Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি রেডমি নোট ১০ প্রো:  মিডরেঞ্জের সেরা ফোন 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 July 2022
শাওমি রেডমি নোট ১০ প্রো:  মিডরেঞ্জের সেরা ফোন 
Share on FacebookShare on Twitter

ইতোমধ্যে বাজারে এসেছে শাওমি রেডমি নোট ১০ প্রো। ফোনটিকে বলা হয়, অ্যান্ড্রয়েডের মধ্যে সেরা বাজেট ফোন। তাইতো বাজারে আসার পর থেকে রেডমি ভক্তদের নজর কেড়েছে ফোনটি। রেডমি নোট ১০ প্রো ফোনের উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের চারটি রিয়্যার ক্যামেরা, ৬.৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩২জি চিপসেট, স্টেরিও স্পিকারস, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ফার্স্ট চার্জার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট। যেকোন পর্যায়ের ব্যবহারকারীর সব ধরনের চাহিদাই পূরণ করবে ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটি। 

রেডমি নোট ১০ প্রোতে নতুন কি

শাওমির ফ্ল্যাগশিপ সিরিজের মতো ফেন্সি ফিচারের জন্য রেডমি নোট সিরিজের আলাদা পরিচিতি আছে। প্রতিবারের মতো রেডমি নোট ১০ প্রো ফোনটিতেও নতুন কিছু ফিচার নিয়ে যথারীতি হাজির শাওমি। যেমন:  ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা আর শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। 

১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ

রেডমি নোট ১০ লাইন আপ ক্যামেরার জন্য ইতোমধ্যে দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছে। ডিভাইসটিতে  প্রধান ক্যামেরা হিসেবে আছে ১০৮ মেগাপিক্সেল ওয়াইড–এঙ্গেল লেন্স। এর সাথে আরো রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মোট চারটি ক্যামেরা ব্যবহারকারীকে দিবে অ্যাডভান্স কম্পিউটেশনাল ফটোগ্রাফি সুবিধা। সামনে আছে খুব ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা। ক্যামেরায় করা যাবে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড। হ্যান্ডস–অন রিভিউতে দেখা গেছে, হাই রেজ্যুলেশন ক্যামেরা সুবিধা থাকার কারণে ফোনটি দিয়ে পর্যাপ্ত আলোতে দারুণ ঝঁকঝঁকে ছবি তোলা সক্ষম। ক্যামেরায় নাইন–ইন–ওয়ান পিক্সেল বিনিং প্রযুক্তি ব্যবহার করার ফলে মানসম্মত এসব ছবি তোলা সম্ভব হয়েছে। 

ডিসপ্লে ও ডিজাইন

ক্যামেরা ছাড়াও শাওমি সবসময় ডিসপ্লের দিকে নজর দিয়ে থাকে। রেডমি নোট ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির বড় অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে। এতে সর্বোচ্চ ১২০০ নিটস থাকার কারণে প্রচুর আলোতেও স্ক্রিন পড়া যায়। ফোনটির অন্যতম ফিচার হচ্ছে ১২০ হার্জের দ্রুত রিফ্রেশ রেট যা সাধারণত এ বাজেটের ফোনে দেখা যায় না। এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে ১২০ হার্জ রিফ্রেশ রেটে নির্বিঘ্নে ফোন ব্রাউজ করা যায়। আর দারুণ ডিজাইনের অন্যতম আকর্ষণ হচ্ছে চারপাশ ঘিরে থাকা পাতলা বেজেল। আর ফোনটির নিচের অংশ খুব সামান্য প্রশস্ত যা সহজে চোখে পড়বে না। ফোনটিতে নচের পরিবর্তে স্ক্রিনের মাঝ বরাবর একটি পিনহোল ক্যামেরা রয়েছে। 

প্রসেসর:

জনপ্রিয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরের উপর ভিত্তি করে পরিচালিত হয় রেডমি নোট ১০ প্রো । যদিও এটি কোয়ালকম এর সর্বশেষ চিপসেট নয় তথাপি সবসময় ব্যবহারের জন্য যা দরকার সবই আছে ফোনটিতে। রেডমি নোট ১০ প্রোর এর ব্যাটারিও শক্তিশালী। লাইট ইউজার বা স্বল্প ব্যবহারকারী হলে দেড় দিন পর্যন্ত এক চার্জে চলা সম্ভব। 

ব্যাটারি ও চার্জার:

ফোনটিতে একদিকে যেমন আছে বড় ব্যাটারি অন্যদিকে ফার্স্ট চার্জার। ৫০২০ এমএএইচ বড় ব্যাটারির সাথে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স ফার্স্ট চার্জার। একসাথে এমন বড় ব্যাটারি ও ইনবক্স চার্জার মিডরেঞ্জ ফোনে পাওয়া যায় না। ফোনটিতে একবার চার্জে অনায়াসে এক দিনের ব্যাটারি সাপোর্ট দিবে। তবে অত্যধিক ব্যবহারের কারণে চার্জ ফুরিয়ে গেলেও চিন্তা করতে হবে না। কারণ ৩০ মিনিটে প্রায় ৬০ ভাগ চার্জ হয়ে যাবে। 

দাম:

৬+১২৮জিবি সংস্করণের অলরাউন্ডার রেডমি নোট ১০ প্রো ১০৮ মেগাপিক্সেলের ফোনটির দাম পড়বে ২৯ হাজার ৯৯৯ টাকা। তবে বর্তমানে ১ হাজার টাকা ছাড়ে ২৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি রেডমি নোট ১০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের শীর্ষ চার্জিং ব্র্যান্ড অ্যাংকার
নির্বাচিত

বিশ্বের শীর্ষ চার্জিং ব্র্যান্ড অ্যাংকার

আনলিমিটেড ব্যাটারির সাথে এল এই স্মার্টওয়াচ
নির্বাচিত

আনলিমিটেড ব্যাটারির সাথে এল এই স্মার্টওয়াচ

এই প্রথম ১৮ জিবি র‌্যামের ফোন এলো, সঙ্গে ১ টেরাবাইট মেমোরি
নির্বাচিত

চাহিদার শীর্ষে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ডিভাইস

এক চার্জে ৩৭ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

এক চার্জে ৩৭ ঘণ্টা চলবে ইয়ারবাড

৫০ হাজার টাকায় মিলছে যেসব চমকপ্রদ স্মার্টফোন
নির্বাচিত

কোন কোম্পানির ফোন বিশ্বে বেশি বিক্রি হয়?

ডিসেম্বরেই আসছে রিয়েলমির শক্তিশালী ব্যাটারি ফোন
নির্বাচিত

ডিসেম্বরেই আসছে রিয়েলমির শক্তিশালী ব্যাটারি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2022

শাওমি রেডমি নোট ১০ প্রো:  মিডরেঞ্জের সেরা ফোন 

Techzoom.TV |
TechzoomTV