Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোমর তাতে পিনন হাদি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
কোমর তাতে পিনন হাদি
Share on FacebookShare on Twitter

কোমর তাত কি? কোমরের সাথে দড়ি বেধে কাপড় তৈরী করা হয় বলে এই শিল্প কর্মকে নাম দেয়া হয়েছে কোমর তাত। তবে পার্বত্য এলাকার সম্প্রদায়ভিত্তিক কোমর তাতের রয়েছে ভিন্ন ভিন্ন নাম। চাকমা সম্প্রদায়ের সজপদর ও বেইন, ত্রিপুরা সম্প্রদায়ের বিখান দৈ, মারমা সম্প্রদায়ের রাখেং নামে পাহাড়ে কোমর তাতের রয়েছে আলাদা পরিচিতি।

সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য এলাকার প্রতিটি ঘরেই রয়েছে কোমর তাত। সাধারণত বর্ষাকালে জুমে কাজসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে কোমর তাতে তাদের কাপড় বুনা হয়না তেমন একটা। তার জন্য শীতকালীন সময়টাকে বেছে নেয় তারা।

পিনন হাদি কি? চাকমা সম্প্রদায়ের রমনীরা তাদের ঐতিহ্যের অংশ হিসাবে পিনন খাদি পোষাক পরিধান করে থাকেন। পিনন ও হাদি দুটি অংশ।

চাকমা সম্প্রদায়ের রমনীরা তাদের যে ঐতিহ্যবাহী পোষাক পড়ে তার নীচের অংশটাকে বলে ‘পিনন’ যা সমতলের অনেকটা লুংগির মত। সেলাইবিহীন এই অংশটা দৈর্ঘ্য ৪.৫ হাত আর প্রস্থ ২.৫ হাত হয় সাধারণত। পিননের একদিকে নকশাসমৃদ্ধ আচল থাকে যাকে বলে চাবুকী। চাকমা সম্প্রদায়ের পিননের জমিন সাধারণত কালো, উপরে ও নীচে চওড়া রংগিন পাড় থাকে। পিনন পড়ার সময়ে চাবুকী বা দিকে থাকে।

চাকমা সম্প্রদায়ের রমনীদের উপরের অংশের পোষাকের নাম হাদি। দৈর্ঘ্য ৩.৫ হাত আর প্রস্থ ২.৫ হাত সাধারণত। হাদি দুই ধরনের হয়- রাংগাহাদি এবং চিবিকটানা হাদি। রাংগাহাদিতে বিভিন্ন নকশা করা হয়। এই ধরনের হাদি সাধারণত কম বয়সী নারীরা পরিধান করে। বয়স্ক নারীরা চিবিকটানা হাদি ব্যবহার করেন যাতে কোন নকশা হয়না। আধুনিক নারীরা হাদির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরিধান করেন।

পিনন হাদি বিভিন্ন রকম হয়ে থাকে। বর্তমানে পিনন হাদির ফিউশন এনে অনেক পন্য তৈরী হচ্ছে। ছোটদের বিভিন্ন জামা, থ্রি পিস, ফ্লোর ম্যাট, পর্দা, ডিনার ম্যাট, ব্যাগ ইত্যাদি।

পিনন হাদি ঘরে বসে কোমর তাতে তৈরী করা যায়। কোন শিল্প প্রতিষ্ঠানে যেতে হয়না। নারীরা অবসর সময়টাকে কাজে লাগানোর আর নিজেদের জন্য আগে থেকে পিনন হাদি তৈরী করলেও বর্তমানে বানিজ্যিক ভিত্তিতে তৈরী করছেন। কিন্তু যে পরিমান শ্রম দেয়া হয় সেই তুলনায় রিটার্ন পায়না।

কথা হয় রাংগামাটির মল্লিকা চাকমা, লাবী চাকমা, লক্ষী রানী চাকমা, কালাবী চাকমা, মংগলা চাকমা, পুস্প রানী চাকমার সাথে এবং তাদের সাথে কথা বলে জানা যায় একটা পিনন হাদি তৈরী করতে ডিজাইনভেদে ১ থেকে ৩মাস। এই সময়ে তাদের বিভিন্ন কাচামাল নিজেদের সংগ্রহ করতে হয়। দিন দিন সুতার দাম বেড়ে যাওয়ায় তাদের লাভ থাকেনা বললেই চলে। তাদের কথা একটাই স্বল্প মুল্যে কাচামালের যোগান অর্থাৎ সূতা যদি তারা ন্যায্যমূল্যে পায় তাহলে তাদের সুবিধা হয়।

রাংগামাটির ৬নং ওয়ার্ডের তাতী সমিতির সভাপতি বাবু সজীব চাকমা বলেন ‘সূতা যদি সহজলভ্য আর ন্যায্যমূল্যে তাতীরা পান তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে। রাংগামাটিতে একটি প্রশিক্ষন কেন্দ্র প্রয়োজন। ঋনের পরিমান বাড়ালে আর সেইসাথে ঋন অনুমোদনের প্রক্রিয়ার যে সময় সেটা যদি কমানো যায় তাহলে তাতীরা উপকৃত হবে।’

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তাত বোর্ডের লিয়াজো অফিসার জনাব এবাদত হোসেন জানান যে ‘ তাতীদের সুবিধার জন্য পার্বত্য এলাকায় সেল সেন্টার কাম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে, তাদেরকে স্বল্প সুদে সমতির মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে, সূতা যাতে ন্যায্যমূল্যে পায় সেই চেস্টা অব্যাহত আছে’।

এই ঐতিহ্যবাহী কোমর তাত শিল্পকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই তাতীদেরকে স্বল্পমুল্যে কাচামাল নিশ্চিত করতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এক্ষেত্রে সরকারী এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসেন তাহলে প্রান্তিক কোমর তাতীরা উপকৃত হবে।

শিরীন সুলতানা অরুনা
রাংগামাটি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’
নির্বাচিত

দেশের স্মার্টফোনের বাজারে ইনফিনিক্সের নতুন চমক ‘নোট ১০’

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস
ছাড় ও অফার

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস

বিশেষ প্রসেসরের কমদামে ৫জি ফোন আনছে শাওমি
নির্বাচিত

বিশেষ প্রসেসরের কমদামে ৫জি ফোন আনছে শাওমি

এক চার্জে দুই থেকে তিন দিন চলবে ভিভোর এই ফোন
নির্বাচিত

এক চার্জে দুই থেকে তিন দিন চলবে ভিভোর এই ফোন

আড়াই কোটিতে নতুন মার্সিডিজ গাড়ি
অটোমোবাইল

আড়াই কোটিতে নতুন মার্সিডিজ গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

কুমিল্লায় রবি আজিয়াটা পিএলসির একটি কার্যালয়ে আর্থিক অনিয়ম...

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২১

কোমর তাতে পিনন হাদি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix