Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেজ-ওয়েবসাইট ছাড়া মাত্র ১ হাজার টাকা থেকে মিলিনিয়ার হলেন সালমা নেহা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জুলাই ২০২০
পেজ-ওয়েবসাইট ছাড়া মাত্র ১ হাজার টাকা থেকে মিলিনিয়ার হলেন সালমা নেহা
Share on FacebookShare on Twitter

সালমা নেহার জন্ম ও বেড়ে উঠা কিশোরগঞ্জে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পড়াশোনার জন্য চলে আসেন রাজধানী ঢাকায়। তেজগাঁও কলেজ থেকে একাউন্টটিং বিভাগে স্নাতকোত্তর শেষ করে বাবা-মায়ের সম্মতিতে নিজ পছন্দে বিয়ে করেন সালমা নেহা। চাকরি নেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। তিনি এখন শুধু একজন মা’ই নন, তিনি একজন রোল মডেল উদ্যোক্তা। নিজের পেজ/ওয়েবসাইট ছাড়া শুধু মাত্র ফেসবুক গ্রুপে একটিভ থেকে মাত্র ৫ মাসে হয়ে উঠেন মিলিনিয়ার। নেহার উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন। সালমা নেহার সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মোঃ দেলোয়ার হোসেন।

উদ্যোক্তার বীজ বুনলেন কিভাবে?
৯-৫ টায় বাধা চাকরী জীবন আমার কখনোই পছন্দ ছিলোনা। আমি সবসময় স্বাধীনচেতা টাইপের নারী। নিজের মতো করে চলা আমার পছন্দ। তাছাড়া টিভিতে নারী উদ্যোক্তাদের প্রোগ্রাম, খবরের কাগজে উদ্যোক্তা দের নিয়ে লেখা ফিচার গুলো দেখে আমিও তাদের মতো হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু পারিবারিক সহযোগীতা না থাকায় শুরু করা সম্ভব হয়নি। অবশেষে ২০১৬ সালে ক্লথিং আইটেম নিয়ে স্বামীর সহযোগিতায় উদ্যোক্তা জীবন শুরু করলেও ২০১৮ এর শেষের দিকে এসে তার ইতি টানতে হয়েছিল। পরবর্তী তে ২০১৯ সালে অক্টোবরে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) গ্রুপের জয়েন করে, ২০২০ সালের জানুয়ারি থেকে নতুন করে উদ্যোক্তা জীবন শুরু করি। নিজের উদ্যোগকে গুরুত্ব দিয়ে চাকরি থেকে সম্পূর্ণ অব্যহতি নেই।

পেজ/ওয়েবসাইট কেন করেন নি?
উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) গ্রুপে জয়েন হওয়ার পর বেশ কিছু পোস্টে দিকনির্দেশনা পেলাম উইয়ের সম্মানীত উপদেষ্টা রাজিব আহমেদ স্যারের। তিনি পার্সোনাল ব্র্যান্ডিংকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। স্যারের কথাকে গুরুত্ব দিয়ে পেজ/ওয়েবসাইট ছাড়াই দেশীয় পণ্যের মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরির চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমার পার্সোনাল ব্র্যান্ডিং, গুণগত পণ্য এবং গ্রাহক সন্তুষ্টিই আমার কোম্পানি ব্র্যান্ডিং।

কাজ করেন কি পণ্য নিয়ে?
আমি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আদি চমচম, অন্যান্য আঞ্চলিক মিষ্টি, লিচু ও ব্র্যান্ডিং পণ্য আম নিয়ে কাজ করছি। ইচ্ছে আছে নিজ জেলা কিশোরগঞ্জের ব্যান্ডিং পণ্য ’পনির’ নিয়ে কাজ করার। আমি চাই ই-কমার্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা সহ সকল উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ও কিশোরগঞ্জের স্থানীয় পণ্য গুলো পৌঁছে দিতে। এ সকল দেশীয় খাবার নিয়ে আমার কোম্পানি একদিন দেশি পণ্যের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে যার সুনাম থাকবে দেশে-বিদেশে সর্বত্র ইনশাআল্লাহ।

আপনার বিনিয়োগের পরিমাণ জানতে চাই।
আমার গ্রাহক বা কাস্টমার পুরোটাই উই কেন্দ্রিক। আমার উদ্যোক্তা জীবনের প্রাণ হলো উই এর সম্মানীত গ্রাহকগণ। যাদের আন্তরিক সহযোগীতায় আমার আজকের অবস্থান। উই গ্রুপের গ্রাহকদেন সহযোগীতা আর অনুপ্রেরণায় মাত্র ৫ মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করে মিলিয়ন টাকা বিক্রির মাইলফলক অতিক্রম করেছি।

উইতে আপনার সাফল্য গুলো কি?
উই তে আমার প্রথম সফলতা হলো চাকুরী ছেড়ে ফুল টাইম দেশীয় পন্যের উদ্যোক্তা হতে পারা। তা সম্ভব হয়েছে শুধু মাত্র উই এর কল্যাণে। আমি শুধু শেখার জন্য সময় দিয়ে যাচ্ছিলাম কিন্তু এর বিপরীতে পাওয়া সাফল্য আমার কাছে অতুলনীয়। উইয়ের সকল মেম্বার ও এডমিন প্যানেলে আস্থা অর্জন করে দেশি পণ্যের পরিচিত উদ্যোক্তারদের একজন হতে পারা। সাধারণ মেম্বার থেকে এডমিন প্যানেলে যোগদানের সুযোগ ও ট্রেইনিং টীমে সাপোর্টার হতে পারা। উইয়ের সম্মানীত উপদেষ্টা রাজিব আহমেদ স্যারের দিকনির্দেশনায় এতো সাফল্যের ঝুড়ি ভারি করতে পারার জন্য কৃতজ্ঞতা স্যারের কাছে এবং উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা আপুর কাছে।

Tags: উইদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে সেটিংসে যেসব পরিবর্তন আসছে

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর
উই

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর

কাস্টমার মিটআপে গায়ে হলুদের সাজে সেজেছে কন্যাসুন্দরীর বউ
উই

কাস্টমার মিটআপে গায়ে হলুদের সাজে সেজেছে কন্যাসুন্দরীর বউ

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!

এক লাখ মেম্বারের মাইলফলকে উই
ই-কমার্স

এক লাখ মেম্বারের মাইলফলকে উই

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix