Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“মনোবিজ্ঞান নিয়ে পড়া মিতাশা ৩০০ টাকা দিয়ে শুরু করেন দেশিপণ্যের উদ্যোগ”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
“মনোবিজ্ঞান নিয়ে পড়া মিতাশা ৩০০ টাকা দিয়ে শুরু করেন দেশিপণ্যের উদ্যোগ”
Share on FacebookShare on Twitter

জন্মগত ভাবে মিতাশা রহমান খান কুমিল্লার মেয়ে হলেও বিয়ের পর থেকে বর্তমানে ঢাকায় থাকেন। ইডেন মহিলা কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক শেষ করেছেন তিনি। তার উদ্যোগের নাম ফ্রেশ এন্ড হেলথি। মিতাশা রহমানের সাক্ষাৎকার নিয়েছেন টেকজুমের প্রতিবেদক মেহজাবীন রাখী।

টেকজুমঃ উদ্যোক্তার খাতায় নাম লিখিয়েছেন কবে এবং কিভাবে?
মিতাশা রহমানঃ
আমার উদ্যোক্তা জীবন শুরু হয় মূলত স্নাতক পড়ার সময়ে অর্থাৎ ২০১৫ সাল থেকে। শুধুমাত্র শখের বশেই উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়েছিল। শুরুটা করেছিলাম মাত্র ৩০০ টাকা দিয়ে, রং-বেরঙের ফিতা কিনে নিজে হিজাব পিন বানিয়ে বিক্রি করতাম। আমার উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল হিজাব পিন বিক্রি করে।

টেকজুমঃ উদ্যোক্তা ক্যারিয়ারের জন্য ই-কমার্স খাতটিকে কেন পছন্দ করলেন?
মিতাশা রহমানঃ
স্নাতক প্রথম বর্ষে পড়াকালীন সময়ে আমার বিয়ে হয়ে যায়। সাধারণত বিয়ের পর ঘরের বউ বাইরে চাকরি করবে সেটা অনেকের অপছন্দ। কিন্তু আমার বরাবরই ইচ্ছা ছিল নিজের প্রতিষ্ঠিত করার। আমাকে যেন মানুষ আমার নিজের নামে চেনে আমার নিজের একটা আলাদা পরিচয় হোক। যেহেতু ঘরে বসেই ই-কমার্স খাতে বিজনেস করা সম্ভব সে কারণেই আমার এই ক্যারিয়ার পছন্দ করা। যেন আমি ঘরে থেকে আমার নিজের একটা পরিচয় তৈরি করতে পারি।

টেকজুমঃ নিজের উদ্যোগকে অদূর ভবিষ্যতে কোথায় দেখতে চান?
মিতাশা রহমানঃ
বর্তমানে আমি বাংলাদেশের ৬টি জেলার বিখ্যাত খাবার পণ্য নিয়ে আমি কাজ করছি। এর মধ্যে অন্যতম কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, দিনাজপুরের পাপড়, সিরাজগঞ্জের ঘি ইত্যাদি। ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশের সব জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে কাজ করা যেন মানুষ আমার কাছে, বাংলাদেশ সব জেলার ঐতিহ্যবাহী পণ্যগুলো একসাথে পায়। এছাড়াও আমি আমার নিজের হাতের বানানো বালুশাহী মিষ্টি বিক্রি করে থাকি এবং তা অনেক মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে। আমি চাই আমার বানানো এই বালুশাহী মিষ্টি নিয়েও ভবিষ্যতে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবো।

টেকজুমঃ বাংলাদেশের অন্যতম প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম(উই) এর অবদান কেমন আপনার উদ্যোগে?
মিতাশা রহমানঃ
আমার এই খাবারের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর অবদান অনেক বেশি। উই সব সময় দেশীয় পণ্যের উদ্যোক্তাদের জন্য সাপোর্টিভ জোন হিসেবে কাজ করছে। উইয়ের মাধ্যমে শুধুমাত্র সময় বিনিয়োগ করে , নিজের পরিচিতি,পণ্য পরিচিতি করে আমার ব্যবসাকে অনেকদূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি। উই এর মাধ্যমে,ফোরামটির সভাপতি নাসিমা আক্তার নিশা আপুর সহযোগিতায় বিভিন্ন ধরনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর আন্তর্জাতিক কোর্স, মাস্টার ক্লাস সহ বহু সুযোগ পেয়েছি। এসব বিষয়কে কাজে লাগিয়ে আমার উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়েছি। ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফোরামটির উপদেষ্টা রাজিব আহমেদ স্যারকে পরামর্শক হিসেবে পেয়ে আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করি কারণ তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মত উদ্যোক্তাদের জন্য। এই করোনাকালীন সময় শুধুমাত্র উই এর কারণে গত তিন মাসে প্রায় তিন লক্ষাধিক টাকার পণ্য বিক্রি করতে পেরেছি শুধুমাত্র উই প্ল্যাটফর্মটির মাধ্যমে। আমি সভাপতি নাসিমা আক্তার নিশা আপু,উপদেষ্টা রাজিব আহমেদ স্যার,সকল ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টেকজুমঃ ধন্যবাদ মিতাশা রহমান খান। ভালো থাকবেন,আপনার জন্য শুভকামনা।
মিতাশা রহমানঃ টেকজুমকেও অসংখ্য ধন্যবাদ।

Tags: উদ্যোক্তাদেশি পণ্যদেশিপণ্যের উদ্যোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে হুয়াওয়ের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

দেশে হুয়াওয়ের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

করোনাকালে ঝামেলামুক্ত ডেলিভারি সেবা দিবে ‘জয় এক্সপ্রেস’
ই-কমার্স

করোনাকালে ঝামেলামুক্ত ডেলিভারি সেবা দিবে ‘জয় এক্সপ্রেস’

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের
টেলিকম

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে

ময়মনসিংহ এর মাছ চাষিদের জীবন বদলাতে পারে ই-কমার্স
ই-কমার্স

ময়মনসিংহ এর মাছ চাষিদের জীবন বদলাতে পারে ই-কমার্স

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix