতে হয় তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত এ স্মার্টফোনটিতে আরও রয়েছে ওটিজি ফিচার।

এছাড়াও, গ্রামীণফোনের সফল অংশীদারিত্বের ফলে হ্যান্ডসেটটি ক্রয়ে থাকছে বিনামূল্যে ৮জিবি ফোরজি ইন্টারনেট (৭ দিনের মেয়াদে)। এ অফারের বাইরেও, ক্রেতারা ৭ দিনের মেয়াদে ২জিবি (১জিবি+১জিবি ফোরজি) ইন্টারনেট ডাটা প্যাক কিনতে পারবেন মাত্র ২৪ টাকায়। ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১২ বার আকর্ষণীয় এ অফার গ্রহণ করতে পারবেন ক্রেতারা। প্রতিমাসে এই অফারটি গ্রাহকরা দুইবার কিনতে পারবেন। । এছাড়াও, দেশের টেলিযোগাযোগখাতে গ্রামীণফোন প্রথমবারের মতো নিয়ে এসেছে জিপি বান্ডল অফার অপট-ইন সুবিধার জন্য কিউআর কোড।
দেশব্যাপী গ্রামীণফোনের সেলস চ্যানেলে এ হ্যান্ডসেটটি পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের

ফোনের চেয়েও হালকা পাতলা ল্যাপটপ আনল এসার
নির্বাচিত

ফোনের চেয়েও হালকা পাতলা ল্যাপটপ আনল এসার

অ্যানড্রয়েডের চেয়ে দ্রুতগতির নতুন আইফোন : টিম কুক
নির্বাচিত

নতুন আইফোনের সঙ্গে থাকছে না হেডফোন-চার্জার

দর্শনীর বিনিময়ে সম্প্রচার ফিচার আনছে ফেসবুক
নির্বাচিত

দর্শনীর বিনিময়ে সম্প্রচার ফিচার আনছে ফেসবুক

নজরকাড়া ফিচার নিয়ে অ্যাপলের নতুন প্রোডাক্ট
নির্বাচিত

নজরকাড়া ফিচার নিয়ে অ্যাপলের নতুন প্রোডাক্ট

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬
প্রযুক্তি সংবাদ

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোন ‘ওয়াটার প্রুফ’ কিনা চেক করবেন যেভাবে

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ মে ২০১৯

সাশ্রয়ী মূল্য এ স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV