Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 October 2020
বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র
Share on FacebookShare on Twitter

এক বছর আগেও দেখতে পাওয়া যেতো বিদেশি পণ্যে সয়লাব বাজারের বিপণীকেন্দ্র গুলো। অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলোতেও পোশাক, গহনা সহ বিভিন্ন খাতে বিদেশি জিনিসের আধিক্য ছিলো লক্ষ করার মতো। গত কয়েক বছরের তুলনায় গত এক বছরে এই চিত্রের বেশ ভালো বদল দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত ই-কমার্সে। অনলাইনে দেশিপণ্যের উদ্যোক্তাদের স্বক্রিয় ভূমিকা রাখতে দেখা যাচ্ছে এখন। রূপগঞ্জের জামদানী, টাঙাইলের খেশ, সাতক্ষীরার মাদুর,সিলেটে শীতলপাটি, রংপুরের শতরঞ্জি সহ বিভিন্ন জেলার জেলাব্র‍্যান্ডিং খাদ্য পণ্যের বিক্রিও বেড়েছে।বেড়েছে অনলাইনে দেশিপণ্যের ক্রেতা। কোভিড-১৯ এর প্রকোপ বাংলাদেশে শুরু হওয়ার পর বেশিরভাগ বিদেশি পণ্যের আমদানি বন্ধ হয়ে যায় যার মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসও ছিলো। ফলে অনলাইন নির্ভর মানুষ সহজলভ্য এবং খাঁটি দেশিপণ্যের প্রতি বিলুপ্ত হয়ে যাওয়া মমতা অনুভব করে।

সম্প্রতি বেশ সুনামের সাথে আলোচনায় এসেছে দেশিপণ্যের জন্য বাংলাদেশের অন্যতম সেরা প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। প্রায় দশ লক্ষ সদস্যের প্ল্যাটফর্মটি দেশিপণ্যের প্রচার, প্রসার, দেশিপণ্যের উদ্যোক্তাদের পরিচিত,ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিচ্ছে বিগত এক বছর ধরে।ফলে দেশিপণ্য আরো এক ধাপ এগিয়ে গিয়েছে বলে অনেকের বিশ্বাস।

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, আমাদের প্ল্যাটফর্মটি সর্বস্তরের মানুষের জন্য উম্মুক্ত তবে পণ্যের প্রসারের ক্ষেত্রে অবশ্যই দেশিপণ্যের উদ্যোক্তাদের জন্য উই।গত এক বছর ধরে আমরা চেয়েছি উই দেশিপণ্যের প্রসারে অবদান রাখুক,উদ্যোক্তাদের দক্ষ করার দিকে কাজ করুক।আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেছি উদ্যোক্তাদের জন্য।উইতে কোর্সেরার মতো আন্তর্জাতিক মানের কোর্স এবং সনদ পাওয়ার সুযোগ প্রায় ৮০০’র মতো সদস্য পেয়েছেন একদম বিনামূল্যে।আমাদের উদ্দেশ্য এখন যেমন উই এখন ধীরে ধীরে জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এক সময় উই আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত হবে দেশিপণ্যের জন্য।

ফেসবুক পেইজের মাধ্যমে বিক্রি করছেন বেশিরভাগ দেশিপণ্যের উদ্যোক্তা। বগুড়ার দই,ফেনীর খন্ডলের মিষ্টি, গাইবান্ধার রসমঞ্জরী, মেহেরপুরের সাবিত্রীমিষ্টি সহ বিভিন্ন বিখ্যাত মিষ্টান্ন নিয়ে কাজ করছেন তরুণ প্রজন্মের উদ্যোক্তারা।

তরুণদের দেশিপণ্য নিয়ে উদ্যোগ গ্রহণের প্রতি আগ্রহ প্রশংসনীয়। আমাদের দেশের প্রত্যেক জেলাতেই নির্দিষ্ট জেলা ব্র‍্যান্ডিং পণ্য রয়েছে।এই পণ্য গুলো নিয়ে সেই জেলা এবং সেই জেলার বাইরের জেলা থেকে অনেক উদ্যোক্তা কাজ করছেন। যেমন ঢাকায় বসে কেউ চাইলেই এখন চট্টগ্রামের শুঁটকি পেতে পারেন তেমনি নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যেতে পারে নীলফামারীতে বসে, শুধুমাত্র ই-কমার্সের কারণে। এছাড়াও মশলা,ফল,সবজির মতো নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় সব ই অনলাইনে পাওয়া যাচ্ছে যা তাজা এবং হাইজেনিক।করোনার মধ্যেও নিয়মিত সেবা দিয়ে চলেছে ঘরে তৈরি খাবারের পেইজ গুলো। উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেলিভারি সার্ভিস।ডেলিভারি সার্ভিসের অনুন্নত ব্যবস্থার কারণে অনেক উদ্যোক্তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত।

আনন্দের বিষয় হলো ইতিমধ্যেই প্রবাসীরাও আগ্রহী হয়ে উঠেছেন দেশিপণ্যের ই-কমার্স নিয়ে।তাছাড়া প্রবাস থেকে দেশিপণ্য কেনাকাটা করেন এমন প্রবাসী ক্রেতার হার বাড়ছে।বিদেশি অনেক ক্রেতাও ভীড় জমাচ্ছেন অনলাইনের দেশিপণ্যের পেইজ গুলোতে এমনটাই উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গিয়েছে।আন্তর্জাতিক পর্যায়ে বিক্রির হার বাড়লেও সুযোগ খুব সংকীর্ণ এ-ও জানালেন অনেক উদ্যোক্তা, কেননা দেশের বাইরে পণ্য পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিস কোম্পানী গুলোর মূল্য অনেক ক্ষেত্রে পণ্যের দামের চেয়েও বেশি হয়ে যায়।সরকারি ডাক ও যোগাযোগ অফিস গুলোতেই একই সমস্যা।

এই ব্যাপারটি আরো মসৃণ হলে দেশিপণ্য আন্তর্জাতিক ভাবেও দ্রুত প্রসার বিস্তার করবে বলে মনে করেন তারা।দেশিপণ্যের ই-কমার্স এর প্রসারের ফলে সব জেলার বিখ্যাত পণ্য নিয়ে বাকি জেলার মানুষ জানতে পারছে। শেরপুরের সুগন্ধি চাল তুলসীমালা,রাঙামাটিতে চাষ হওয়া কাজুবাদাম, সিলেটে চাষ হওয়া রাজমার মতো পণ্য সারাদেশে পরিচিত হচ্ছে পাশাপাশি পরিচিত হচ্ছে উদ্যোক্তারাও। বেতের এবং সেগুন কাঠের তৈরি পণ্য বিক্রি হচ্ছে ই-কমার্সে। বিলুপ্ত হয়ে যাওয়া কাঁসা-পিতল আবার ফিরে পাচ্ছে আভিজাত্য, মাটির গয়নার বৈচিত্র্য মুগ্ধ করছে এ প্রজন্মের কিশোরী-তরুণীদেরও,নৈশভোজের পরিবেশনায় মাটির পাত্রের ব্যবহার আবার জনপ্রিয় হচ্ছে।

মসলিনকে দেখা যাচ্ছে বিভিন্ন রূপে ভ্যালু অ্যাডেড হয়ে ফিরে আসতে পাশাপাশি মানুষের মন জয় করে নিচ্ছে রাজশাহী সিল্কও।

মুন্সীগঞ্জের আলু কিংবা নরসিংদীর কলা কোনোটাই এখন আর আকাশের চাঁদ নেই।চাইলেই এখন ঘরে বসে এসব পণ্য পাওয়া যেতে পারে যেকোনো জেলায়। দেশিপণ্যের উদ্যোগ গুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করা যায়,তা হলো নতুনত্ব বা অভিনবত্ব। আমাদের জাতীয় মাছ ইলিশ দিয়ে আচার হতে পারে এটা আশ্চর্যের হলেও সত্যিই অনলাইনে পাওয়া যাচ্ছে এটি। এছাড়া দেখা যাচ্ছে আমড়াসত্ত্ব, জলপাইসত্ত্বের মতো বিভিন্ন ফল দিয়ে সত্ত্ব বানানো যায়। পোশাকের ক্ষেত্রে দেখা মিললো জামদানী গাউন,জামদানী হিজাব,খেশ দিয়ে কুর্তি/পাঞ্জাবির।

বাটিক,গামছা,ক্লে’র পাশাপাশি সুঁই-সুতার ফোঁড় তোলা কাপড়ের গয়নাও বেশ সাড়া পাচ্ছে অনলাইন পেইজ গুলোতে।পাটের শাড়ি তৈরি হচ্ছে,স্যান্ডেল তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে হাতে আঁকা বিছানার চাদর, টাই এর মতো জিনিস। দেশিপণ্যের এই নতুনত্ব যেমন নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে তেমনি বাজারে দেশিপণ্যের রাজত্বে নতুন মাত্রাও যোগ করবে।

দেশিপণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রি ব্যাপক হারে এগিয়ে যাচ্ছে এবং এর সম্ভাবনাও তুঙ্গে। এর সহজলভ্যতা, গুণমানের নিশ্চয়তা, মূল্যের সাশ্রয় এবং ব্যবহারের সুবিধার কারণে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও দেশ তথা সারাবিশ্বের পরিস্থিতি বিবেচনায় এখন বিদেশীপণ্যের সংকট, মূল্যবৃদ্ধি সহ নানান সমস্যা দেখা দিচ্ছে, আগের বিভিন্ন সমস্যা তো রয়েছেই।যার ফলে বিদেশি বিনিয়োগেরর বদলে দেশিপণ্যের দিকে নজর দেবে সরকার। তাছাড়া এই অবরুদ্ধ এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অনলাইনের ওপর শিক্ষা, চিকিৎসা,খাবার সহ বিভিন্ন খাতই নির্ভরশীল হয়ে পড়েছে, তাই অনলাইনে দেশিপণ্যের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে।যেহেতু বিলুপ্ত, বিলুপ্তপ্রায় এবং কোণঠাসা দেশিপণ্যের বাজার ও চাহিদা দুটোই তৈরী হয়ে গিয়েছে তাই এখন দক্ষ ও একাগ্রতা সম্পন্ন উদ্যোক্তা দরকার শুধু। এই যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন উদ্যোক্তারা যদি এই সময়টাকে গুরুত্বের সাথে কাজে লাগান আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের ই-কমার্সে দেশিপণ্য হতে পারে অর্থনীতির একমাত্র সচল চাকা।অনলাইনে দেশিপণ্যের সম্ভাবনা আগামীতে রাজত্বে রূপ নেবে।

ই-কমার্সের ফলে প্রতিটি গ্রাম,ইউনিয়ন, উপজেলা জেলা সুফল পাবে,উপকৃত হবে উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ই।দেশিপণ্যের ই-কমার্স চিত্র বদলে যাওয়া নিয়ে দেশিপণ্যের উদ্যোক্তারা আনন্দিত,খুশি দেশিপণ্যের ক্রেতারাও।এভাবে দেশিপণ্য ছড়িয়ে যাবে দেশ-দেশান্তরে যা এখন শুধুই সময়ের দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশিপণ্যের ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ
ই-কমার্স

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ

করোনাকালীন সময়ে উইতে মিলিয়ন টাকার মাছ মাংস বিক্রি করলেন নাজমুল
ই-কমার্স

করোনাকালীন সময়ে উইতে মিলিয়ন টাকার মাছ মাংস বিক্রি করলেন নাজমুল

আলিবাবার জ্যাক মা পারলে আমরা পারবো না কেন: শামীমা নাসরিন
ই-কমার্স

আলিবাবার জ্যাক মা পারলে আমরা পারবো না কেন: শামীমা নাসরিন

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল
ই-কমার্স

স্বপ্ন বাঁচাতে গ্রাহকদের পাশে চান ইভ্যালির এমডি রাসেল

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন
ই-কমার্স

দারাজ অ্যাপ রেফার করে আয় করুন

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু
ই-কমার্স

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার ও উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের...

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

টিএসএমসি

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2020

বদলে গিয়েছে বাংলাদেশের দেশিপণ্যের ই-কমার্স চিত্র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix