Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজের তৈরি আচার নিয়ে স্বপ্ন দেখছেন সামিরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ অক্টোবর ২০২০
নিজের তৈরি আচার নিয়ে স্বপ্ন দেখছেন সামিরা
Share on FacebookShare on Twitter

বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর কয়েক দশক আগেও কর্মক্ষেত্রে নারীদের পদচারণা চোখে পড়ার মতো ছিলো না। কিন্তু এখন নারীরা ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা।

সামিরার এই স্বাবলম্বী হওয়ার পেছনে অবদান তাঁর নতুন উদ্যোগের। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিরা। স্নাতক সমাপনী পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এরই মধ্যে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আবার বগুড়ায় ফিরে আসেন তিনি। এরপর একসময় চাকরিতে ইস্তফা দেন। করোনাকাল তাঁর সামনে তখন খুলে দেয় উদ্যোক্তা হওয়ার দ্বার। সামিরা শুরু করেন অনলাইনে আচার বিক্রির ব্যবসা। উদ্যোগের নাম ‘ছায়াবৃক্ষ’। নিজে বাসায় আচার বানিয়ে অনলাইনে বিক্রি শুরু করেন।

সামিরা জানান, ‘আচার দিয়ে শুরু করলেও আমার পরিকল্পনা অনেক বড়। ধীরে ধীরে অন্যান্য পণ্য নিয়েও কাজ করব। তাই এই নাম দিয়েছি। এই উদ্যোগে অন্যদেরও শামিল করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।’

সামিরা জানান, ‘শুরুটা আসলে নিজের ইচ্ছা থেকে। আমার মা অনেক ভালো আচার তৈরি করতে পারেন। মায়ের কাছ থেকেই আচার তৈরি করা শিখি। অর্থনৈতিক স্বচ্ছলতা থাকলেও আমার মনে হয় যে ঘরে বসে থাকার চেয়ে কিছু করলে ভালো হয়। প্রথমে বাবার থেকে কিছু টাকা দিয়ে বাজার থেকে আচার তৈরির সরঞ্জাম কিনে আনি। পরে সেগুলোতে নিজেই তৈরি করি এবং আশপাশে বিক্রি করে দিই। দেখা যায় যে ক্রেতাদের চাহিদা বেশ ভালো এবং তারা আমার আচারের অনেক প্রশংসাও করতেন।’

এই সফল উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনে রয়েছে তার নিজের পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। পথে পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে সামিরাকে, তবে কখনোই দমে যাননি তিনি। নিজের মেধা, মননশীলতা, কর্মনিষ্ঠা এবং একাগ্র প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

তিনি বলেন, আমরা এই খাবারের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর অবদান অনেক বেশি। উই সব সময় দেশীয় পণ্যের উদ্যোক্তাদের জন্য সাপোর্টিভ জোন হিসেবে কাজ করছে। ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফোরামটির উপদেষ্টা রাজিব আহমেদ স্যারকে পরামর্শক হিসেবে পেয়ে আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করি কারণ তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মত উদ্যোক্তাদের জন্য। এই করোনাকালীন সময় শুধুমাত্র উই এর কারণে গত তিন মাসে প্রায় তিন লক্ষাধিক টাকার পণ্য বিক্রি করতে পেরেছি শুধুমাত্র উই প্ল্যাটফর্মটির মাধ্যমে। আমি সভাপতি নাসিমা আক্তার নিশা আপু,উপদেষ্টা রাজিব আহমেদ স্যার,সকল ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

চলতি বছরের জুনের মাঝামাঝিতে শুরু করে বেশ সাড়া পান শামিরা। গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার, রসুনের আচার, আমের টক-মিষ্টি মোরব্বাসহ আরও কয়েকটি পদ আচার রয়েছে সামিরার ‘ছায়াবৃক্ষ’ এ ।

সামিরার ‘ছায়াবৃক্ষ’ পেজের লিংক: https://www.facebook.com/chayabrikkho2020/

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেড’ চালু করবেন যেভাবে
নির্বাচিত

উন্মোচনের ৫ দিনেই ১০ কোটির মাইলফলকে থ্রেডস

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস
টেলিকম

বেসরকারি খাতে যাচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস

শাওমি আনলো সবচেয়ে কমদামি ফাইভজি ফোন
নির্বাচিত

শাওমি আনলো সবচেয়ে কমদামি ফাইভজি ফোন

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ
নির্বাচিত

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ

মোশাররফ রুবেলের পাশে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট
ই-কমার্স

মোশাররফ রুবেলের পাশে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট

মোবাইল কংগ্রেসে থাকছে না একাধিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

মোবাইল কংগ্রেসে থাকছে না একাধিক বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix