Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বগুড়া উই মিট আপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
বগুড়া উই মিট আপ
Share on FacebookShare on Twitter

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম ,যে ফোরামকে আমরা উই নামেই চিনি সকলে। দেশের সুপরিচিত, বহু মানুষের প্রিয় এবং বহুল আলোচিত গ্রুপ উই এখন ১০লক্ষ সদস্যের পরিবার। তবে ছোট্ট উই থেকে আজকের উই হয়ে ওঠার জার্নিটা মোটেও সহজ ছিলনা। উইমেন এন্ড ই-কমার্স ফোরাম, উই মূলত দেশী পণ্যের প্রচার এবং প্রসারে কাজ করছে। এছাড়াও এর পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্ম এ নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সহযোগিতা করছে । আবার অন্যদিকে দেশীয় পণ্যের পসরা নিয়ে প্রতন্ত অঞ্চলের যে উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্যও খুলে দিয়েছে সম্ভাবনার দুয়ার। এক বছরেরও বেশি সময় ধরে একটু একটু করে উই এসেছে আজকের এই অবস্থানে।

আজ থেকে এক বছর আগেও দেশীয় পন্যের জন্য আলাদা কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম ছিল না। ছিলনা নতুন উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত জানা এবং শেখার সুযোগ। উই এর কল্যাণে অসংখ্য উদ্যোক্তা এখন স্বাবলম্বী। অনেক ঘরবন্দী মানুষও নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। ঘরে বসে খাদ্যপণ্য, হাতে তৈরি পোশাক, শো পিস, কাঁথা এমনকি রেডি টু ইট মাছ মাংস নিয়েও অনেক উদ্যোক্তা রয়েছেন উই’তে। তিনশতাধিক লাখপতিও রয়েছেন।

এই ১০ লাখ সদস্য এবং তিন শতাধিক লাখপতির পরিবারে বগুড়াবাসীও একটি অংশ। আর এই অংশটিই গত ২রা অক্টোবর মেতেছিল এক খুশির জোয়ারে, এক মিলনমেলায়। উইমেন এন্ড ই -কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এবং উপদেষ্টা সাকিব কবির এসেছিলেন বগুড়াতে, উই গ্রুপ এর ১ মিলিয়ন সদস্যের পরিবার হওয়া উদযাপনে যোগ দিতে। একই সঙ্গে এসেছিলেন উই গ্রুপের পরিচালক লিমা কবির, ইমরান হোসেন, মডারেটর প্যানেলের সৈয়দা লুৎফুন নাহার, সালমা নেহা।

অনুষ্ঠানের প্রথম পর্বে উই গ্রুপের এক মিলিয়ন সদস্যের সেলিব্রেশন এবং বগুড়ার মিট আপ উপলক্ষ্যে কেক কাটা হয় এবং অনুষ্ঠানের সভাপতি উই এর উপদেষ্টা কবির সাকিব এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। বগুড়ার প্রায় ৮০জন উদ্যোক্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই উই এর প্রতি কৃতজ্ঞ। করোনাকালীন সময়ে উই এর মত প্ল্যাটফর্ম পেয়েই নতুন করে নিজের উদ্যোগ নিয়ে ভাবার সুযোগ পেয়েছে অনেকেই। এছাড়াও অনেক শিক্ষার্থী এবং গৃহিনীও নাম লিখিয়েছে উদ্যোক্তার খাতায়। আর এর জের ধরে প্রত্যেকটি উদ্যোক্তার মুখেই শুনতে পাওয়া যায় উই এর জয়ধ্বনি এবং পাওয়া যায় ১০ জন এরও অধিক লাখপতি। উদ্যোক্তাদের মুখে সেল আপডেট শুনতে পাওয়াটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ সময়। একই সঙ্গে উদ্যোক্তারাও কাঙ্খিত মানুষটির সামনে নিজেদের উদ্যোগকে তুলে ধরতে পেরে ভীষণ আনন্দিত।

অনুষ্ঠানটি আরও বেশি সাফল্যমন্ডিত করেন বাংলাদেশী ফেসবুক কমিউনিটি লিডারশিপ ফেলো পুরষ্কার প্রাপ্ত, উই এর উপদেষ্টা, সার্চ ইংলিশ গ্রুপের প্রতিষ্ঠাতা, ই-ক্যাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজিব আহমেদ। দূরে থেকেও ভার্চুয়ালি, ফেসবুক অডিও কলের মাধ্যমে তিনি বগুড়াবাসী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। যা ছিল বগুড়াবাসীর জন্য এক অন্যরকম পাওয়া।

এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা তার বক্তব্যে খুব দ্রুত বগুড়া ওয়েভ হবে বলে উল্ল্যেখ করেন। উই এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এবার অনলাইনে ২৪ এবং ২৫ অক্টোবর দুইদিনব্যাপী সামিটের আয়োজন করা হয়েছে। আর এই সামিট সম্পর্কেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। উই এর মাধ্যমে দেশীয় পন্যের যে প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা হয়েছে তার মাধ্যমে উদ্যোক্তাদের আরও নতুন নতুন সুযোগ সুবিধা দেয়ার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tags: উইসার্চ ইংলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকজুম আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও কাকলি রাসেল তালুকদার
উই

টেকজুম আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও কাকলি রাসেল তালুকদার

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন
মোবাইল এরিনা

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন

মার্চেই ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া
সোশ্যাল মিডিয়া

মার্চেই ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ৬০ শতাংশ মেয়েদের দখলে
ই-কমার্স

দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ৬০ শতাংশ মেয়েদের দখলে

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি উপযুক্ত সময়: পলক

স্মার্টফোনের পর এবার হুয়াওয়ের অ্যাক্সেসরিজে মূল্যছাড়!
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের পর এবার হুয়াওয়ের অ্যাক্সেসরিজে মূল্যছাড়!

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix