Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেতের পণ্য অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা তাহলীল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ জানুয়ারি ২০২১
বেতের পণ্য অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা তাহলীল
Share on FacebookShare on Twitter

সৈয়দা তাসমিয়াহ তাহলীলের জন্ম সিলেটের পশ্চিম জাফলংয়ের গোয়াইনঘাটের রাজনগর গ্রামে। বয়স মাত্র তেরো বছর। এ বয়সে খেলাধুলা, আনন্দ-স্ফূর্তি করে দিন কাটানোর কথা।  কিন্তু তা না করে পড়াশোনার পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী বেতের পণ্য অনলাইনে বিক্রি করে হয়েছেন সফল উদ্যোক্তা। শুধু দেশেই নয়, সিলেটের ঐতিহ্যকে কাস্টমাইজ করে আধুনিক রূপ দিয়ে বিশ্বের দরবারে তুলে ধরাই এই কিশোরীর মূল লক্ষ্য।  উদ্যোগে ব্যক্তি, সামাজিক দায়বদ্ধতা ও সৃজনশীলতা থাকে। যা ব্যবসায় থাকে না। মুনাফা লাভ উদ্যোগের মূল বিষয় নয় দেশি পণ্যের প্রচারণা ও বিশ্বের বুকে সিলেটকে রিপ্রেজেন্ট করতে চাই। তাসমিয়াহ তাহলীলের উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন।

টেকজুম: উদ্যোক্তা হিসেবে কাজ শুরু কিভাবে?
তাসমিয়াহ তাহলীল:  মা এবং বাবা দুজন দুই পরিবেশের মানুষ। একজনের তাত্ত্বিক জ্ঞান আরেকজনের প্র্যাকটিক্যাল জ্ঞান। তাদের দুজনের সমন্বয়ে আমি। ‘প্রতিটি মানুষই আলাদা। তাদের ক্ষেত্রগুলোও আলাদা। যদিও সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার মাঝেই আছে। আমারও আছে। বর্তমানে ই-কমার্স যে অবস্থানে; তা থেকে বোঝা যায়, ভবিষ্যতে সব কিছুই ই-কমার্স নির্ভর হবে। তাই আমার মনে হয়, উদ্যোক্তা হতে পারলে সৃজনশীলতাকে কাজে লাগাতে পারবো।’ সৃজনশীলতার মাধ্যমে নিজেকে সফল হওয়ার ইচ্ছার কারনে উদ্যোক্তা হিসেবে নিজে কে তৈরি করছি । প্রতিটি মানুষই আলাদা এবং তাদের স্ব স্ব ক্ষেত্রগুলোও আলাদা। যদিও সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাদের সকলেরই মাঝে আছে। আমার মাঝেও আছে।

টেকজুমঃ উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন কিভাবে?
তাসমিয়াহ তাহলীল: আমার মা উই গ্রুপের একজন সদস্য। তিনিই প্রথমে আমাকে উই গ্রুপ সম্পর্কে জানান। শুধুমাত্র উই জয়েন হওয়ার জন্য আমি আমার নানুর  আইডিতে  উইতে জয়েন হই ( আমার বয়স তখন ১৩ হয়নি) ও পরবর্তীতে নিজের নাম দেই। মুলত রাজিব স্যারের আর্দশে অনুপ্রাণিত হয়ে এবং উই এর  আপু ভাইয়াদের পোস্ট দেখে নিজে উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেই।  আমার উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে মূলত নিজের দক্ষতা বাড়ানো, পরিচিতি এবং উদ্যোগকে সবার সামনে নিয়ে আসা। এ ছাড়া রুচিশীলতা, শৌখিনতা এবং প্রজন্মের কাছে পরিবেশ বান্ধব ও দেশীয় পণ্যের প্রসার ঘটানো।’

টেকজুমঃ ক্যারিয়ারে ই-কমার্স কেন বেছে নিলেন?
তাসমিয়াহ তাহলীল:  আমি খুব সৃজনশীল মানুষ। আমার শখ কনটেন্ট রাইটিং এবং ডিজাইনিং আর  বর্তমানে ই-কমার্স যে অবস্থানে আছে ভবিষ্যতে সবকিছুই ই-কমার্স নির্ভর হবে। আমার দূরদৃষ্টিতে তাই মনে হল একজন উদ্যোক্তা হলে আমি আমার সৃজনশীলতাকে (পন্যের কাস্টমাইজ ও আধুনিকয়ন) কাজে লাগাতে পারব।  ‘উদ্যোগ আর ব্যবসা এক নয়। উদ্যোগে ব্যক্তি, সামাজিক দায়বদ্ধতা ও সৃজনশীলতা থাকে। যা ব্যবসায় থাকে না। মুনাফা লাভ উদ্যোগের মূল বিষয় নয়। আমার উদ্যোগ আমার স্বপ্ন। আমি স্বপ্নের হাত ধরে হাঁটতে চাই। দেশি পণ্যের প্রচারণা ও বিশ্বের বুকে সিলেটকে রিপ্রেজেন্ট করতে চাই। সে জন্য মা-বাবা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’

টেকজুমঃ নাগরী হাট (Nagri Hut) এ কি কি পণ্য নিয়ে কাজ করেন?
তাসমিয়াহ তাহলীল: সিলেটের সব ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা। তবে আমার সিগনেচার পণ্য বেতের ইউনিক পণ্য। হোমডেকর এ বিশেষ করে স্থানীয় বেত পণ্যের প্রসারই আমার উদ্যোগের ফোকাস। বেতের বিভিন্ন জিনিসপত্র যেমন,  কফি টেবিল, মোড়া, চেয়ার, রকিং চেয়ার, দোলনা, মুভিং চেয়ার, সোফা, বেড ইত্যাদি Nagri Hut ( নাগরী হাট) এর পন্য।

টেকজুমঃ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক যদি বলতেন?

তাসমিয়াহ তাহলীল: ‘আমি এ পর্যন্ত নাগরী হাট পেজের মাধ্যমে বেতপণ্য বিক্রি করেছি প্রায় ৫০ হাজার টাকা। আমি মূলত অনলাইনে সময় দেই। আর পণ্য সংগ্রহ ও ডেলিভেরিতে আমার বাবা-মা সহায়তা করে। আমার ইচ্ছা, সিলেটের বেতপণ্যকে কাস্টমাইজ করে আধুনিক রূপ দিয়ে বিশ্বদরবারে তুলে ধরা।’

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) কিভাবে আপনার উদ্যোগে ভূমিকা রেখেছে?
তাসমিয়াহ তাহলীল: আমার উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সবচেয়ে বড় অবদান উই এর। উইয়ের মাধ্যমে শুধুমাত্র সময় বিনিয়োগ করে , নিজের পরিচিতি,পণ্য পরিচিতি করে আমার ব্যবসাকে অনেকদূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমার সবচেয়ে বড় অবদান ফেসবুকের উই গ্রুপ ও রাজীব আহমেদ স্যার’। ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফোরামটির উপদেষ্টা রাজিব আহমেদ স্যারকে পরামর্শক হিসেবে পেয়ে আমি সত্যিই অনেক বেশি গর্বিত বোধ করি কারণ তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মত উদ্যোক্তাদের জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সের কল্যাণে খেজুড়ের গুড় এর জনপ্রিয়তা বাড়ছে
উই

ই-কমার্সের কল্যাণে খেজুড়ের গুড় এর জনপ্রিয়তা বাড়ছে

পাটের নতুন নতুন ব্যবহার
উই

পাটের নতুন নতুন ব্যবহার

ব্যবসায়ী নারীর আয়কর রিটার্নের সহজ হিসাব
উই

আয়কর রিটার্ন দাখিলের জন্য ব্যবসায়ী ও পেশাজীবীর বাদযোগ্য ব্যয়ের খাত

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব
উই

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব

জামদানি শিল্প এগিয়ে যাবে ই-কমার্সের হাত ধরে
উই

জামদানি শিল্প এগিয়ে যাবে ই-কমার্সের হাত ধরে

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’
ই-কমার্স

প্রবাসী বাংলাদেশিদের জীবন সঙ্গীর খুঁজে দেবে ‘ম্যাট ম্যাচ’

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জানুয়ারি ২০২১

বেতের পণ্য অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা তাহলীল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix