Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেটি ওয়েভ এগিয়ে দিলো নারী উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 July 2020
সিলেটি ওয়েভ এগিয়ে দিলো নারী উদ্যোক্তাদের
Share on FacebookShare on Twitter

দেশি পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে এই প্রথম বিভাগীয় ওয়েভ চালু করেছে উইমেন এন্ড ই-কমার ফোরাম (উই)। পহেলা জুন থেকে সিলেট বিভাগের নারী উদ্যোক্তাদের নিয়ে ফেসবুকে আয়োজন করা হয় সিলেটি ওয়েভ।

ই-কমার্সের মাধ্যমে স্থানীয় পণ্য গুলো দেশ ও দেশের বাহিরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। এ গ্রুপের ৮০% নারী ও নতুন উদ্যোক্তা। এখানে বিক্রি বা প্রমোশন পোস্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও থেমে নেই ক্রয়-বিক্রয়। নিয়মিত পোস্ট, কমেন্টের মাধ্যমে সক্রিয় থেকে নিজেদের পরিচিতি ও আস্থা তৈরি করার দিকনির্দেশনা দেওয়া হয় এ গ্রুপে। তাই ফ্রিতে এ সুযোগ হাত ছাড়া করতে চায় না দেশি পণ্যের উদ্যোক্তারা। সেলেট বিভাগের নারী উদ্যোক্তা ও তাদের পণ্যের পরিচিতি বাড়ানোর জন্য মূলত উদ্যোগ নেওয়া হয় সিলেটি ওয়েভের।

সিলেটি ওয়েভের ১৫ জন নারী উদ্যোক্তার সাথে কথা বলে জানা গেছে- পহেলা জুন থেকে ৩০ জুন পর্যন্ত উই গ্রুপ থেকে মোট অর্ডার এসেছে ১৯২৭ টি। তাদের ভাষ্য মতে জ্ঞান, দক্ষতা, প্রমোশন, বিক্রি সহ সবদিকে ফ্রিতে এগিয়ে দিলো এ ওয়েব।

চিরাচরিতের উদ্যোক্তা সুলতানা ভূইয়া কাজ করেন বেতের তৈরি পণ্য নিয়ে। তিনি বলেন- ওয়েভ শুরু হওয়ায় হঠাৎ করে মেসেজে ভরে গেলো ইনবক্স। একসাথে সর্বোচ্ছ ৩০ জনকে রিপ্লাই দিতে হয়েছে এতে দ্রুত রিপ্লাই, অর্ডার কনফার্ম করা সহ ই-কমার্স বাস্তব অভিজ্ঞতা বেড়েছে।

সুনামগঞ্জের উদ্যোক্তা কৃষ্টি রায়ের উদ্যোগের নাম সাত্তিক। তিনি কাজ করেন মূলত দেশী শাড়ী ও থ্রি পিস নিয়ে। তিনি বলেন সিলেটি ওয়েভে আমার পরিচিতি ও সাফল্যের সম্ভাবনা বেড়েছে।

ফিজেত এর উদ্যোক্তা নিন্দীয়া সিনহা সিলেট থেকে মনিপুরী পণ্য নিয়ে কাজ করেন। তিনি বলে- মহামারি করোনা ভাইরাসের লকডাউনের কারণে পণ্য সংগ্রহ করে ক্রেতার কাছে পৌছে দেওয়া ছিলো মূল চ্যালেঞ্জ। ক্রেতাদের আন্তরিক সহযোগীতায় সুন্দর ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

সিলেটের উদ্যোক্তা মিম রয়ের উদ্যোগের নাম দিবানিতা এক্সক্লুসিভ। কাজ করেন মূলত সিলেটের বিখ্যাত সাতকরা ও হাতের তৈরি দুধের ক্ষীরসা নিয়ে। তিনি বলেন এই করোনার সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। ওয়েভের ফলে সংসারের খরচ দিতে পেরেছি।

মমতাজ ফারিয়া বলেন- আমার উদ্যোগের নাম মনফড়িং। আমি হাতে তৈরি গহনা এবং কাগজের সামগ্রী নিয়ে কাজ করি। লকডাউনের কারণে উৎপাদন সামগ্রী সংগ্রহ করা এবং কুরিয়ারে পার্সেল বুকিং করা আমার জন্য চ্যালেঞ্জিং ছিলো। ধাপেধাপে তা মোকাবেলা করতে সক্ষম হই।

ঝিয়ারীর উদ্যোক্তা রোজিনা আক্তার কাজ করেন সিলেটের চা নিয়ে। তিনি বলেন ওয়েভ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমার ক্যারিয়ার গঠনে দারুণ ভুমিকা রাখবে, উই থেকে উদ্যোগ না নিলে হয়তো সারাজীবনেও বাস্তবসম্মত ই-কমার্সের এমন শিক্ষা থেকে বঞ্চিত থাকতাম। যেখানে ক্রেতারাও সাপোর্ট করে আন্তরিকতার সাথে।

ত্রিনয়নীর উদ্যোক্তা স্বর্ণা দাস। কাজ করেন মাটির তৈরি জিনিস নিয়ে। তিনি বলেন নিজস্ব প্রোডাক্ট সোর্সিং না থাকায় বিপাকে পড়ে যাই। এখন নিজস্ব কারিগরের মাধ্যমে কাস্টমারের পছন্দের ডিজাইনে পণ্য তৈরি করে বিক্রি করছি। মাটির জিনিস হওয়ায় ডেলিভারি করা চ্যালেঞ্জ ছিলো।

শ্রীমঙ্গলের মেয়ে ফারহানা আহমেদ সুহার উদ্যোগের নাম লংলা টি। তিনি কাজ করেন শ্রীমঙ্গলের বিশুদ্ধ চাপাতা নিয়ে। আমার মূল চ্যালেঞ্জট ছিলো সংসার এবং অফিস সামলে একাধারে কাস্টমার ডিলিং করা। আগে থেকে উই গ্রুপে বড় বড় কমেন্ট করার কারণে দক্ষতার সাথে কাস্টমার ডিলিং করতে সক্ষম হয়েছি।

সিলেটের মেয়ে জিবা বেগমের উদ্যোগের নাম সুরমা কুটির। বিক্রি করেন শিমের বিচি নিয়ে। তিনি বলেন ওয়েভের ফলে আমার ই-কমার্স জ্ঞান ও দক্ষতা বেড়েছে কয়েকগুণ। তা আমার সারাজীবন কাজে লাগবে।

সিদরাত ফারজানা আঁখির উদ্যোগের নাম উমাইমাহ্। তিনি কাজ করেন মহিলাদের শাড়ী, ওড়না ও জুম শাড়ী নিয়ে। ওয়েভে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জুম শাড়ী। সিলেট ওয়েব আমার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে। ওয়েভে অর্জিত জ্ঞান আমাকে আরও এগিয়ে নিলো ই-কমার্স ফিল্ডে।

ফিরোজা জান্নাতের উদ্যোগের নাম সিলেটিআনা। তিনি বলেন ওয়েভে কাস্টমার বেস গড়ে উঠেছে। তারা আমার সার্ভিসে সন্তুষ্ট হয়ে বার বার ক্রেতা হচ্ছেন।

সুনামগঞ্জের উদ্যোক্তা বৃষ্টি রাজ ঋতু। তার উদ্যোগের নাম পরিধি। বিক্রি করেন মায়ের তৈরি দুধের সন্দেশ ও নারকেলে নাড়ু নিয়ে। তিনি বলেন আমার প্রোডাক্ট স্টক করার সুযোগ নাই। তাই নিয়মিত তৈরি করে সারা দেশে ডেলিভারি করা একটু চ্যালেঞ্জিং ছিলো। তবে মার নিরলস পরিশ্রমের ফলে বেগ পেতে হয় নি। আমাদের অভিজ্ঞতা হয়েছে, ভবিষতে বেশি অর্ডার আসলেও ডেলিভারিতে সমস্যা হবে না।

সিলেটের উদ্যোক্তা আয়েশা হেনার উদ্যোগে নাম শীতলপাটি। তিনি বলেন আমার কাজ শীতলপাটির ফিউশন নিয়ে নতুন নতুন ডিজাইন করা। ওয়েভের কল্যাণে শীতলপাটি ছড়িয়ে দিতে পেরেছি সর্বত্রে।

ইসমত জাহান হলির উদ্যোগের নাম হলি’স কালেকশন রকমারি পণ্য। কাজ করেন হ্যান্ডলুম মনিপুরী শাড়ি নিয়ে। তিনি বলেন কোয়ালিটি নিশ্চিত করতে সবসময় আমি নিজের হাতে ধরে দেখে পণ্য আনি তাই নিয়মিত বাসার বাহিরে ২০ কিলোমিটার যাতায়ত আমার জন্য চ্যালেঞ্জিং ছিলো।

সুনামগঞ্জের উদ্যোক্তা শাহরীন সুলতানা রীমার উদ্যোগের নাম সপ্তপর্ণা। কাজ করেন মূলত বেবি ড্রেস এবং গাউন নিয়ে। তিনি বলেন বাসা থেকে বের হয়ে কাপড় সংগ্রহ করা পরিবার শুরুতে মেনে নেয়নি। ধাপেধাপে পরিবারের সহযোগীতা পেয়েছি।

সিলেটি ওয়েভ সম্পর্কে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন- বাংলাদেশে অনেকটা নতুন করে ইতিহাস রচনা করেছে ’সিলেটি ওয়েভ’। এই করোনাকালীন সময়ে হতাশ না হয়ে নিজেদের মেধা ও পরিশ্রমকে সুন্দর ভাবে প্রমান করতে পেরেছে সিলেট বিভাগের নারী উদ্যোক্তারা। চা পাতা, মনিপুরি শাড়ি, সাতকড়া, শীতল পাটি, মাটির তৈজস পত্র সহ ইত্যাদি পণ্য দেশবাসীর কাছে তোলে ধরছে এ ওয়েভে। কোন রকম সেল পোস্ট ছাড়া, মার্কেটিং খরচ ছাড়া শুধু উই গ্রুপের সক্রিয়তা আর পরিচিতি দিয়ে এ ওয়েভের বেশিরভাগ উদ্যোক্তারা লাখ টাকার উপরে বিক্রি করেছে। এটা ছিলো আমাদের প্রাথম ওয়েভ। আশা করছি সমগ্র বাংলাদেশ জুড়ে বিভাগীয় পর্যায়ের এমন ওয়েভ করতে পারবো।

সিলেটি ওয়েভের মূল উদ্যোক্তা ও উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর উপদেষ্টা রাজিব আহমেদ বলেন- সিলেট বিভাগের পণ্য নিয়ে এ ওয়েভ আশার থেকেও বেশি সফল হয়েছে। আশা করছি অন্য বিভাগ গুলো নিয়েও এমন কিছু করা যাবে সামনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশি পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে
উই

হাতে তৈরি গহনার একটা ক্রেতাশ্রেণি তৈরি হয়েছে

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

বেসিসকে অ্যাড-হক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রুল জারি

“পুরান ঢাকা এবং তেজস্বী নিয়ে এনিকার স্বপ্ন”
উই

“পুরান ঢাকা এবং তেজস্বী নিয়ে এনিকার স্বপ্ন”

রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ
প্রযুক্তি সংবাদ

রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ

ট্রাম্পের টিকটক নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের
সোশ্যাল মিডিয়া

ট্রাম্পের টিকটক নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু
সোশ্যাল মিডিয়া

শিশুদের মেসেঞ্জার বাংলাদেশসহ ৭০ দেশে চালু

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2020

সিলেটি ওয়েভ এগিয়ে দিলো নারী উদ্যোক্তাদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix