Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী ১০ বছর নারী উদ্যোক্তাদের কর্পোরেট ট্যাক্স মওকুফের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
আগামী ১০ বছর নারী উদ্যোক্তাদের কর্পোরেট ট্যাক্স মওকুফের আহ্বান
Share on FacebookShare on Twitter

বিশ্বে নারী উদ্যোক্তা বাড়লেও বাংলাদেশে নারী উদ্যোক্তার সংখ্যা তেমন বৃদ্ধি পাচ্ছে না। আইসিটি সেক্টরের নারী উদ্যোক্তা ২-৩ শতাংশ, নানা প্রতিবন্ধকতা থাকায় তৈরি হচ্ছে না নারী উদ্যোক্তা। দেশে নারী উদ্যোক্তা তৈরি করতে হলে আগামী ১০ বছরের জন্য নারী উদ্যোক্তাদের কর্পোরেট ট্যাক্স মওকুফ করার আহ্বান জানিয়েছেন আইসিটি খাত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে’ ভার্চুয়াল সভায় এমনটা জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আগামী বছরগুলোতে সারাদেশে কয়েক হাজার আধুনিক শেখ রাসেল ডিজিটাল কস্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আইসিটিখাতে নারীদের উৎসাহিত করতে এসব ল্যাবে নারীদের অ্যাক্সেস বৃদ্ধিতে সেন্ট্রাল ড্যাশবোর্ড তৈরি করা হবে।

তিনি বলেন, ‘দেশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা প্রাইমারি স্কুলে স্থাপন করছি। আমাদের টার্গেট আগামী ২০২৫ সালের মধ্যে ৩৫ হাজার আধুনিক শেখ রাসেল ডিজিটাল কস্পিউটার ল্যাব স্থাপন করার। এর ফলে গার্লসদের আইসিটিতে আরো উৎসাহ বাড়বে এবং সেখানে যাতে গার্লসদের এক্সেসটা থাকে তার জন্য আমরা একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড করছি।’

প্রাথমিক পর্যায় থেকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আইসিটিখাতে নারীদের উন্নয়নে চারটি বিষয়ে গুরুত্ব দেয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘গার্লসদের আইসিটি যুক্ত করার জন্য প্রথমত দরকার হচ্ছে তাদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য একেবারে প্রাইমারি থেকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করা, আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া, প্রশিক্ষণের সাথে সাথে মেন্টরিং ও মনিটরিং করা এবং নারী উদ্যোক্তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেয়া। যার সবগুলোই আমরা করছি।’

অনুষ্ঠানে আগামী ১০ বছরের জন্য নারী উদ্যোক্তাদের কর্পোরেট ট্যাক্স মওকুফের আহ্বান জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর।

তিনি বলেন, ‘এনবিআরে আমরা যে বাজেট জমা দিয়েছি সেখানে আমরা বলেছি ৩০০ কোটি টাকার একটি ফান্ড তৈরি করার জন্য সে ফান্ড থেকে শুধু মাত্র নারী উদ্যোক্তাদের ২ শতাংশ সুদে সফট লোন দেয়ার জন্য। এর ফলে দেশে নারী উদ্যোক্তা বৃদ্ধি পাবে।’

বিপিও সেক্টরে নারীরা ছেলেদের তুলনায় ভালো করছে। এইখাতে ৩৫-৪০ শতাংশ নারী কাজ করছে। তবে কিছু প্রতিবন্ধকতা থেকে উত্তরণ করা গেলে এই খাতে নারীরা আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ, গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অরলা মরফি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবনার ঘি সম্পর্কে কিছু কথা
উই

পাবনার ঘি সম্পর্কে কিছু কথা

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা
উই

কুমিল্লার রসমালাই বিক্রি করে লাখোপতি মিতাশা

সারাবছর পিঠা বিক্রি করেন হোম মেইড ফুড উদ্যোক্তারা
উই

সারাবছর পিঠা বিক্রি করেন হোম মেইড ফুড উদ্যোক্তারা

সামগ্রিক উন্নয়নে তৃণমূলে নারীদের স্বাবলম্বী করতে হবে: স্পিকার
ই-কমার্স

সামগ্রিক উন্নয়নে তৃণমূলে নারীদের স্বাবলম্বী করতে হবে: স্পিকার

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু
উই

উইয়ের সদস্যদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট
ই-কমার্স

আজ শুরু হচ্ছে দুই দিনের উই সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix