Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 June 2020
অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি
Share on FacebookShare on Twitter

কোন উদ্যোগের সফলতার জন্য সততা এবং পরিশ্রমের বিকল্প নেই। থাকতে হবে লেগে থাকার মানসিকতা। অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না, এমনটাই মনে করেন নাটোর জেলার সিংড়া থানার তরুণ উদ্যোক্তা ডা. ফারজানা রহমান দৃষ্টি। বাবা-মাসহ পরিবারের সবারই ইচ্ছা ছিল মেধাবী দৃষ্টি ডাক্তার হোক। মানুষের সেবা করুক। দৃষ্টিরও স্বপ্ন তাই। সেই স্বপ্ন পূরণ করতেই পড়াশোনায় গভীর মনোযোগ দৃষ্টির। দৃঢ় সংকল্প আর নির্ঘুম রাতের পরিশ্রম বৃথা যায়নি দৃষ্টির।

নাটোর জেলার সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস সম্পন্ন করেন এই মেধাবী উদ্যোক্তা। সিংড়া এলাকা থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে ফারজানা রহমান দৃষ্টিই ঢাকা মেডিকেল কলেজে চান্স পান এবং সফলতার সাথে তা সম্পন্ন করেন। মেধাবী দৃষ্টি সফলভাবে এমবিবিএস পাশের পর শুরু করেন স্বপ্ন নির্মাণের কাজ।

বর্তমানে সিংড়ার দীপ মেডিকেল সার্ভিসেস- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তিনি। এছাড়া প্রতিষ্ঠিত করেছেন দীপাশা ফাউন্ডেশন নামক সামাজিক সেবা মূলক সংগঠন। ভবিষ্যতে আরও বিভিন্ন রকম সেবা মূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

ফারজানা রহমান দৃষ্টি জানান, শুরুতে এটা শুধু ডায়াগনস্টিক সেন্টার ছিল। আমার বাসা চলনবিলের প্রাণ কেন্দ্রে হওয়ায় এখানে তখন চিকিৎসা ব্যবস্থা তত উন্নত ছিল না। আমি এই এলাকায় মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। সমাজে ডাক্তারদের নিয়ে নানা নেতিবাচক ধারনা রয়েছে। সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এটা আমার একটা চ্যালেঞ্জও বটে।

তিনি আরও বলেন, আমি মানুষকে ভালোবেসে এই চ্যালেঞ্জ গ্রহন করেছিলাম। এই উদ্যোগ নিয়ে অনেকেই অগোচরে হেসেছে, বিদ্রূপ করেছে। অনেকে নেতিবাচক নানা ধরনের কথা বলেছেন। আবার ভালো রেজাল্ট করার পরও কেন বিসিএস দেইনি, এমন অভিযোগও শুনেছি। কিন্তু যতবার কেউ নেগেটিভ কথা বলত আমি সেগুলো দ্বিগুণ উৎসাহে ভুল প্রমানিত করার চেষ্টা করেছি। কেননা আমি জানতাম আমি কি করছি আর কি করতে চাই। আজকে আমি যতটুকু সফল তার কারন, কোন পরিস্থিতিতেই আমি হাল ছাড়িনি। কারো মন্দ কথা কানে তুলিনি। নিজের লক্ষ্য অর্জনে অবিচল থেকেছি সব সময়।

দৃষ্টি তাঁর সফলতার পেছনের কথা বলতে গিয়ে বলেন, আমার এই চ্যালেঞ্জিং কর্মকাণ্ডের পুরাটা সময় ছায়া সঙ্গী হয়ে আমাকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন আমার স্বামী। আমি তার প্রতি কৃতজ্ঞ। পরিবারের অবদানও অতুলনীয়।

ভবিষ্যতে সমগ্র বাংলাদেশে একটি হসপিটাল নেটওয়ার্ক গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি যাতে প্রত্যন্ত এলাকাতেও সব শ্রেণী পেশার মানুষ ভালো মানের চিকিৎসা সেবা পায়। স্বপ্ন দেখেন স্বাস্থ্য সেবায় স্বনির্ভর বাংলাদেশের।

ভবিষ্যৎ তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে দৃষ্টি বলেন, নিজ উদ্যোগে কোন কিছু করতে হলে সততা আর পরিশ্রম অবশ্যই প্রয়োজন। থাকতে হবে লেগে থাকার মানসিকতা। অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক স্টোরি থেকে আয় করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া

ফেসবুক স্টোরি থেকে আয় করবেন যেভাবে

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
ই-কমার্স

ই-কমার্স: কী-কেন-কীভাবে?

শত শত স্টার্টআপ ও তরুণ স্বপ্ন পূরণে অনুপ্রেরণা পাচ্ছে: পলক
ই-কমার্স

শত শত স্টার্টআপ ও তরুণ স্বপ্ন পূরণে অনুপ্রেরণা পাচ্ছে: পলক

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে
ই-কমার্স

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

কিউকম গ্রাহকদের স্বার্থ রক্ষায় ৪ দফা দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2020

অনেক কঠিন সময় আসবে কিন্তু হাল ছাড়া যাবে না কখনই: দৃষ্টি

Techzoom.TV |
TechzoomTV