Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 September 2025
কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

আগামী দুই বছরে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কম্পিউটিং ক্লাস্টার আনার লক্ষ্য নিয়েছে চীনের হুয়াওয়ে টেকনোলজিস। যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণের কারণে তুলনামূলক কম শক্তিশালী দেশীয় সেমিকন্ডাক্টরের ওপর নির্ভর করেই এ লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

সাংহাইয়ে গত সপ্তাহে হুয়াওয়ের বার্ষিক গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে অ্যাটলাস ৯৫০ ও অ্যাটলাস ৯৬০ ‘সুপারপড’ উন্মোচনের সময়সূচি জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাটলাস ৯৫০ আসবে ২০২৬ সালের শেষ দিকে। আর অ্যাটলাস ৯৬০ আসবে ২০২৭ সালের শেষ দিকে। একাধিক ‘সুপারপড’ যুক্ত হয়ে ‘সুপারক্লাস্টার’ তৈরি হবে। ফলে এটি দিয়ে এআই মডেল চালানো সম্ভব হবে।

সুপারপড মূলত আন্তঃসংযুক্ত বহু কম্পিউটারের একটি গুচ্ছ, যেগুলোকে একসঙ্গে একটি বড় কম্পিউটারের মতো কাজ করানো হয়। হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক সু বলেন, ‘আমাদের কৌশল হলো নতুন কম্পিউটিং আর্কিটেকচার বানানো। আর সুপারপড ও সুপারক্লাস্টার তৈরি করে দীর্ঘমেয়াদি কম্পিউটিং চাহিদা টেকসইভাবে মেটানো।’

হুয়াওয়ের এ ঘোষণাকে রফতানি নিয়ন্ত্রণের ধাক্কা সামলে স্থানীয় উদ্ভাবনে জোর দেয়ার বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ফরেস্টার রিসার্চের প্রযুক্তি বিশ্লেষক চার্লি দাই বলেন, ‘এটি হুয়াওয়ের স্বনির্ভরতা ও টিকে থাকার ক্ষমতার দিকে বড় এক পদক্ষেপ। এতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতা আরো চাঙ্গা হতে পারে।’

হুয়াওয়ের চিপ রোডম্যাপ অনুযায়ী, অ্যাসেন্ড সিরিজে ধাপে ধাপে নতুন এআই চিপ আসবে। অ্যাসেন্ড ৯৫০ আসবে ২০২৬ সালে। অ্যাসেন্ড ৯৬০ আসবে ২০২৭ সালে। পরের ধাপে ২০২৮ সালে সম্ভাব্য চিপ অ্যাসেন্ড ৯৭০। অ্যাটলাস ৯৫০ ও অ্যাটলাস ৯৬০ সুপারপডে এ চিপগুলোই ব্যবহার করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, একাধিক সুপারপড যুক্ত করে বানানো সুপারক্লাস্টার প্রতিদ্বন্দ্বীদের ভবিষ্যৎ পরিকল্পনার চেয়েও শক্তিশালী হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েচীনা প্রতিষ্ঠান হুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রযুক্তি সংবাদ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

হ্যাকিংয়ের কবলে টুইটার ও ইনস্টাগ্রাম
নির্বাচিত

হ্যাকিংয়ের কবলে টুইটার ও ইনস্টাগ্রাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
প্রযুক্তি সংবাদ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস
নির্বাচিত

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস

জার্মানিতে ওয়ালটন টিভি রপ্তানি শুরু
প্রযুক্তি সংবাদ

জার্মানিতে ওয়ালটন টিভি রপ্তানি শুরু

মেসেজিংয়ে নতুন টেক্সট ইফেক্ট যুক্ত করছে অ্যাপল
নির্বাচিত

মেসেজিংয়ে নতুন টেক্সট ইফেক্ট যুক্ত করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2025

কম শক্তির চিপ দিয়েই শীর্ষ টেক জায়ান্টদের পেছনে ফেলতে চায় হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV