Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 December 2020
পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত
Share on FacebookShare on Twitter

বর্তমান বান্দরবান জেলার রুমা উপজেলার মুন্নুনপাড়া ইংলিশ মিডিয়াম জুনিয়র হাই স্কুলের শিক্ষক স্বর্গীয় থাংচুল বম মাস্টার ১৯৬৬ সালে রুমার বেথেলপাড়া নামক স্থানে বসতি স্থাপন করেন। তিনিই প্রথম ১৯৬৭ সালে বেথেলপাড়ায় প্রথম কাজুবাদামের গাছ রোপন করেন। শুরু হয় সীমিত আকারে কাজুবাদামের চাষ। ইতোপূর্বে ১৯৬২ সালেও কাজুবাদামের চারা কাপ্তাই লেক পুনর্বাসন এলাকায় প্রদান করা হয়েছিলো বলে জানা যায় কিন্তু সেটা বানিজ্যিক রূপ লাভ করেনি।

পরবর্তীতে ১৯৭৬ সালের দিকে বানিজ্যিকভিত্তিতে রুমার বেথেলপাড়ায় ১৫পরিবার এবং পাইন্দু এলাকায় ১০পরিবার কাজুবাদাম চাষ শুরু করেন। এরপর থেকে এই কাজুবাদামের চাষ সমগ্র পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়ে। প্রথম দিকে কাজুবাদাম বিক্রি হতোনা। ১৯৮০ সালের দিকে কাজুবাদাম বিক্রি শুরু হয়। যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

প্রথম দিকে কাজুবাদাম তেমন বিক্রি হতোনা। শুধু কাজু আপেল যা স্থানীয় ভাষায় টাম ফল বলা হয় সেটা খাওয়া হতো। আর কাজুবাদামের শেলসহ লাকড়ি দিয়ে পুড়িয়ে বাশ বা হাতুড়ি দিয়ে পিটিয়ে বাদাম বের করা হতো। আর এই বাদাম লবন, মরিচ মিশিয়ে জুড়ং (আমরা যাকে হামান দিস্তা বলি তার স্থানীয় নাম) দিয়ে ভর্তা করে খাওয়া হতো। আর এই ভর্তা খাওয়া হতো সাধারণত শাক সিদ্ধ, বা অন্য কোন সব্জী সিদ্ধ এর সাথে। এখনো বম সম্প্রদায়ের লোকজন আগের মতই বাদাম পুড়িয়ে খায়।

রুমা উপজেলায় কাজুবাদাম বাগান সরেজমিনে পরিদর্শনকালে বম সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলে যা জানলাম এখনো কাজুবাদামচাষীরা সেই মান্ধাতার আমলের প্রযুক্তি ব্যবহার করছেন। এই প্রসংগে মুনলাই পাড়ার কার্বারী (পার্বত্য এলাকায় কার্বারী অর্থ হচ্ছে গ্রাম প্রধান) বাবু লিয়েন অং বম বলেন “আমরা এখনো আগেকার দিনের প্রযুক্তি ব্যবহার করছি, আমাদেরকে যদি প্রশিক্ষণ আর সরকারী কিছু সুবিধা দেয়া হতো তাহলে আমরা আরও ভালো এবং বেশী পরিমাণ কাজুবাদাম উৎপাদন করতে পারতাম।”

বর্তমানে পার্বত্য এলাকার কাজুবাদামের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তথ্যমতে পার্বত্য এলাকায় কাজুবাদামের আবাদ ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ অর্থ সালে যথাক্রমে ৩,৭৬৭ একর, ৩,৭৬৭একর এবং ৫,৩০৮ একর। এই তথ্য থেকে সহজেই দেখা যায় যে, দিন দিন কাজুবাদামের আবাদের পরিমান বাড়ছে। এই প্রসংগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পরিচালক বাবু পবন কুমার চাকমা জানান যে, “পার্বত্য এলাকায় অনেক আগে থেকেই বানিজ্যিকভাবে কাজুবাদাম চাষ শুরু হয় কিন্তু মাঝে কয়েক বছর বাজারজাত আর প্রসেসিং এর অভাবে উৎপাদন কিছুটা কমে গিয়েছিলো। বিগত কয়েক বছর যাবত আবার কাজুবাদামের আবাদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু কাজুবাদাম পচনশীল দ্রব্য নয় তাই সংরক্ষণ করা যায় সহজেই। বর্তমানে কাজুবাদামের বাজার আবার সৃষ্টি হয়েছে এবং কৃষকরাও এক্ষেত্রে আগ্রহী তাই আমি আশাবাদী আগামী কয়েক বছরের মধ্যে কাজুবাদামও দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানীযোগ্য একটি অন্যতম পন্য হিসাবে আবির্ভূত হবে।”

এই বিষয় নিয়ে কথা বলার সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর অধীন খাগড়াছড়িতে অবস্থিত পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা জনাব ডঃ মুন্সী রাশিদ আহমেদ বলেন ” পার্বত্য এলাকার কাজুবাদামের প্রধান সমস্যা হলো প্রকৃত জাত নির্বাচন, আন্তঃপরিচর্য্যা এবং প্রসেসিং। কৃষকদেরকে ভবিষ্যতে প্রশিক্ষণ এর ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা FAO এই বিষয়ে কাজ করছে। কৃষি গবেষণা ইন্সটিটিউট জাত নির্বাচনের ক্ষেত্রে কাজ করছে। প্রশিক্ষন আর সহযোগিতা দিলে কৃষকরা আগামী ২/৩বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে আশা করি।”

বাংলাদেশের দেশী পন্যের সবচেয়ে বড় প্লাটফর্ম উই যেভাবে দেশী পন্যকে পরিচয় করিয়ে দিচ্ছে সারা দেশের মানুষের কাছে এবং বর্তমানে যেভাবে দেশের মানুষের কাছে দেশী কাজুবাদাম এর চাহিদা বাড়ছে আশা করা যায় ভবিষ্যতে এই কাজুবাদাম চাষ আরও সম্প্রসারিত হবে এক্ষেত্রে কৃষকদের জন্য সরকারী এবং বেসরকারী সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ভবিষ্যতে কাজুবাদাম হতে পারে বাংলাদেশের রপ্তানীমুখী পন্যগুলোর মধ্যে অন্যতম একটি।

শিরীন সুলতানা অরুনা
রাংগামাটি থেকে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জামদানি, ই-কমার্স ও সোশ্যাল এন্ট্রপ্রেনিউরশিপ
ই-কমার্স

জামদানি, ই-কমার্স ও সোশ্যাল এন্ট্রপ্রেনিউরশিপ

বিনামূল্যে লেখাপড়ার কার্যকরী সুযোগ ফেসবুকে
উই

বিনামূল্যে লেখাপড়ার কার্যকরী সুযোগ ফেসবুকে

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব
উই

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে
উই

মনিপুরী তাঁতের তৈরি কাপড়ের চাহিদা বাড়ছে

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম
উই

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক
ই-কমার্স

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2020

পার্বত্য এলাকার কাজুবাদামের ইতিবৃত্ত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix