Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ের ফ্লিপ ফোন পকেট টুয়ের পর এবার চীনের বাজারে আসছে পকেট থ্রির নতুন দুটি মডেল। সম্প্রতি টিপস্টার স্মার্ট পিকাচু ডিভাইসটি উন্মোচনের সম্ভাব্য সময় ও প্রাথমিক বিবরণ প্রকাশ করেছে।

স্মার্ট পিকাচুর তথ্যানুযায়ী, হুয়াওয়ে পকেট থ্রি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনের বসন্ত উৎসবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। পকেট থ্রির পাশাপাশি একটি ছোট আকারের ট্যাবলেটও উন্মোচনের পরিকল্পনা করছে চীনা টেক জায়ান্টটি। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

গিজমোচায়না বলছে, হুয়াওয়ের তৃতীয় প্রজন্মের এ স্মার্টফোন নিয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে এটি আগের তুলনায় পাতলা, ছোট ও হালকা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনের বাজারে পকেট থ্রি শাওমির মিক্স ফ্লিপ টু, অনর ম্যাজিক ভি ফ্লিপ টু ও স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেনের মতো মডেলগুলোকে টক্কর দিতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা। শাওমির মিক্স ফ্লিপ টু ও অনর ম্যাজিক ভি ফ্লিপ টু চলতি বছরের মাঝামাঝিতে বাজারে আসবে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন আসবে জুলাইয়ে।

আগের মডেল হুয়াওয়ে পকেট টুয়ে আছে ১২০ হার্টজের ৬ দশমিক ৯৪ ইঞ্চি ওএলইডি এলটিপিও ফোল্ডেবল স্ক্রিন। বাইরের দিকে ১ দশমিক ১৫ ইঞ্চি ওএলইডি এলটিপিও প্যানেলও রয়েছে। এছাড়া ডিভাইসটিতে ১০ দশমিক ৭ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট ক্যামেরা ও পেছনে ৫০ এমপি (মেইন), ১২ এমপি (আল্ট্রা-ওয়াইড), ৮ এমপি (টেলিফটো) এবং ২ এমপি (স্পেকট্রাল) লেন্সের ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটিতে কিরিন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এর ব্যাটারি সক্ষমতা ৪,৫২০ এমএএইচ। পকেট টুয়ের অন্যান্য ফিচারের মধ্যে আছে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ, ৬৬ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্যাটেলাইট মেসেজিং।

বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন কোম্পানিগুলোর একটি চীনের হুয়াওয়ে। গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে প্রযুক্তি দুনিয়ায় বেশ সাড়া ফেলে কোম্পানিটি। এছাড়া চীনের বজারে ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে দুটি চীনা কোম্পানি, যার মধ্যে একটি হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?
কিভাবে করবেন

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?

হিকভিশন ‘সিকিউর ইউর ফিউচার বিজনেস’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

হিকভিশন ‘সিকিউর ইউর ফিউচার বিজনেস’ অনুষ্ঠিত

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে ৬০ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল অ্যাপ চেনার উপায়

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা
ই-কমার্স

রমজানের প্রতি শুক্রবার গ্রাহকের দেওয়া টিপ দ্বিগুণ করে রাইডারকে দেবে ফুডপ্যান্ডা

বেলুনে চাপিয়ে মহাকাশে কাবাব!
প্রযুক্তি সংবাদ

বেলুনে চাপিয়ে মহাকাশে কাবাব!

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জানুয়ারি ২০২৫

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix