Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 February 2021
ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের বিখ্যাত মিষ্টি বলতেই সবাই “মুক্তাগাছার মণ্ডা” র কথা জানি। তবে বাংলাদেশের আরও একটা বিখ্যাত মিষ্টির জন্মস্থান আমাদের ময়মনসিংহে। সুস্বাদু এই মিষ্টিকেই বলা হয় “মালাইকারী”। অনেকে বলে থাকে- যদি মিষ্টি খেতে চাও তবে মালাইকারি মিষ্টি খাও।

কারন বর্ণ, গন্ধ, স্বাদ আর রসের কম্বিনেশনে এক কথায় অতুলনীয় এই মিষ্টি দেখেই যে আপনি লোভ সংবরণ করতে পারবেন না, এটা অনেকটাই সুনিশ্চিত।

এই মালাইকারীর জন্ম হয়েছিল ময়মনসিংহের সুধির ঘোষ মিষ্টান্ন ভান্ডারে। এর মালিক সুধির চন্দ্র ঘোষ নিজেই এদেশে প্রথম মালাইকারী তৈরি করেছিলেন আজ থেকে প্রায় চল্লিশ বছরেরও অধিক সময় আগে। তবে সুধির চন্দ্র ঘোষ বয়সের ভারে এখন মিষ্টি তৈরির কাজ থেকে অনেকটা অবসর নিয়েছেন এবং উনার অভাব পূরন করতে দুই ছেলে সুবোধ চন্দ্র ঘোষ এবং শংকর চন্দ্র ঘোষ মিলে চালিয়ে যাচ্ছেন মালাইকারী তৈরীর এই ঐতিহ্যবাহী ব্যবসাটি। বর্তমানে ময়মনসিংহের স্বদেশী বাজারে এর একটি শাখা রয়েছে। সুধির ঘোষের বদৌলতে মিষ্টি ভোজন রশিকরা এই অপূর্ব সৃষ্টি মালাইকারির স্বাদ গ্রহণ করতে পারছে কয়েক দশক ধরে।

তবে এই সুস্বাদু মালাইকারী শুধু সুধির ঘোষের দোকান ছাড়াও শহরের আরও কিছু মিষ্টির দোকানে পাওয়া যায়, যার মধ্যে কৃষ্ণাকেবিন, মিষ্টি কানন আর লাজিজ মিষ্টান্ন ভান্ডার অন্যতম। প্রত্যেকটা দোকানের মালাইকারীর স্বাদই অতুলনীয়, তবে ময়মনসিংহ তথা বাংলাদেশের ইতিহাসে মালাইকারি বলতে সুধির ঘোষের মালাইকারির নামই সবার আগে চলে আসে।

স্বাদের মত কিন্তু মালাইকারীর প্রস্তুত প্রণালীটাও একটু ভিন্ন। মালাইকারির মূল উপকরণ দেশি গরুর খাটিঁ দুধ আর চিনি। প্রথমে তৈরি করা হয় দুধের ক্ষীর আর ছানা। কারখানায় ময়রারা (মিষ্টি তৈরির কারিগর) বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে থাকে। দুধ ও অন্যান্য উপকরণ জ্বাল দিতে হয় কাঠের চুলায়। তারপর ছানায় তৈরি এই মিষ্টি দীর্ঘ সময় ভাঁজা হয়। যার ফলে এর বাহিরের অংশে একটা আবরণ সৃষ্টি হয়। ভাঁজার পর একে তুলনামূলক কম ঘন সিরায় ডুবানো হয়। সিরা থেকে তুলে একেকটি বড় সাইজের মিষ্টি মাঝামাঝি কেঁটে এতে অত্যন্ত ঘন মালাই বা ক্ষীর এর প্রলেপ দেওয়া হয়। এই মালাইয়ের স্বাদ অক্ষুন্ন রাখার জন্যই এই মিষ্টির সিরা হালকা রাখা হয়। যার ফলে মালাইকারি বেশ নরম ও বিশেষ সুঘ্রাণ বিদ্যমান থাকে। এর বিশেষ নরম অবয়র ও সুঘ্রানই এই মালাইকারিকে স্বাদে অন্যন্য ও বিখ্যাত করে তুলেছে।

ময়মনসিংহ শহরের এই মালাইকারীর স্বাদ একবার যে মিষ্টিপ্রেমী মানুষ নেয়, সে বার বারই নিতে চায়। শহর থেকে তাই আশেপাশের উপজেলা জেলায়ও বিভিন্ন বিশেষ উপলক্ষ্যে মানুষ এই মালাইকারী নিয়ে থাকে, আর কুটুমবাড়ি বেড়াতে গেলে তো এই মিষ্টি না নিয়ে যায় না কেউ। ঢাকায়ও ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী মিষ্টির বেশ সুনাম শুনতে পাওয়া যায়। অনেকেই দূরত্বের জন্য এর স্বাদ নিতে আসতে না পারায় গভীর হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে।

আর তাই সম্ভাবনাময় ই-কমার্সের মাধ্যমে ইচ্ছে করলে দেশজুড়ে ছড়িয়ে দিতে পারি আমাদের এই মালাইকারী মিষ্টির স্বাদ। খাদ্যদব্যকে ই-কমার্সের আওতাভুক্ত করণে অন্যতম প্রতিবন্ধকতা হল ডেলিভারি সমস্যা। এর সমাধানের কথা তাই আমাদের চিন্তা করা উচিত সবার আগে এবং সারাদেশে শুধুমাত্র নিরাপদ ফুড ডেলিভারির জন্য কুরিয়ার সার্ভিসগুলোর উচিত আলাদা একটা সেক্টর ওপেন করা। তবেই সব জায়গার বিখ্যাত সব খাবার সারাদেশের মানুষ পরখ করে দেখতে পারত, দূর থেকে আফসোস করতে হত না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সদেশি পণ্যের ই-কমার্সে কাস্টমার মিটআপদেশিপণ্যের ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ই-কমার্স ও ইন্টারনেট সেবা এখন দেশের ‘লাইফ লাইন’: মোস্তাফা জব্বার

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন- ২০২০
ই-কমার্স

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন- ২০২০

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দাতার পরিচয় রাখতে পুলিশকে নির্দেশ
ই-কমার্স

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দাতার পরিচয় রাখতে পুলিশকে নির্দেশ

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
ই-কমার্স

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

মেডিসিনডিপোতে ওষুধ অর্ডার করুন ঘরে বসে
ই-কমার্স

মেডিসিনডিপোতে ওষুধ অর্ডার করুন ঘরে বসে

ই-কমার্স শুরুর পূর্বে জ্ঞান অর্জন জরুরী
ই-কমার্স

ই-কমার্স শুরুর পূর্বে জ্ঞান অর্জন জরুরী

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2021

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix