Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিসি বিক্রি বাড়ায় লেনোভোর মুনাফায় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Saturday, 25 May 2019
পিসি বিক্রি বাড়ায় লেনোভোর মুনাফায় উল্লম্ফন
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সরবরাহ অব্যাহতভাবে কমতে থাকলেও অবিশ্বাস্য মুনাফা করেছে লেনোভো। চীনা এ কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তিন গুণের বেশি মুনাফা করেছে তারা। মূলত পিসির বিক্রি বেড়ে যাওয়ায় এ মুনাফা অর্জন সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাবে, মার্চে সমাপ্ত চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি সরবরাহ হয়েছে ৫ কোটি ৮৫ লাখ ইউনিট, যা ২০১৮ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম। তবে একই সময় এইচপি ও ডেলের মতো শীর্ষস্থানীয় পিসি নির্মাতাদের সরবরাহ সামান্য বাড়লেও লেনোভোর ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে গার্টনার।

আর এখন লেনোভোর পক্ষ থেকে জানানো হলো, পিসি সরবরাহ ও মুনাফা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

যুক্তরাজ্যভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান রিফিনিটিভের হিসাবে, বিশ্বের বৃহত্তম পিসি নির্মাতা এ কোম্পানির নিট মুনাফা বেড়ে হয়েছে ১১ কোটি ৮০ লাখ ডলার। যেখানে অন্তত সাতজন বিশ্লেষক গড়ে মাত্র ৯ কোটি ১৪ লাখ ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। গত বছর একই সময় লেনোভোর নিট মুনাফা ছিল ৩ কোটি ৩০ লাখ ডলার।

এই অবিশ্বাস্য মুনাফার ব্যাপারে লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান ইয়াং ইউয়ানকিং গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পিসি ও স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে বাণিজ্যিক, উচ্চপ্রবৃদ্ধি এবং প্রিমিয়াম সেগমেন্টের ওপর গুরুত্ব দেয়ার কৌশল নেয়ার কারণেই এ রাজস্ব এসেছে।

লেনোভোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে লেনোভোর রাজস্ব ১০ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১৭১ কোটি ডলার। যেখানে ১১ জন বিশ্লেষকের পূর্বাভাসে গত মুনাফা বলা হয়েছিল ১ হাজার ১৬৫ কোটি ডলার।

এদিকে মার্চ পর্যন্ত বছরওয়ারি হিসাবে লেনোভোর মুনাফা দাঁড়ায় ৫৯ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১৮ কোটি ৯০ লাখ ডলার। এবার রাজস্ব রেকর্ড ৫ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে। পিসি ও স্মার্ট ডিভাইস ব্যবসাই এ রাজস্ব আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে লেনোভো। কারণ কোম্পানির মোট রাজস্বের ৭৫ শতাংশই আসে এ বিভাগ থেকে।

উল্লেখ্য, গার্টনারের হিসাবে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী মোট পিসি সরবরাহের ৬১ দশমিক ৫ শতাংশই লেনোভো, এইচপি ও ডেলের। যেখানে গত বছরের একই সময় এ তিন কোম্পানির দখলে ছিল ৫৬ দশমিক ৯ শতাংশ। ফলে পিসি বাজার এখন নির্ভর করছে মূলত এ তিন কোম্পানির ওপর। আর এর ফলে সিপিইউ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলেরও ব্যবসা বাড়ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেনোভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এল রেডমি নোট ১০এস
প্রযুক্তি বাজার

বাজারে এল রেডমি নোট ১০এস

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার
নির্বাচিত

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
প্রযুক্তি বাজার

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো
প্রযুক্তি বাজার

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা
নির্বাচিত

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

তরুণদের ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও শিল্পচর্চাকে উৎসাহিত করতে...

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

Ryzen 9 9955HX ও RTX 5060: পারফরম্যান্সের সঙ্গে বাড়ছে ল্যাপটপের পাওয়ার চাহিদা

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2019

পিসি বিক্রি বাড়ায় লেনোভোর মুনাফায় উল্লম্ফন

Techzoom.TV |
TechzoomTV