Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুনরুদ্ধারের পথে ফোল্ডেবল স্মার্টফোন বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোন বাজারে বিক্রি বেড়েছে ৪৫ শতাংশ। চীন ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাহিদার কারণে বিশ্বব্যাপী বাজারটি পুনরুদ্ধার হচ্ছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি বলছে, গত প্রান্তিকের প্রতিবেদনে মটোরোলার নতুন রেজর ৬০ ক্ল্যামশেল ফোনের চাহিদা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। পাশাপাশি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন। বিশেষ করে এখানে হুয়াওয়ের ব্যাপক চাহিদা দেখা গেছে।

কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক মেংমেং ঝাং বলেছেন, গ্রাহকরা বিশেষ করে আল্ট্রা-প্রিমিয়াম ‘বুক-টাইপ’ ফোল্ডেবলের দিকে ঝুঁকছেন, এর মধ্যে আছে মেট এক্স৬।

২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে হুয়াওয়ে যেসব ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি করেছে, তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই ছিল মেট এক্স৬ মডেল। এদিকে হুয়াওয়ের ধাক্কায় স্যামসাংয়ের বাজার হিস্যা প্রায় অর্ধেক কমে গেছে। তবে জুলাইয়ে শক্তিশালী চাহিদার কারণে বছরের বাকি সময়টুকু কোম্পানির বাজার হিস্যা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষক জেনে পার্ক জানিয়েছেন, চলতি প্রান্তিকে স্যামসাংয়ের বিক্রি আশানুরূপ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গ্যালাক্সি ফোল্ড ৭ সিরিজটি আগের মডেলের ভালো সাড়া পেয়েছে। পাশাপাশি আল্ট্রা-প্রিমিয়াম ফোল্ডেবল মডেলের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যানুযায়ী, স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের জোরে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বাজার হিস্যা কমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের বিক্রি বেড়ে বাজার হিস্যা ২৩ থেকে ৩১ শতাংশে উঠে গেছে। একই সময় অ্যাপলের হিস্যা কমে ৫৬ থেকে নেমেছে ৪৯ শতাংশে। এর পেছনে বিশেষ ভূমিকা রেখেছে ফোল্ডেবল ফোন।

জেনে পার্ক বলেন, ‘‌২০২৪ সাল ছিল ফোল্ডেবল ফোনের জন্য একটি রূপান্তরমূলক বছর। তবে আগামী বছর বাজারটি নিয়ে বেশ আশাবাদী বিশ্লেষকরা। ২০২৬ সালে অ্যাপলের ফোল্ডেবল ফোন উন্মোচনের বৈশ্বিক ফোল্ডেবল বাজারে বড় ইতিবাচক পরিবর্তন আশা করছেন তারা।’

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ফোল্ডেবল ফোন নতুন কোনো উদ্ভাবন নয়। গুগল, স্যামসাং ও চীনা কোম্পানিগুলো কয়েক বছর ধরে এ ধরনের হ্যান্ডসেট বাজারে বিক্রি করছে। ২০২৪ সালে উচ্চ মূল্যের অ্যান্ড্রয়েড ফোনের প্রায় ১১ শতাংশ ছিল ফোল্ডেবল। তবে আগামী বছর অ্যাপলের ফোল্ডেবল বাজারে আসার সঙ্গে ২০২৬ সাল মোবাইল ফোন শিল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

ফোল্ডেবল ফোন বর্তমানে বাজারের প্রিমিয়াম বিভাগে অবস্থান করছে। প্রিমিয়াম হ্যান্ডসেট সাধারণত ৮০০ ইউরো বা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ১০ হাজার টাকার ওপরে ধরা হয়। তবে সবচেয়ে ভালো ফোল্ডেবল ফোনের দাম সাধারণত ১ হাজার ৩০০ ইউরো বা বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখের কাছাকাছি হয়।

বিশ্লেষকদের মতে, বড় কোনো ব্র্যান্ড ফোল্ডেবল ফোন বাজারে এলে পুরো বাজারের চিত্র পাল্টে যাবে।

অনরের পশ্চিম ইউরোপের প্রেসিডেন্ট অ্যাডাম কাও বলেন, ‘অ্যাপল আগামী বছর প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন করতে পারে। তবে ফোনের সঠিক বিবরণ ও উন্মোচনের সময় এখনো প্রকাশিত হয়নি। এটি ফোল্ডেবল ডিভাইসের বাজার আরো শক্তিশালী করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডেবলফোল্ডেবল স্মার্টফোনফোল্ডেবল স্মার্টফোন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

”পুলিশের পার্টি কোনটা”, ফেসবুকে ভাইরাল
নির্বাচিত

”পুলিশের পার্টি কোনটা”, ফেসবুকে ভাইরাল

৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

অবসায়ন হচ্ছে না ইভ্যালি

দেশের বাজারে শাওমির নতুন ফোন
নির্বাচিত

দেশের বাজারে শাওমির নতুন ফোন

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম
নির্বাচিত

চলতি সপ্তাহে নতুন প্রসেসর উন্মোচন করবে কোয়ালকম

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
নির্বাচিত

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে
নির্বাচিত

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

পুনরুদ্ধারের পথে ফোল্ডেবল স্মার্টফোন বাজার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix