Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল
Share on FacebookShare on Twitter

সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজুউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫। এবারের সিইএস প্রদর্শনীতে আসুস উন্মোচন করেছে রিপাবলিক অব গেমারস (আরওজি) ল্যাপটপ। পাশাপাশি ছিল আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপের বেশ কিছু ল্যাপটপ। গেমিং জগতে আরওজি ল্যাপটপ এবং প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স শীর্ষে। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থায়িত্বের দিক থেকেও এবারের আসুস ল্যাপটপগুলো যোগ করেছে নতুন মাত্রা।

এবারে আসুসের গেমিং ল্যাপটপগুলোর মধ্যে আছে আরওজি স্ট্রিক্স স্কার ১৬, স্ট্রিক্স স্কার ১৮, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮। আরও আছে আরওজি ফ্লো জি১৩, আরওজি জেফাইরাস জি ১৪ এবং জেফাইরাস জি ১৬। অন্যদিকে, আসুসের পিসি ক্যাটাগরিতে আছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, জেনবুক এ১৪ এবং জেনবুক ডুও।

আরওজি সিরিজ ল্যাপটপ
আসুস-এর আরওজি সিরিজ ল্যাপটপে গেমিংয়ের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী ডিজাইন। নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস, এবং ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।

আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং ১৮ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং এএমডি রাইজেন ৯ এর ৯৯৫৫ এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ট্রিক্স স্কার ১৬, এবং ১৮ মডেলে রয়েছে ৬৪জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৪ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ। অন্যদিকে, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮ মডেলে রয়েছে ৩২জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ।

সিইএস আয়োজনে পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে আরওজি ফ্লো জেড১৩ ল্যাপটপ প্রদর্শন করেছে আসুস। এতে রয়েছে এএমডি রাইজেন এআই ম্যাক্স প্লাস ৩৯৫ প্রসেসর এবং আরডিএনএ ৩.৫ গ্রাফিক্স কোর। এর ২.৫কে রেজোলিউশনের আরওজি নেবুলা ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১৮০হার্জ দেয় দারুণ ভিজ্যুয়াল।

গেমিং এর পাশাপাশি যারা ক্রিয়েটিভ কাজের জন্য পাতলা ও হালকা ক্যাটাগরির ল্যাপটপ খুজছেন তাদের সেরা ডিভাইস হতে পারে জেফাইরাস জি ১৪ এবং জি ১৬। জেফাইরাস জি ১৪ ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। জেফাইরাস জি ১৬ ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ এর ২৮৫ এইচ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিইউ।

ভিভোবুক এবং জেনবুক সিরিজ ল্যাপটপ
আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস ১৪/এস ১৬, জেনবুক এ ১৪ এবং জেনবুক ডুও। এআই-চালিত ফিচার, স্ন্যাপড্রাগন এক্স-সিরিজ প্রসেসর রয়েছে এই ল্যাপটপগুলোতে। এছাড়া, স্টোরিকিউব এবং লাইভ ক্যাপশনের মতো টুলস এই ল্যাপটপগুলোতে প্রফেশনাল কাজকে আরও সহজ করবে। আসুসের ভিভোবুক ১৪/১৬ মডেলের ল্যাপটপগুলোতে মেমোরি ১৬ গিগাবাইট, এবং স্টোরেজ সুবিধা ১ টেরাবাইট। ভিভোবুক এস১৪/এস১৬ স্টাইল এবং পারফরম্যান্স উভয়দিক থেকে উন্নত। আল্ট্রা-পোর্টেবল ডিজাইনে এর ওজন ১.৩ কেজি এবং ব্যাটারি লাইফ থাকে ২৪ ঘন্টা। এর ডিসপ্লেটি হলো এফএইচডি ওলেড স্ক্রিন এবং ২.৫কে আইপিএস।

জেনবুক এ ১৪ মডেলটি ওজনে এক কিলোগ্রামেরও কম যেটি বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা কোপাইলট প্লাস পিসি। এর ব্যাটারি লাইফ ৩২ ঘন্টা। তাই পেশাদারদের জন্য এটি একটি উপযোগী ল্যাপটপ। অন্যদিকে জেনবুক ডুও মডেলটিতে আছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর। এটি ওজনে যেমন হালকা তেমনি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও দেয় ভালো পারফরম্যান্স।

ল্যাপটপ ছাড়াও এক্সেসরিজ বা আনুষাঙ্গিক ডিভাইসের ক্ষেত্রে আসুস এনেছে নতুনত্ব। কাজের গতি আরও বাড়াতে সহায়ক হবে আসুসের মার্শমেলো কিবোর্ড এবং ফ্রেগন্যান্স মাউস।

Tags: আরওজি জেফাইরাস জি ১৪আরওজি ফ্লো জি১৩আসুস জেনবুকআসুস ভিভোবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’
প্রযুক্তি বাজার

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

বাইটডান্সের রাজস্ব ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো
প্রযুক্তি বাজার

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

ঈদে স্যামসাংয়ের ধামাকা অফার
ছাড় ও অফার

ঈদে স্যামসাংয়ের ধামাকা অফার

দেশের তরুণ প্রজন্মের কাছে হাই-টেক পার্কগুলো অনুপ্রেরণার নাম: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের তরুণ প্রজন্মের কাছে হাই-টেক পার্কগুলো অনুপ্রেরণার নাম: পলক

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ
নির্বাচিত

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix