Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জামদানি শাড়িতে হাত দিলেই শান্তি লাগে : প্রিয়াংকা সানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
জামদানি শাড়িতে হাত দিলেই শান্তি লাগে : প্রিয়াংকা সানা
Share on FacebookShare on Twitter

প্রিয়াংকা সানা। সহকারী শিক্ষিকা বোরহানউদ্দিন উপজেলা, ভোলা। তিনি গত ৩ বছর যাবৎ অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে কেনাকাটা করে ভালো-মন্দ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। গত একবছরে অনলাইনে দেশি পণ্যের কেনাকাটা নিয়ে কথা বলেছেন টেকজুমের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মোঃ দেলোয়ার হোসেন।

টেকজুম : অনলাইনে দেশি পণ্য কেনাকাটা শুরু হয়েছে কিভাবে?
প্রিয়াংকা : আমি বরাবরই মফস্বলে থাকি। সেখানের দোকান থেকেই কেনাকাটা করি। দোকান থেকে কিছু কেনার পরই দেখা যায়, একি জিনিস আরও কয়েকজন ব্যবহার করছে। স্বাভাবিক ভাবেই মন খারাপ হতো। সেখান থেকেই অনলাইন কেনাকাটা শুরু। তবে দেশি পণ্য কেনাকাটা করছি গত ৩ বছর ধরে। উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) তে এসে অনলাইনে দেশি পণ্যের বিক্রি সম্পর্কে জেনেছি। সেখান থেকেই ভালোলাগা আর কেনাকাটা ও শুরু হয়েছে।

টেকজুম : গত এক বছরে দেশি পণ্যের কেনাকাটায় সবচেয়ে বেশি কি ছিলো?
প্রিয়াংকা : গত একবছরে অনেক কিছু কিনেছি, তবে কেনাকাটার শীর্ষে ছিলো জামদানী শাড়ি, দেশি কুর্তি, চা পাতা, হাতে বানানো গয়না, শতরঞ্জি, মসলা, ঘি, মধু, হারবাল তেল সহ আরও অনেক কিছু।

টেকজুম : কাকলী এটিয়্যার’সে কেনাকাটা অভিজ্ঞতা বলেন।
প্রিয়াংকা : কাকলী এটিয়্যার’সে কেনাকাটা এককথায় অসাধারণ! এতো বিশ্বাসযোগ্য অনলাইন প্রতিষ্ঠান আমি সত্যিই পাইনি। আমার মনে আছে, আমার জীবনের প্রথম জামদানী ক্রয় করেছি পরিচিত এক আপুর রিকমেন্ডেশনে। কি অসাধারণ ছিলো সেটা। সেই প্রথম আমার জামদানীর প্রেমে পড়া। তারপর ৪ মাসের মধ্যে জামদানী কিনেছি প্রায় ১২ টা। প্রতিটি কি সুন্দর। হাত দিলেই শান্তি লাগে। অনেক সময় টাকা নেই, অথচ পছন্দ হয়েছে। কাকলী এটিয়্যার’সের স্বতাধিকারী কাকলী রাসেল তালুকদার আপুকে বলেছি শুধু। আমাকে না জানিয়ে শাড়ি পাঠায় দিয়েছে। এই অভিজ্ঞতা গুলো অসাধারণ।

টেকজুম : ফেসবুকে কেনাকাটা করতে পারিবারিক কোন বাধার সম্মুখীন হতে হয়েছে?
প্রিয়াংকা : মাঝে মাঝে হতে হয়েছে। প্রথম যখন অনলাইন থেকে শাড়ি ক্রয় করেছি, সেটার দাম ছিলো ৫০০০ টাকা। এতো দাম দিয়ে কিনতে সবাই মানা করেছিলো। কিন্তু আমার পছন্দ ছিল তাই কিনেছিলাম। সেটা এতটাই খারাপ ছিলো যে আমাকে অনেক বকা শুনতে হয়েছিল। তারপর অনেকদিন অনলাইনে কেনাকাটা করিনি। কিন্তু ধীরে ধীরে ভালো কিছু পেজ চিনলাম। উইতে জয়েন হলাম। সেখান থেকেই নিয়মিত কেনাকাটা করি। প্রোডাক্ট এর মান ভালো হয় বলে এখন আর কেউ আমাকে বারণ করে না। জামদানী শাড়ির জন্য তো আরো না। কারন অনলাইনে জামদানী শাড়ি আমি যার থেকে কিনি সে যে আমাকে ঠকাবেনা, সেটা আমার বাড়ির সবাই জানে।

টেকজুম : দেশীয় পণ্যের উদ্যোক্তাদের থেকে কেনাকাটা করে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটেছে?
প্রিয়াংকা : অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে গেলে, বলতে হবে জামদানী শাড়ি না চেনা নিয়ে। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। ছোটোবেলা থেকে জানি, জামদানী শাড়ির অনেক দাম। এক একটা শাড়ির দাম দিয়ে ২ মাসের হাত খরচ হয়ে যায়। এসব শুনেই জামদানী শাড়ি কেনার সাহস করি নি কখনও। বিয়ের পর বর বলল, আমি চাইলে জামদানী কিনতে পারি। তো এক পরিচিত আপুকেই বললাম, শাড়ি দেয়ার কথা। উনি বাজেট জিজ্ঞেস করেছিলেন। আমি বলেছিলাম পাঁচ হাজারের ভিতর। চার হাজার পাঁচ’শ টাকা করে উনি আমাকে জামদানী দিয়েছিলেন। উনি বলেছিলেন এই দামে দেশি জামদানী হবে না। ইন্ডিয়ান নিতে হবে। আমি ভাবলাম, যেহেতু হয় না, জামদানীও শখ। তাহলে নিয়েই ফেলি। আশানুরূপ পছন্দ হয় নি। তবুও তো জামদানী, তাই নিয়েছিলাম কয়েকটি। কিছুদিন পর দেখি, ওগুলো দুই হাজার পাঁচশত টাকা করে বিক্রি হচ্ছে।উনাকে জিজ্ঞেস করলে, কোনো উত্তর দেন নি। তো এটাই খারাপ লাগা যে বিশ্বাস করেছিলাম বলে উনি এমনটা করলেন।

টেকজুম : যদি কাউকে উপহার দিয়ে থাকেন তাদের ফিডব্যাক কি ছিল?
প্রিয়াংকা : গিফট করেছি অনেক কেই। শাড়িই বেশি। সবার ভীষণ পছন্দ ছিলো। জামদানী কাউকে দেই নি। তবে আমার জামদানী দেখে ভালো লেগেছিল আমার বন্ধুদের। তারাও কাকলী আপুর থেকে অর্ডার করেছে। বাকি যাদের যা দিয়েছি, সবাই খুব পছন্দ করেছিলেন। যেমনঃ চা পাতা, ঘি, সেমাই, খেশ শাড়ি, গয়না, শতরঞ্জি, পোলাওর চাল, চানাচুর, চকলেট আরও অনেক কিছু।

টেকজুম : আপনাকে ধন্যবাদ।
প্রিয়াংকা: টেকজুমকেও ধন্যবাদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে আইইইই
উই

টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করছে আইইইই

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা
উই

সরকারি অনুদানের ১১ কোটি টাকার হরিলুটের মাস্টারমাইন্ড নিশা

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন
উই

মনিপুরী তাঁত: সুতাই যাদের শিল্পের বাহন

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

জামদানি শালের গল্প
উই

জামদানি শালের গল্প

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’
উই

দইওয়ালার ভিন্নধর্মী আয়োজন ‘কাস্টমার মিটআপ’

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix