Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বগুড়ায় আশার আলো ই-কমার্সে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
বগুড়ায় আশার আলো ই-কমার্সে
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী করোনার ছোবলে অচল হয়ে পড়ছে ব্যবসা বাণিজ্য। বন্ধ হয়েছে অনেক দোকানপাট এবং নষ্ট হয়েছে কর্মক্ষেত্র। তবে ই-কমার্সে আশার আলো দেখছে বগুড়ার উদ্যোক্তারা।

ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার দূরে অবস্থিত উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। এ জেলায় রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যবাহী পণ্য। অতীত ও বর্তমানে উৎপাদিত পণ্যের সমন্বয়ে ই-কমার্সে বিক্রির চেষ্টা করছে উদ্যোক্তারা। এতে স্বাবলম্বী হচ্ছে নিজেরা এবং সমৃদ্ধ করছে অর্থনীতি।

করোনার ভয়াল থাবায় স্থবির হয়েছিল বিশ্ব। লকডাউনে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু পরিবার। বন্ধ হয়েছে দোকান পাট, থেমে গেছিল ব্যবসা বাণিজ্য, এতে লাথি পড়েছে খেটে খাওয়া মানুষের পেটে। প্রভাব পড়েছিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রেও।

কর্মচারীর বেতন, দোকান ভাড়া পরিশোধ ও পরিবারের ভরণপোষণে শুরু হয় টানাটানি। এতে বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করে ব্যবসা বন্ধ করে দিয়ে সাময়ীক গৃহবন্দী হয় উদ্যোক্তারা। এতকিছুর পরেও থেমে যায়নি। সময়টাকে কাজে লাগিয়ে ঘর থেকে ই-কমার্স শুরু করে নতুন উদ্যমে। গ্রাহকদেরও সারা মিলে আশানুরূপ। কয়েকমাস আগেও বগুড়াতে এতোটা জনপ্রিয় ছিলনা ই-কমার্স। দোকানে গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা ছিল যাদের অভ্যাস, তাদেরকে ই-কমার্সে আগ্রহী করছে করোনা। বগুড়ার কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, অর্ডার সংখ্যা ১৫% থেকে ৪৫% এ উন্নত হয়েছে এই পেন্ডামিকে। ই-কমার্স প্রতিষ্ঠান গুলো নিজ জেলায় হওয়াতে ভরসা পাচ্ছে ক্রেতারা।

বগুড়া জেলা শহরে বসবাস করেন নাজমা লিজি। করোনাকালীন সময়ে স্বামীর ব্যাবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তার পরিবার। সংসারের হাল ধরতে ফেসবুকে “জাবিন’স কালেকশন” নামে পেজ খুলে নিজের ডিজাইনের পোশাকের প্রচারণা চালিয়ে ব্যাপক সারা এবং সংসারে স্বচ্ছলতা ফিরে পান।

বগুড়া জেলার কাহালু উপজেলা থেকে “জিহাদ গ্রামো হাট” এর উদ্যোক্তা জেবেনুর নাহার জ্যোতি কাজ করেন সরিষার তেল, গুড়ের চিনি, কুমড়ো বড়িসহ বেশ কিছু পন্য নিয়ে। ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার নেন। জেলা শহরে এসে ডেলিভারি দিতে বেশ ভোগান্তি পোহাতে হয়। সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছেন দূর্বার গতিতে।

১৯৯৭ সাল থেকে সৈয়দা রাজিয়া বিল্লাহ কুরুশের কাজ করলেও স্বপ্ন ছিল, বগুড়া শহরে রেষ্টুরেন্ট চালু করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে দিয়ে ২০১৮ সালে রেষ্টুরেন্ট চালু করেন ‘ইয়াম ইয়াম ট্রি’ নামে। করোনার ছোবলে রেষ্টুরেন্টটি ছেড়ে দিতে বাধ্য হন। স্বামী মশিউর রহমান নাফিজের সাথে মিলে বাসায় রান্না করা খাবার ডেলিভারি দেন বগুড়া শহরে।

২০১৬ সালে বগুড়া থেকে যাত্রা শুরু করে ‘সোর্স অফ প্রোডাক্ট’। স্বপ্ন ছিল অনলাইন কেনা কাটায় মানুষকে উদুদ্ধ করা। দীর্ঘ ৪ বছরের সারাদেশে পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। বগুড়ায় এবং ঢকায় শোরুম রয়েছে। সহ-প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের পরিচিতি সারাদেশে হলেও ঢাকা এবং বড় শহর কেন্দ্রীক ছিল অর্ডার। করোনার আগে বগুড়ার অধিকাংশ ক্রেতারা ওয়েবসাইট থেকে পন্য বাছাই করলেও শোরুমে এসেছে কেনাকাটা করেছে। তবে লকডাউন শুরু হলে অনলাইনে অর্ডারের পরিমাণ বেড়ে যায়। সেই ধারা অব্যাহত এখনো আছে।

বগুড়া চেম্বার অফ কমার্সের সভাপতি, মোঃ মাসুদুর রহমান মিলন বলেন, বর্তমানে এফ-কমার্সের প্রতি ঝুঁকেছে ক্রেতা ও বিক্রেতারা। গ্রাম এবং শহর মিলিয়ে বগুড়া জেলায় শত শত এফ-কমার্স উদ্যোক্তা তৈরি হয়েছে। নিজেদের ভালো লাগা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে দই, পোশাক, হোমমেড খাবার, হাতে তৈরি গয়না, কৃষিপন্য, রেডি টু কুক মাছ, মাংস সহ বিভিন্ন পণ্য ও সামগ্রী নিয়ে কাজ করছে উদ্যোক্তারা। যা আমাদের জিডিপি তে ভূমিকা রাখবে।

নাজমা, রাজিয়া, জেবেনুর নাহার এর মত বগুড়ার উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, “ওমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)” তাদের কাজের গতি বাড়িয়েছে। করোনাকালীন সময়ে মানুষ যখন উদ্বেগের মধ্যে দিন পার করছে সেই সময়ে তারা উই’তে পেয়েছে নতুন উদ্যোম, পাশাপাশি ই-কমার্স নিয়ে বিভিন্ন পোস্ট পড়ে এবং বিনামূল্যে ট্রেনিং গ্রহণের করে নিজেদেরকে আরো দক্ষ করেছে, নিজেদের ব্র্যান্ডিং ডেভেলপ করেছে, হতাশা মুক্ত ও আত্মবিশ্বাসী ই-কমার্সে আশার আলো দেখছে বগুড়ার উদ্যোক্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুণে-মানে অনন্য আমাদের দেশীয় পণ্য
উই

গুণে-মানে অনন্য আমাদের দেশীয় পণ্য

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: পলক
উই

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: পলক

আনঅফিসিয়াল ফোন বিক্রি করছে সুখ ডটকম
ই-কমার্স

আনঅফিসিয়াল ফোন বিক্রি করছে সুখ ডটকম

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা
উই

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর
উই

মেয়ে হয়ে চাকরি ছেড়ে উদ্যোক্তার হওয়া সহজ ছিল না: শিমুর

ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ
স্পটলাইট

ফেসবুকে আসা এসব মেসেজ খুললেই বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
টেলিকম

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

ফেসবুকে যুক্ত হলো বিকাশ
অর্থ ও বাণিজ্য

ফেসবুকে যুক্ত হলো বিকাশ

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

জাপানি মুদ্রা ইয়েনের টানা দরপতনের কারণে দেশটিতে নতুন...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ সেপ্টেম্বর ২০২০

বগুড়ায় আশার আলো ই-কমার্সে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix