Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই-এর অতুলনীয় দক্ষতা নিয়ে এলো অপো রেনো১২ ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
এআই-এর অতুলনীয় দক্ষতা নিয়ে এলো অপো রেনো১২ ৫জি
Share on FacebookShare on Twitter

একটি অসাধারণ পারিবারিক মেলবন্ধন কিংবা বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা-আনন্দে জমে ওঠা দারুণ এক আড্ডা; আপনার জীবনের অসাধারণ রঙিন গল্পগুলোকে ফ্রেমবন্দী করতে অনন্য এক উদ্ভাবন অপো রেনো১২ ৫জি নিয়ে হাজির হয়েছে বৈশ্বিক স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ভবিষ্যতের স্মৃতিচারণায় এক নতুন অধ্যায় যোগ করতে আপনার হাতের নাগালেই এখন পাচ্ছেন অসাধারণ ফটোগ্রাফিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনটি।

এমন সময়গুলোতে আপনার কাজ হলো ফোনটি হাতে নিয়ে এর অতুলনীয় এআই লাইভ ফটো ফিচারটি চালু করা। বাকি ফলাফল পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। কেননা ফিচারটি ব্যবহার করে আপনি আপনার আনন্দময় মুহূর্তগুলোকে ধরে ফেলছেন মাত্র একটি ক্লিকে। সময়কে আপনি থামিয়ে দিচ্ছেন এমন একটি ফ্রেমে, যেখানে রয়েছে হাসি, উষ্ণতা আর বন্ধনের সমন্বয়। আপনার তোলা প্রতিটি ছবি একেকটি দৃশ্যমান গল্প তৈরি করে, যা আপনার বৈচিত্র্যময় জীবনের প্রতিফলন।

প্রতিটি খুঁটিনাটি বিষয় তুলে ধরার পাশাপাশি প্রতিটি অভিব্যক্তি জীবন্ত করে তুলতে এই ফোনে রয়েছে এআই ক্লিয়ার ফেস প্রযুক্তি। তাই গ্রুপ ফটোতে কারো ঝাপসা মুখ উঠলেও আর চিন্তার কিছু নেই। যে কোনো অনুভূতিকে দুর্দান্ত স্বচ্ছতায় ধরে এই ফোন প্রতিটি হাসি উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলে। ফ্রেমের প্রতিটি ব্যক্তিকে স্পষ্টভাবে তুলে ধরতে অ্যালগরিদমগুলো জাদুর মতো কাজ করে।

ফোনের এআই বেস্ট ফেস ফিচার চোখ বন্ধ বা ক্ষণস্থায়ী হাসির মতো অপ্রত্যাশিত কোনো ঘটনার হাত থেকে বাঁচায়। পুনরায় ছবি না তোলা ছাড়াই আপনার সেরা অভিব্যক্তিটি ফুটিয়ে তোলে এই দারুণ ফিচারটি।

৫,০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি আর দ্রুত গতির ৮০ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জ এই ফোনকে করে তোলে আপনার নিত্যদিনকার যোগ্য সঙ্গী। স্মার্টফোনটি মাত্র ৪৭ মিনিটেই ১% থেকে ১০০% চার্জ হয়ে যায়, যা আপনাকে লো ব্যাটারি নিয়ে চিন্তা ছাড়াই প্রতিটি ভ্রমণ উপভোগ্য করে তুলবে।

মাল্টিটাস্কিং-এর নতুন অভিজ্ঞতা দিতে রেনো১২ ৫জি স্মার্টফোনটিতে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি রমের বিশাল স্টোরেজ। কোনো ল্যাগ ছাড়াই আপনি অনায়াসে অ্যাপ চালাতে পারবেন, এমনকি মগ্ন হয়ে গেমিং উপভোগ করার পাশাপাশি অসংখ্য স্মৃতিও সংরক্ষণ করতে পারবেন।

এবার আসি ফোনটির ডিসপ্লের কথায়। দৃশ্যমানতাকে জীবন্ত করে তুলতে এতে ব্যবহৃত হয়েছে আকর্ষণীয় ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ১২০হার্জ রিফ্রেশ রেটের কারণে প্রতিটি সুইপ, প্রতিটি স্ক্রল হয়ে উঠবে ছন্দময় আর আপনি প্রবেশ করবেন প্রাণবন্ত এক ভিজ্যুয়ালের জগতে। ১২০০ নিটসের পিক ব্রাইটনেস তীব্র রোদেও নিশ্চিত করবে স্ক্রিনের স্পষ্টতা।

এখনও শেষ হয়নি কিন্তু। অপো রেনো১২ ৫জি- এর এআই ইরেজার ২.০-এর মাধ্যমে আপনি ছবি থেকে অপ্রয়োজনীয় অংশও বাদ দিতে পারবেন সহজে।

এই ডিভাইসটি টেকসই এবং মজবুতভাবে তৈরি, যা জীবনযাত্রার প্রতিটি বাঁকে আপনার সাথে থাকবে—পড়ে যাওয়া, পানি, ধুলা বা ছিটে যাওয়া কোনো কিছুই এর সামনে বাধা নয়। এই ডিভাইসটি আপনি পাচ্ছেন চমৎকার দুইটি রঙে—অ্যাস্ট্রো সিলভার এবং ম্যাট ব্রাউন। এটি শুধুমাত্র একটি স্মার্টফোন নয়; এটি একটি স্টাইল, যা মার্জিত রুচি ও উদ্ভাবনকে প্রতিফলিত করে।

জীবনের বিশাল ক্যানভাসে অপো রেনো১২ ৫জি আপনার শৈল্পিক হাতিয়ার হয়ে উঠবে, যেখানে আপনি প্রতিটি মুহূর্তকে অসাধারণ স্পষ্টতা এবং সৃজনশীলতায় বন্দী করতে পারবেন। প্রতিটি ক্লিকে আপনি গল্পের অদম্য শক্তি উন্মোচন করবেন, যা মুহূর্তগুলোকে চিরস্থায়ী স্মৃতিতে পরিণত করবে। প্রযুক্তি এবং শিল্পের মিলনস্থলে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি দিন আপনার স্পর্শের অপেক্ষায় থাকা একটি চিত্রপট।

Tags: অপো রেনো১২

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে

নতুন ল্যাপটপ আনল লেনোভো
প্রযুক্তি বাজার

নতুন ল্যাপটপ আনল লেনোভো

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা
প্রযুক্তি বাজার

দেশের বাজারে নতুন ফিচার ফোন, আছে কল রেকর্ডিং সুবিধা

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ
নির্বাচিত

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !
প্রযুক্তি বাজার

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

শাওমির নতুন ব্যান্ড ৮ দিনে বিক্রি হলো ১০
প্রযুক্তি বাজার

শাওমির নতুন ব্যান্ড ৮ দিনে বিক্রি হলো ১০

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix