Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাঝারি দামে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্যে বাজারের সেরা ‘অপো এফ১১’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
মাঝারি দামে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্যে বাজারের সেরা ‘অপো এফ১১’
Share on FacebookShare on Twitter

পোর্ট্রেট ফটোগ্রাফিতে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসা মাধ্যমে নিজেদের অবস্থানকেই আবারো ছাড়িয়ে গেলো বিশ্বজুড়ে তরুণদের পছন্দের শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড অপো। এ যাত্রায় অপো ক্রেতাদের সাধ্যের নাগালের মাঝে রেখেই নিয়ে এলো ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ভোক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি আর ট্রিপল কালার গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইনের সমন্বয়ে দুর্দান্ত একটি ফোন।

স্মার্টফোন ডিজাইনকেই ভিন্ন মাত্রায় নিয়ে গেছে অপো এফ১১ এর চোখজুড়ানো ডিজাইন। এর দু’টি ভার্সন ফ্লুরাইট পার্পল আর মার্বেল গ্রিন রঙের দু’টো ফোনই দেখতে বেশ জমকালো হয়েছে। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেনো সব বয়েসীদের হাতেই দারুণভাবে মানিয়ে যায় ফোনটি। ধরার উপযোগী করে তুলতে এফ১১ ফোনের প্রান্তগুলো বিশেষভাবে কার্ভ করা হয়েছে।

এফ১১ এর ওয়াটারড্রপ নচে স্থাপন করা হয়েছে এর ক্যামেরা এবং স্পিকার ফলে, নচের চতুর্দিক ঘিরে স্ক্রিনের অংশ থাকায় এতে বাধাহীনভাবেই ফুল এইচডি+ ভিডিও দেখা সম্ভব। এতে রয়েছে বিস্ময়কর ৯০.৯% বডি-টু-স্ক্রিন রেশিও তাই সাড়ে ছয় ইঞ্চির প্যানারোমিক ডিসপ্লে থাকলেও এর এজ থেকে এজ ডিজাইনের কল্যাণে ফোনের আকার তেমন বড় নয় মোটেই। এফ১১ এর সবচেয়ে দারুণ দিক হচ্ছে এর দূর্দান্ত প্যানারোমিক এইচডি প্লাস ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার অভিজ্ঞতা।

মাঝারিদামের মধ্যে এফ১১ হাতেগোনা কয়েকটি ফোনের একটি যাতে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে। অপো’র আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে এতে থাকা সকল পিক্সেলের সমন্বয়ে চোখ ধাঁধানো আর ওয়াইড ডাইনামিক রেঞ্জের ছবি আউটপুট দিতে সক্ষম এফ১১। এতে রয়েছে ৪৮+৫ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম, এফ/১.৭৯ অ্যাপারচার, বল বিয়ারিং ক্লোজড লুপ ভিসিএম, ৬পি লেন্স এবং ১/২.৩ ইঞ্চি ইমেজ সেন্সর ফলে এতে দারুণভাবে ধরা দেয় লেন্সের সামনে থাকা সাবজেক্ট। ঝকঝকে আলোতে পুরোপুরি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা এইচডি ছবি আউটপুট দিতে সক্ষম এ ফোনটি। কিছুটা ছায়াযুক্ত স্থানে কিংবা রাত্রিকালীন সময়ে এতে থাকা ‘টেট্রাসেল প্রযুক্তি’ একটি পিক্সেলকে ঘিরে থাকা চারটি পিক্সেলকে একত্র করে ফেলার মাধ্যমে প্রতিটি পিক্সেলকে কল্পনাতীত ১.৬ মাইক্রো মিটার আকারে পরিণত করার মাধ্যমে ‘ফটোসেনসিটিভ’ পিক্সেলকে দ্বিগুণ আকারে পরিণত করে আর এর ফলে উজ্জ্বল আর লো-নয়েজ নাইট পোর্ট্রেট ছবি তুলতে পারে অপো এফ১১। এতে থাকা ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এফ/২.০ অ্যাপারচার লেন্সের মাধ্যমে রীতিমত চ্যালেঞ্জিং পরিবেশেও দারুণ সেলফি তুলতে সক্ষম এই ফোন।

এফ১১ এ থাকা ড্যাজেল কালার মোড নিশ্চিত করে এতে থাকা স্কিন কালার কন্ট্রোল মোড সাবজেক্টের পটভূমিতে থাকা উজ্জ্বল দৃশ্যাবলী থেকে সাবজেক্টকে আলাদা করার মাধ্যমে দারুণ স্কিন টোনের পোর্ট্রেট ছবি তুলতে সক্ষম। এছাড়াও, এতে থাকা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন থাকায় অপো এফ১১ এর ক্যামেরা বিভিন্ন ধরনের সিনারিও আলাদা করে চিনতে সক্ষম ফলে, বেশ অপটিমাইজড ছবি আউটপুট দিতে সক্ষম এ ফোনটি।

অপো এফ১১ প্রো’র সবচেয়ে শক্তিশালী দিক এর ৪০২০ মিলিএম্পিয়ার ব্যাটারি। গড়পড়তা সাধারণ কিংবা অতিরিক্ত ব্যবহারের চাপ, যেকোনো ধরনের ব্যবহারেই ফোনটি একদিনের বেশি সচল থাকবে একবার চার্জেই। যদি চার্জ একদিনেই শেষ হয়ে যায়ও, সেক্ষেত্রেও থাকছে না কোনো দুশ্চিন্তা কারণ এতে রয়েছে ভোক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি যা মাত্র ১ ঘণ্টার মাঝেই ৮০ শতাংশ চার্জ হয়ে যায় অপো এফ১১। দ্রুত চার্জিং এই সুবিধাটি এতোই দুর্দান্ত যে একবার এতে অভ্যস্ত হয়ে যাওয়া মাত্র আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই মোটেই।

স্পেসিফিকেশন বিবেচনায় বাজারে পাওয়া যাচ্ছে এমন অনেক ফোনই হয়তো অপো এফ১১ এর সমতুল্য কিন্তু অপো’র নির্ভরযোগ্য প্রযুক্তি আর সুক্ষ বিষয়গুলোর প্রতিও যেভাবে যত্নশীলতা প্রদর্শন করে, এদিক বিবেচনায় মাঝারি দাম বিবেচনায় এই মুহুর্তে দেশসেরা ফোন অপো এফ১১। এফ১১ এতোটাই দারুণ ফোন যে দামে মাঝারিমানের হলেও এতে ফ্ল্যাগশিপ মানের অভিজ্ঞতা পাওয়া যায়। দেশের বাজারে অপো এফ১১ পাওয়া যাচ্ছে ২৭,৯৯০ টাকায়।

নিজেদের এই পোর্ট্রেট ফটোগ্রাফি সক্ষমতা নিয়ে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘ফটোগ্রাফিতে এই ফোনটির সক্ষমতা এতো উঁচু মানের যে এফ১১ কে নিয়ে আমরা রীতিমত গর্ব অনুভব করি। আমরা বিশ্বাস করি, যারা ফোনটি কিনেছেন বা কেনার পরিকল্পনা করছেন, তাদের দারুণভাবে সন্তুষ্ট করবে আমাদের এই ফোনটি।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি এমআই ১১ টি প্রো : ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন
কিভাবে করবেন

শাওমি ফোন ব্যাকআপ নেয়ার নিয়ম

১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ
অটোমোবাইল

১৮০ সিসির নতুন পালসার আনছে বাজাজ

নান্দনিকতায় অনন্য অপো এ৬০ শীঘ্রই আসছে বাংলাদেশে
নির্বাচিত

নান্দনিকতায় অনন্য অপো এ৬০ শীঘ্রই আসছে বাংলাদেশে

আইফোন ১৪: যা থাকছে
নির্বাচিত

আইফোন ১৪: যা থাকছে

ফুজিফিল্মের এই ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গেই প্রিন্ট হবে
নির্বাচিত

ফুজিফিল্মের এই ক্যামেরার ছবি সঙ্গে সঙ্গেই প্রিন্ট হবে

ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু: ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ফোন
প্রযুক্তি বাজার

ভিভো ভি৫০ লাইটের প্রি-অর্ডার শুরু: ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix