Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে-আসুসের পর এবার ফোল্ডেবল ল্যাপটপ আনতে পারে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 May 2025
হুয়াওয়ে-আসুসের পর এবার ফোল্ডেবল ল্যাপটপ আনতে পারে অ্যামাজন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের মতো ফোল্ডেবল ল্যাপটপের ধারণাটি এখনো খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। ‘কম্পিউটেক্স ২০২৫’ প্রযুক্তি ইভেন্টে গত সপ্তাহে হুয়াওয়ে মেটবুক ফোল্ড আলটিমেট নামে এমন একটি বিশেষ ল্যাপটপ প্রদর্শন করেছে।

ডিভাইসটি একটি ফোল্ডেবল ডিসপ্লেযুক্ত ল্যাপটপ, যার স্ক্রিন ভাঁজ করা যায়। বাজারে এমন ল্যাপটপ এখনো খুব বেশি দেখা যায় না।

আসুস ও হুয়াওয়ের মতো হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডই এখন পর্যন্ত এ ধরনের নোটবুক বাজারে এনেছে। এবার অ্যামাজনের পক্ষ থেকেও একটি ফোল্ডেবল ল্যাপটপ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর গিজচায়না।

অ্যাপল বিশ্লেষক হিসেবে পরিচিত মিং-চি কুয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানিয়েছেন, অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বর্তমানে বড় সাইজের ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে। কেবল হুয়াওয়ের নতুন মেটবুক ফোল্ড আলটিমেট ডিজাইন নয়, বরং এ তালিকায় অ্যামাজনের নামও যুক্ত হচ্ছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে অ্যামাজন বর্তমানে একটি ফোল্ডেবল ল্যাপটপ নিয়ে কাজ করছে বলে দাবি করেছেন মিং-চি কুয়ো। তিনি বলেন, ‘যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালের মধ্যে ডিভাইসটির উৎপাদন শুরু হতে পারে। অর্থাৎ অ্যামাজনের ফোল্ডেবল ল্যাপটপ বাজারে আসতেও খুব বেশি দেরি নেই।’

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে বাজারে আরো ফোল্ডেবল ল্যাপটপ আসার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ফোল্ডেবল ল্যাপটপে আলাদা করে স্ক্রিন ও কিবোর্ড থাকে না, বরং একটিই বড় টাচস্ক্রিন ডিসপ্লে থাকে। ফলে পুরো স্ক্রিনটি ভাঁজ করা যায়। এখনো প্রযুক্তিটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এর দাম বেশি ও মডেলও কম। যেমন সম্প্রতি উন্মোচিত হুয়াওয়ের মেটবুক ফোল্ডের ৩২ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ সংস্করণটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪ লাখ টাকার বেশি)।

এছাড়া ২০২২ সালে বাজারে আসা আসুসের ফোল্ডেবল ল্যাপটপটির প্রারম্ভিক মূল্য ছিল ৩ হাজার ৫০০ ডলারের মতো।

তবে আগামীতে এগুলো আরো উন্নত ও জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আসুসল্যাপটপহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

মেটা কোয়েস্ট ৪ হেডসেট রিভিউ: ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন মাইলফলক
প্রযুক্তি বাজার

মেটা কোয়েস্ট ৪ হেডসেট রিভিউ: ভার্চুয়াল রিয়েলিটিতে নতুন মাইলফলক

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!
প্রযুক্তি বাজার

২ ন্যানোমিটার প্রসেস, LPDDR6 RAM ও UFS 5.0 স্টোরেজ নিয়ে আসছে Snapdragon 8 Elite Gen 6!

স্যামসাং গ্যালাক্সি এ৭০ বাজারে
প্রযুক্তি বাজার

স্যামসাং গ্যালাক্সি এ৭০ বাজারে

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার
প্রযুক্তি বাজার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

মটোরোলার আলট্রাওয়াইড অ্যাকশান ক্যামেরা ফোন বাজারে
প্রযুক্তি বাজার

মটোরোলার আলট্রাওয়াইড অ্যাকশান ক্যামেরা ফোন বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2025

হুয়াওয়ে-আসুসের পর এবার ফোল্ডেবল ল্যাপটপ আনতে পারে অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV