Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“ক্রেতা খাতির করছেন দেশিপণ্যের উদ্যোক্তারা”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ জানুয়ারি ২০২১
“ক্রেতা খাতির করছেন দেশিপণ্যের উদ্যোক্তারা”

কাকলী'স এটিয়্যারের জামদানী ফ্রি ডেলিভারিতে পেয়ে খুশি ক্রেতা।

Share on FacebookShare on Twitter

ই-কমার্স ব্যবসায় প্রধান বিষয় গুলোর অন্যতম কাস্টমার সার্ভিস।কোনো পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে শুধুমাত্র ই-কমার্সের কল্যাণে।বর্তমানে দেশে ই-কমার্স বিজনেস এবং অনলাইন শপিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন অন্তরায়ের সাথে একটি সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে প্রায়ই এবং সেটি হলো ডেলিভারি চার্জ । নিজ জেলা এবং অন্য জেলায় পণ্য পাঠানোর ক্ষেত্রে বিক্রেতারা কুরিয়ার কোম্পানির মাধ্যমে পাঠাচ্ছেন এবং স্থান ও পরিমাণ ভেদে ক্রেতাদের গুনতে হচ্ছে চার্জ।প্রায় প্রত্যেক পণ্যের জন্য গড়ে ১৫০ থেকে ২৫০ টাকা চার্জ দিতে হয় কুরিয়ার কোম্পানি গুলোকে।

এদিকে দেশিপণ্যের ই-কমার্স প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর অনেক উদ্যোক্তাদের উদ্যোগে ব্যতিক্রম দেখতে পাওয়া গিয়েছে। দেশিপণ্যের কেনাকাটায় অনেক উদ্যোক্তা ফ্রি ডেলিভারি সেবা দিচ্ছেন। এটি নিয়ে আমরা কয়েকজন উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানতে পারি এই পরামর্শটি ই-ক্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব রাজিব আহমেদ দিয়েছেন এবং তিনি এটি পণ্যের রিভিউ আহরণের উপায় প্রসঙ্গে বলেছিলেন।

জামদানী শাড়ীর ব্র‍্যান্ড কাকলী’স এটিয়্যারের স্বত্ত্বাধীকারী কাকলী রাসেল তালুকদার বলেন, “ডেলিভারি চার্জ ফ্রী করলে কাস্টমার স্পেশাল ফিল করে।কারণ কাস্টমার সাইকোলজি বলে যে প্রডাক্ট আমি অর্ডার করেছি সেই প্রডাক্ট এর জন্য আমি পে করবো,এক্সট্রা টাকা কেনো দেবো? একজন কাস্টমারকে গিফট দিলে যতোটা না খুশি হয়, ডেলিভারি চার্জ ফ্রী করে দিলে এর দ্বিগুণ খুশি হয়।রিপিট কাস্টমার বাড়ে।কারণ তারা রিলাক্স থাকে যে কাকলী’স এটিয়্যার থেকে কেনাকাটা মানে কোনো এক্সট্রা চার্জ নেই।তাই মনের আনন্দে কেনাকাটা করা যায়”।

পরিধান শৈলীর’র স্বত্ত্বাধীকারী রাকিমুন বিনতে মারুফ জয়া হাফসিল্ক শাড়ীর উদ্যোক্তা। তিনি এ বিষয়ে জানান, “যখনই কোনো কাস্টমার হাফসিল্ক শাড়ির দাম জানতে চান এবং দাম বলার পর আমি জানাই ডেলিভারি চার্জটা ফ্রি তখন তারা অনেক খুশি হয়। ক্রেতা হিসেবে এতটুকু খাতির পেয়ে তারা আনন্দিত হয় এবং অনেকেই এই আনন্দ সরাসরি ধন্যবাদ জানিয়ে প্রকাশ করে। ডেলিভারি চার্জ ফ্রি করার পর থেকে বিক্রিও বেড়েছে। অনেকেই ডেলিভারি চার্জ ফ্রি শুনলে একাধিক শাড়ি অর্ডার করে। গত বছর শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের পরামর্শ অনুযায়ী আমি আমার পণ্যের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি করেছিলাম এবং এরপর থেকে আমার অর্ডারের পরিমান বেড়েছে; রিভিউও বেড়েছে। সবচেয়ে বেশি খুশি হন ঢাকার বাইরের ক্রেতারা। কারণ কুরিয়ার চার্জের জন্য বেশ ভালো একটা চার্জ তাদেরকে দিতে হতো। আবার কুরিয়ার অফিস থেকে পণ্য কালেক্ট করতেও তাদের যাতায়াত ভাড়াসহ অতিরিক্ত একটা খরচ হতো। এখন ডেলিভারি চার্জ ফ্রি হওয়াতে তাদের অর্ডার করার প্রবণতা বেড়েছে । সব মিলিয়ে একজন বিক্রেতা হিসেবে আমি বলবো, ডেলিভারি চার্জ ফ্রি দেয়াতে আমার ক্রেতার সংখ্যা বেড়েছে, রিভিউ বেড়েছে, রিপিট কাস্টমারের সংখ্যা বেড়েছে এবং ক্রেতার সন্তুষ্টির হার বেড়েছে”।

আবায়া ডিজাইনার সিরাজুম মুনিরা, স্বত্ত্বাধীকারী আবায়া স্টোরি, টেকজুমকে বলেন, “প্রতিটি ক্রেতা যখন অর্ডার কমপ্লিট করার পরে জানিতে পারেন কোন ডেলিভারি চার্জ নেই সারাদেশে৷তখন অর্ডার কনফার্ম এর হার বেড়ে যায় সাথে রিপিট কাস্টমার হবার সম্ভাবনাও অনেক বাড়ে৷ডেলিভারি চার্জ ফ্রি দেয়াকে অনেকে লস মনে করলেও আমার কাছে মনে হয় এটি আমার বিজনেস এর সেরা ইনভেস্টমেন্ট যা আমি শিখেছি ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজিব আহমেদ ভাইয়ার কাছ থেকে।ক্রেতার জন্য কিছু করলে তা কয়েকগুন ফিরে আসে। আর ডেলিভারি চার্জ ফ্রি দেয়ার ফলে ক্রেতা খুশি নিয়ে নিজে যেমন আরো বেশি অর্ডার করেন সাথে সাথে অন্যদের রেকমেন্ড করেন যেন এখান থেকেই কেনা হয়”।

হোমমেড খাবারের উদ্যোগ এইচ এন্ড এফ ফুড এর স্বত্ত্বাধীকারী সালমা আলম জানান, “প্রতিটি কাস্টমার চায় সে তার কস্টার্জিত টাকা খরচ করে যেন সে আনন্দ পায় অর্থাৎ জিতে। এটি মানুষের স্বভাবজাত ব্যাপার। খাবার খুবই সেনসেটিভ ইস্যু। যখন কোন কাস্টমারকে ডেলিভারি চার্জ ফ্রি দিই তখন সে খুশী হয় তখন সে রিপিট কাস্টমার হয়ে যায়।আমার ক্ষেত্রে অনেকবার তাই দেখেছি”।

এ প্রসঙ্গে এই চমৎকার পরামর্শটি নিয়ে ই-ক্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং উই এর এডভাইজর জনাব রাজিব আহমেদ টেকজুমকে বলেন, “ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসে প্রায় ৮০ টাকার মত। নতুন উদ্যোক্তাদের বলি প্রথম ১০০ অর্ডারের ডেলিভারিতে এই চার্জটা কাস্টমারদের কাছ থেকে না নিতে।এতে করে কাস্টমাররা অনেক খুশি হয় এবং রিপিট অর্ডার আর কেনার পর রিভিউ পোস্ট দেবার হার অনেক বেড়ে যায়” তিনি আরো বলেন দেশিপণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এটির সুফল বিষয়ে, “ডেলিভারি চার্জ ফ্রি দেবার ফলে অনলাইনে দেশি পণ্যের অর্ডার বেড়ে যাচ্ছে। সারা দেশ থেকে ক্রেতারা দেশি পণ্য কিনতে আগ্রহী হচ্ছে। এতে করে বিক্রেতারা সাময়িক কিছু লসের সম্মুখীন হলেও দীর্ঘ মেয়াদে তাদের জন্য সুফল বয়ে আনছে”।

ক্রেতাদের এভাবেই খাতির করছে দেশিপণ্যের উদ্যোক্তারা এবং এই সেক্টরে অদূর ভবিষ্যতে লম্বা সময়ের জন্য তৈরি করছেন সুনাম ও খ্যাতি। দেশিপণ্যের জনপ্রিয়তা বৃদ্ধিতে এটি হয়ে উঠেছে চমকপ্রদ এক উপায় যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আনন্দ অনুভব করছেন দেশিপণ্যের সাথে থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইয়ের সকল নিউজ লিংক একসাথে
উই

উইয়ের সকল নিউজ লিংক একসাথে

লকডাউনে সময় কাটবে অনলাইন গেমে
প্রযুক্তি সংবাদ

লকডাউনে সময় কাটবে অনলাইন গেমে

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
সোশ্যাল মিডিয়া

মহামারিতেও গুগলের মুনাফার রেকর্ড

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ঈদ মৌসুমে অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে অভিযানের আহ্বান

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
মতামত ও বিশ্লেষণ

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন

ঢাকায় ৫০ টাকায় মিলবে এসি গাড়ির সেবা
অটোমোবাইল

ঢাকায় ৫০ টাকায় মিলবে এসি গাড়ির সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’
অটোমোবাইল

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন
অর্থ ও বাণিজ্য

পাঠাও-এর ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট’ হিসেবে পদোন্নতি পেলেন আবরার হাসনাইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২১

"ক্রেতা খাতির করছেন দেশিপণ্যের উদ্যোক্তারা"

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix