Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন, স্যামসাং নাকি পিক্সেল, ২০২৫-এ কোনটির ক্যামেরা সেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 October 2025
কোনটির ক্যামেরা সেরা
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের যুগে ভালো ক্যামেরা ছাড়া যেন চলেই না। আনন্দ, দুঃখ বা ভ্রমণ – প্রতিটি মুহূর্ত বন্দি করতে একটি ঝকঝকে ফোন ক্যামেরা চাই। আর যারা নতুন ফোন নিবেন, কিন্তু ক্যামেরার বিচারে এবছরের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে বিভ্রান্তিতে ভুগছেন। আজকের বিশ্লেষণটি তাদের জন্যই।

২০২৫ সালে বাজারে আসা আইফোন ১৭ প্রো ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা এবং গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল এর ক্যামেরা পরীক্ষা করে স্কোর দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান – ডিএক্সওমার্ক। চলুন জেনে নেই কোন ফোনটি এগিয়ে।

আইফোন ১৭ প্রো ম্যাক্স
এই ফোনের ক্যামেরা স্কোর ১৬৩, যা বিশ্বব্যাপী শীর্ষের কাছাকাছি। ফোনটির প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। বিশেষভাবে প্রোরাউ এবং ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ছবির রঙ, ডাইনামিক রেঞ্জ এবং কম আলোতে পারফরম্যান্স উন্নত মানের। ভিডিওগ্রাফি এবং সেলফিতে এই ফোনের পারফরম্যান্স ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী শীর্ষে।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা
ডিএক্সওমার্ক স্কোরে এটি ১৪৬ পেয়েছে। প্রধান ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৫০ মেগাপিক্সেল এবং টেলিফটোতে দুটি লেন্স ১০ মেগাপিক্সেল (৩এক্স জুম) ও ৫০ মেগাপিক্সেল (১০এক্স জুম)। কোয়াড টেলি সিস্টেম ব্যবহারকারীদের ১০এক্স অপটিক্যাল জুম এবং ব্যাকগ্রাউন্ড বিভাজনের সুবিধা দেয়। জুম এবং বহুমুখী লেন্স ব্যবহারের জন্য এটি অনেক ব্যবহারকারীর কাছে আকর্ষণীয়।

গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল
ডিএক্সওমার্ক এর তথ্য অনুযায়ী এর স্কোর ১৬৩। প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, আলট্রাওয়াইড ৪৮ মেগাপিক্সেল এবং টেলিফটো ৪৮ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৮ মেগাপিক্সেল। ক্যামেরা কোচ, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি কম আলোতে ছবি এবং রাতের আকাশের ছবি তুলতে অসাধারণ সুবিধা দেয়। প্রো রেস জুম দূরের দৃশ্যও প্রায় পেশাদার মানের ছবি তুলতে সাহায্য করে।

ডিএক্সওমার্কের স্কোর অনুযায়ী-
>> আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং পিক্সেল ১০ প্রো এক্সএল উভয়ই সমান স্কোর অর্জন করেছে। তবে ভিডিও এবং কম আলোতে পারফরম্যান্সে পার্থক্য রয়েছে।
>> স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা তুলনামূলকভাবে কম স্কোর পেলেও এর উন্নত জুম এবং উচ্চ রেজোলিউশন সেন্সরের কারণে অনেক ব্যবহারকারীর পছন্দের ফোন এটি।
>> তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি, জুম বা বহুমুখী ফটোগ্রাফি এই তিনটি ফোনকেই এককভাবে এগিয়ে রাখে।

প্রতিটি ফোনের নিজস্ব সুবিধা রয়েছে। ভিডিওগ্রাফি, কম আলোতে ছবি তোলা বা জুম ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী পছন্দ ভিন্ন হতে পারে। তাই কোন ফোন ‘সেরা’ বা ‘অপছন্দ’ বলা ঠিক নয়। সবার জন্য এটি ব্যবহারের ধরণ ও পছন্দের ওপর নির্ভর করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে স্মার্টফোন উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা অপোর
নির্বাচিত

ভারতে স্মার্টফোন উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা অপোর

আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল
প্রযুক্তি বাজার

আসুস গেমিং ও কোপাইলট প্লাস ল্যাপটপ প্রদর্শন করল

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

২০২১ সালের শুরুতে বাজারে আসতে চলেছে যেসকল স্মার্টফোন
নির্বাচিত

২০২১ সালের শুরুতে বাজারে আসতে চলেছে যেসকল স্মার্টফোন

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা
নির্বাচিত

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা

ওয়ানপ্লাস নর্ড ২: ২০২১ এর নতুন ধামাকা
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড ২: ২০২১ এর নতুন ধামাকা

Load More

ট্রেন্ডিং টপিক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2025

আইফোন, স্যামসাং নাকি পিক্সেল, ২০২৫-এ কোনটির ক্যামেরা সেরা

Techzoom.TV |
TechzoomTV