Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিবর্তন করা যাবে ক্যামেরার লেন্স, দ্বিতীয় মডুলার ফোন আনল নাথিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
পরিবর্তন করা যাবে ক্যামেরার লেন্স, দ্বিতীয় মডুলার ফোন আনল নাথিং
Share on FacebookShare on Twitter

নতুন মডুলার ফোন নিয়ে আসছে ‘নাথিং’-এর সাবব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে।

এই নতুন ফোনের মূল আকর্ষণ হলো এর মডুলার অ্যাকসেসরিজ। এসব অ্যাকসেসরিজের মধ্যে থাকছে—স্ক্রু-অন কভার, ম্যাগনেটিক কিকস্ট্যান্ড ও কার্ড ওয়ালেট, উজ্জ্বল কমলা রঙের ল্যানিয়ার্ড ফিশআই ও ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই লেন্সগুলো সরাসরি ক্লিপের মতো লাগানো যায়।

ফোন ১-এর তুলনায় নতুন ফোনে কিছুটা পরিবর্তন এনেছে নাথিং। আগের ফোনটির ব্যবহারকারীরা যেখানে ব্যাকপ্লেট খুলে নতুন অংশ যুক্ত করতে পারতেন, এখানে সেটা আর সম্ভব নয়। এর পরিবর্তে আলাদাভাবে বিক্রি হওয়া কভারগুলো ফোনের পেছনের মূল অংশের ওপরে স্ক্রু দিয়ে লাগাতে হয় এবং সম্ভবত এভাবেই নতুন ফোনটিকে আরও পানি ও ধুলা প্রতিরোধী করা হয়েছে। এরপর নতুন অ্যাকসেসরিজগুলো সেই কভারের সঙ্গে যুক্ত হয়। কিকস্ট্যান্ডটি এর অন্তর্নিহিত চুম্বকের মাধ্যমে ফোনের পেছনে আটকে থাকে এবং লেন্সগুলো মূল ক্যামেরার চারপাশের একটি প্লাস্টিক রিংয়ে বসে যায়।

এবারের মডিউল অ্যাকসেসরিজের সবচেয়ে বড় নতুন সংযোজন হলো—এর দুটি লেন্স। জোড়া হিসেবে বিক্রি হওয়া লেন্স দুটি হলো—ফিশআই (আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স) এবং ম্যাক্রো। দুটি লেন্সই বিদ্যমান মূল ক্যামেরার ওপরে সহজভাবে বসানো যায়।

সাধারণত সস্তা ফোনে ম্যাক্রো ফটোগ্রাফি খুব একটা ভালো হয় না। কারণ, তা নিম্নমানের আলট্রা ওয়াইড ক্যামেরার ওপর নির্ভর করে। তবে এই ক্লিপ-অন ম্যাক্রো লেন্সটি ব্যবহার করে পাওয়া ফল অনেক বেশি উন্নত ও সন্তোষজনক।

এ ছাড়া নতুন ফোনে থাকছে এআইভিত্তিক ‘এসেনশিয়াল স্পেস’ যা দিয়ে ছবি, ভয়েস নোট ও রিমাইন্ডার সংরক্ষণ করা যাবে। এর জন্য ফোনে থাকছে নির্দিষ্ট একটি বোতাম।

দাম

সিএমএফ ফোন ২ প্রো ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১৯ পাউন্ড বা ২৪৯ ইউরো। সিএমএফ ফোন ২ প্রো ফোনের ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৪৯ পাউন্ড বা ২৭৯ ইউরো। অ্যাকসেসরিজ আলাদা বিক্রি হবে। এগুলোর দাম ২৫ পাউন্ড থেকে ৬৫ পাউন্ড পর্যন্ত হবে।

স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিস্কোপ ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা

সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল

নেটওয়ার্ক: ৫ জি, ৪ জি, ৩ জি, ২জি

ওজন: ১৮৫ গ্রাম

সিম: ডুয়েল সিম (ন্যানো-সিম, ৪ এফএফ)

ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি, ফ্লেক্সিবল অ্যামোলেড, পান্ডা গ্লাস

রেজল্যুশন: ১০৮০ x ২৩৯২ (৩৮৭ পিপিআই)

রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (অ্যাডাপটিভ)

টাচ স্যাম্পলিং রেট: ১০০০ হার্টজ

আইপি রেটিং: আইপি ৫৪

ব্রাইটনেস : ৩০০০ নিটস

অপারেটিং সিস্টেম: নাথিং ওএস ৩.২ (অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক)

চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো (৫ জি)

সিপিইউ: ৮ কোর, সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ

র‍্যাম: ৮ জিবি

ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি এবং ২ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল

স্পিকার: আল্ট্রা ভলিউম স্পিকার এবং ২টি হাই-রেজল্যুশন মাইক্রোফোন

ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩

এনএফসি: আছে

ইউএসবি: ইউএসবি টাইপ-সি

ফিচার: আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাকসিলারোমিটার, কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, এক্স-অক্ষ লিনিয়ার ভাইব্রেটর

ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার–আওয়ার (এমএএইচ)

চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়ার্ড চার্জিং

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাথিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওএলইডি স্ক্রিনসহ অ্যাপল ম্যাকবুক আসবে ২০২৬ সালে
প্রযুক্তি বাজার

ওএলইডি স্ক্রিনসহ অ্যাপল ম্যাকবুক আসবে ২০২৬ সালে

প্রথম প্রান্তিকে ওয়ালটন ফ্রিজের প্রবৃদ্ধি ৯৩ শতাংশ
প্রযুক্তি বাজার

প্রথম প্রান্তিকে ওয়ালটন ফ্রিজের প্রবৃদ্ধি ৯৩ শতাংশ

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়
ছাড় ও অফার

ঈদে ওয়ালটন কম্পিউটার পণ্যে ছাড়

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫
নির্বাচিত

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫

ওয়ানপ্লাস টেন প্রো: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
মোবাইল এরিনা

ওয়ানপ্লাস টেন প্রো: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

রেডমি কে ৪০ প্রো প্লাস বনাম শাওমি ১২ এক্সঃ কোনটি সেরা ফোন দেখে নিন
মোবাইল এরিনা

রেডমি কে ৪০ প্রো প্লাস বনাম শাওমি ১২ এক্সঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?
প্রযুক্তি সংবাদ

মটোরোলা এজ ৭০ প্রো রিভিউ: প্রিমিয়াম ফ্ল্যাগশিপের দৌড়ে কতটা সফল?

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মে ২০২৫

পরিবর্তন করা যাবে ক্যামেরার লেন্স, দ্বিতীয় মডুলার ফোন আনল নাথিং

Techzoom.TV |
TechzoomTV