Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“মানসিক শান্তির খোঁজে উদ্যোক্তা হলেন সুনামগঞ্জের আঁখি”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
“মানসিক শান্তির খোঁজে উদ্যোক্তা হলেন সুনামগঞ্জের আঁখি”
Share on FacebookShare on Twitter

শখ থেকে উদ্যোগ এর গল্প আমরা প্রায়ই শুনে থাকি,আমাদের আশপাশে এমন হাজারও উঠে আসার গল্প রয়েছে। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ততা থেকে বাঁচতে উদ্যোগ নিয়েছেন শান্তির আশায় এমনটা বেশ দুর্লভ। বিয়ের পর ছোট সন্তানকে নিয়ে কিভাবে যাত্রা শুরু করেছেন আঁখি সেই কথা জানতে চলেছি আমরা।চলুন জানা যাক।

সিদরাত ফারজানা আঁখি, সুনামগঞ্জের মেয়ে, ২৬ বছর শেষ করে ২৭ এ পা রেখেছেন। বাংলা সাহিত্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা সাহিত্যে পড়াশোনা শেষ করেছেন। বৈবাহিক সূত্রে তিনি এখন মৌলভীবাজার জেলায় থাকেন।টেকজুমের সাথে “উমাইমাহ্”র স্বত্ত্বাধীকারী আঁখির সাক্ষাৎকার তুলে ধরা হলো।

টেকজুমঃ কিভাবে শুরু হয়েছিলো উদ্যোক্তা যাত্রা?
সিদরাত ফারজানা আঁখিঃ আমার বাবা নেই, পারিবারিক চাপ ও পারিপার্শ্বিক কারণে পড়াশোনা চলাকালীন সময়েই বিয়ে করি। বিয়ের পরপর কনসিভ করি এবং আমার কোল জুড়ে আসে আমার রাজকন্যা। প্রথম প্রথম ভালোই চলছিলো সব….. কিন্তু দিনরাত বেবীর টেক কেয়ার করতে করতে মনে হচ্ছিলো স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে গেছি। এক সময় শুরু পোস্টপার্টাম ডিপ্রেশন,আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে শুরু করলাম, মনে হতো আমার জীবন এখানেই শেষ,আমার আর কিছু করার নাই। এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমার একটা কাজ দরকার ছিলো,যার মাধ্যমে আমি নিজেকে ফিরে পাবো। কিন্তু আমার বাচ্চাটা এতো ছোট তখন,তাকে রেখে চাকরি করা সম্ভব ছিলো না। তাই তাকে সাথে নিয়ে,তার নামেই শুরু করলাম উদ্যোগ।

টেকজুমঃ অন্য কিছুর বদলে ই-কমার্সেই উদ্যোগ নিলেন কেন?
সিদরাত ফারজানা আঁখিঃ ই-কমার্সে বিজনেস করার বড়ো সুবিধা হচ্ছে, ধরাবাঁধা সময় নিয়ে কাজ করতে হয়না। ঘরে বসে নিজের সুবিধা মতো যেকোনো জায়গায় থেকেই কাজটা করা যায়। মানুষের সান্নিধ্যে থাকা যায়। বাচ্চা-সংসার সব সামলে নিজের মতো করে কাজ করা যায়।

টেকজুমঃ আপনার উদ্যোগ শুরুর পর এই পথে বাধা এসেছে কখনও?
সিদরাত ফারজানা আঁখিঃ জ্বী,অসংখ্য বাধা এসেছে। নেটওয়ার্ক সমস্যা,পণ্য ডেলিভারির সমস্যা, এসব তো আছেই। তবে সবচেয়ে বড় সমস্যা মানুষের কটু কথা। প্রথম প্রথম অনেক খারাপ লাগতো, মনে হতো পারবো না। কিন্তু দিন দিন সেটি কাটিয়ে উঠছি সেটা, আলহামদুলিল্লাহ।

টেকজুমঃ দেশি পোশাককে কেন উদ্যোগের পণ্য হিসেবে বেছে নিলেন এবং এগুলোর ভবিষ্যত কেমন মনে হয় আপনার দেশিপণ্য হিসেবে?
সিদরাত ফারজানা আঁখিঃ শাড়ি আমার অসম্ভব প্যাশনের জিনিস। তাই শাড়ি নিয়ে কাজ শুরু করা। তবে দেশিপণ্য নিয়ে কাজ করার সাহসটা আসলে উই ও রাজিব আহমেদ স্যারের থেকে পাওয়া। শাড়ি যেহেতু ভালো লাগার জিনিস, তাই কিছু ধারণা ছিলো, আর উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) থেকে বাকিটা নিয়েই আমার পথ চলা।

টেকজুমঃ আপনার এগিয়ে যাওয়ায় উৎসাহ এবং কৃতিত্ব কার এবং কেন?
সিদরাত ফারজানা আঁখিঃ প্রথমত, আমার স্বামীকে। সে সবকিছুতে আমাকে ছায়া দিয়ে আগলে না রাখলে এখানে আমার আসা হতো না। শুধু তাই না, আরো অনেক কিছুই হতোনা।আর প্রতিদিনের এনার্জি পাই,ভাঙতে ভাঙতেও দাঁড়ানোর সাহস পাই যার কাছে, তিনি ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ স্যার। আমার ভেতরে যে কাজ করার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছে তা আরো তীব্র হয় স্যারের লেখা পড়ে। প্রতিকূল পরিবেশে নিজেকে শান্ত রেখে কাজ করে যাওয়া আয়ত্ব করে যাচ্ছি স্যারের লেখা পড়ে।

টেকজুমঃ উমাইমাহ্’কে নিয়ে অদূর ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন?
সিদরাত ফারজানা আঁখিঃ আমার উদ্যোগ আমার আরেক সন্তান। দেশি শাড়ি ও মণিপুরী তাঁত পণ্য বলতে একদিন মানুষ একবার হলেও উমাইমাহ্’র কথা চিন্তা করবে, এটিই চাই। দেশি পোশাকের জগতে উমাইমাহ্ একটি ব্র্যান্ড হবে, ইনশাআল্লাহ। হয়তো সময় লাগবে, আরো বেশি পরিশ্রম করতে হবে।আমি দোয়াপ্রার্থী উমাইমাহ্’র জন্য।

টেকজুমঃ চমৎকার লাগলো আপনার উঠে আসা এবং টিকে থাকার কথা।ধন্যবাদ আঁখি,ভালো থাকবেন।
সিদরাত ফারজানা আঁখিঃ টেকজুমকেও ধন্যবাদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম
উই

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম

বেশি কাজ করলেই পালিয়ে যাবে কম্পিউটারের মাউস!
স্পটলাইট

বেশি কাজ করলেই পালিয়ে যাবে কম্পিউটারের মাউস!

দেশের বাজারে কোন মোবাইলের দাম কত?
স্পটলাইট

দেশের বাজারে কোন মোবাইলের দাম কত?

নোকিয়া ৪.২ রিভিউ : হতাশ করলো নোকিয়ার এই বাজেট ফোন
রিভিউ

নোকিয়া ৪.২ রিভিউ : হতাশ করলো নোকিয়ার এই বাজেট ফোন

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ
নির্বাচিত

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি
ই-কমার্স

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি

Load More

ট্রেন্ডিং টপিক

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix